IMG-LOGO

শনিবার, ২৪ই অক্টোবর ২০২৬ খ্রিস্টাব্দ

৯ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ, ১৩ই জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
৫ নম্বর ওয়ার্ড বিএনপির ভূমিমন্ত্রী মিনুর সুস্থতা কামনায় দোয়া মাহফিলটঙ্গী ইজতেমা ময়দানে সাদপন্থীদের কার্যক্রম বন্ধের দাবি হেফাজতে ইসলামেরবাগমারায় ভবানীগঞ্জ দলিল লেখক সমিতির সভাপতি মামুন, সম্পাদক পলাশমহাদেবপুরে সড়ক দুর্ঘটনায় এক যুবকের মৃত্যুরাজশাহী মহানগরীতে মাদক ব্যবসায়ীসহ বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১১মডেল-উপস্থাপক তুলনা আল হারুন মারা গেছেন‘আসিফ আকবরের গাড়িতে গুলি করেছেন অটোরিকশায় আসা একজন’পোরশায় প্রাথমিক বিদ্যালয়গুলিতে ইন্টারনেট সেবা ১০মাস বন্ধবাঘায় পিজিআই ইন্টারন্যাশনাল ও সালাফী ট্রাভেলসের সেবা পরিচিতি সভারাজশাহীতে ভূমিমন্ত্রী মিনুর সুস্থতা কামনায় কোর্ট কলেজে দোয়া মাহফিলশেখ হাসিনার প্রত্যাবর্তন নিয়ে মাইকিং, মান্দায় দুইজন আটকবেনিয়ামিন নেতানিয়াহুর গাড়িবহর লক্ষ্য করে হামলালালইচ সরকারী প্রাথমিক বিদ্যালয়ের শতবার্ষিকী উদযাপনফাঁকিবাজি ও দুর্নীতি রোধে শিক্ষকদের ভূমিকা জরুরি: এমপি মিলনমান্দায় মাদক, দেশীয় অস্ত্রসহ কিশোর গ্যাংয়ের ৩ সদস্য গ্রেপ্তারতারাগঞ্জে পল্লী দারিদ্র্য বিমোচন কর্মকর্তার বিরুদ্ধে ঋণ দেয়ার নামে নারীকে কুপ্রস্তাবের অভিযোগ
Home >> রাজশাহী >> রাজশাহীতে ল্যাপটপ-মোবাইলসহ ৬ চোর গ্রেপ্তার

রাজশাহীতে ল্যাপটপ-মোবাইলসহ ৬ চোর গ্রেপ্তার

ধূমকেতু প্রতিবেদক : রাজশাহীর মতিহার থানা এলাকার তালাইমারীর একটি মেস থেকে রাজশাহী প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীর চুরি হওয়া মোবাইল ফোনসহ বিভিন্ন সময় চুরি করা দুইটি ল্যাপটপ, চারটি মোবাইল ফোন ও একটি প্রিন্টারসহ সংঘবন্ধ চোর চক্রের ৬ সদস্যকে গ্রেপ্তার করেছে মতিহার থানা পুলিশ।

গ্রেপ্তারকৃতরা হলো রাজশাহী মহানগরীর মতিহার থানার তালাইমারীর আলম হোসেনের ছেলে শাহাদত হোসেন (২০), সুমন হাসানের ছেলে অনিক (২২), মৃত শামীমের ছেলে রতন (২১), মৃত ইদ্রিস আলীর ছেলে আকাশ আহম্মেদ জুন (২৩), নায়েব আলীর ছেলে রবিউল ইসলাম সাহেব (২৩) ও বাজে কাজলার মৃত আখদ্দি মন্ডলের ছেলে আনোয়ার হোসেন (৩৫)।

ঘটনা সূত্রে জানা যায়, গত ১৯ সেপ্টেম্বর, ২০২২ রাজশাহী মহানগরীর মতিহার থানার তালাইমারী এলাকায় একটি মেস থেকে রাজশাহী প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সাবিয়া নোশিনের একটি মোবাইল ফোন চুরি হয়। এ সংক্রান্তে মতিহার থানায় একটি চুরির মামলা হয়।

পরবর্তীতে উপ-পুলিশ কমিশনার মনিরুল ইসলামের তত্ত্বাবধানে অতিঃ উপ-পুলিশ কমিশনার একরামুল হক পিপিএম-এর নেতৃত্বে অফিসার ইনচার্জ আনোয়ার আলী তুহীন, এসআই আমিনুর রহমান ও তার টিম আরএমপি সাইবার ক্রাইম ইউনিটের সহায়তায় তথ্য প্রযুক্তি ব্যবহার করে গোপন সংবাদের ভিত্তিতে আজ দুপুর ১ টায় মতিহার থানার তালাইমারী পাওয়ার হাউজ এলাকায় অভিযান পরিচালনা করে আসামি শাহাদত হোসেনকে গ্রেপ্তার করে।

জিজ্ঞাসাবাদের গ্রেপ্তারকৃত আসামি মোবাইল ফোন চুরির কথা স্বীকার করে বলে যে, অপর আসামি অনিক ও রতন মিলে মোবাইল ফোনটি চুরি করে এবং বর্তমানে রতনের কাছে চোরাই মোবাইল ফোনটি আছে।

সেই মোতাবেক মতিহার থানা পুলিশের ঐ টিম দুপুর সোয়া ১ টায় অভিযান পরিচালনা করে তালাইমারী বিজিবি ক্যাম্প এলাকা হতে আসামি রতনকে গ্রেপ্তার করে। এসময় তার কাছ থেকে রুয়েট শিক্ষার্থীর চুরি হওয়া মোবাইল ফোনসহ আরও দুইটি মোবাইল ফোন উদ্ধার হয়। এরপর দুপুর দেড় টায় তালাইমারী পাওয়ার হাউজ এলাকায় হতে আসামি অনিককে গ্রেপ্তার করে। এসময় আসামির কাছ থেকে একটি চোরাই ল্যাপটপ ও একটি প্রিন্টার উদ্ধার হয়।

জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃত আসামিদের দেওয়া তথ্যমতে তালাইমারী বালুর মাঠ এলাকায় দুপুর সোয়া ২ টায় অভিযান পরিচালনা করে আসামি আকাশ আহম্মেদ জুন ও রবিউল ইসলামকে গ্রেপ্তার করে। এসময় আসামিদের কাছ থেকে একটি ল্যাপটপ, একটি মোবাইল ফোন উদ্ধার হয়। একই দিন মতিহার থানা পুলিশের ঐ টিম বাজে কাজলা নদীর ধার এলাকায় অভিযান পরিচালনা করে আসামি আনোয়ার হোসেনকে একটি চোরাই মোবাইল ফোনসহ গ্রেপ্তার করে।

গ্রেপ্তারকৃত আসামিরা জানায়, তারা একটি সংঘবদ্ধ চোর চক্রের সক্রিয় সদস্য। দীর্ঘদিন ধরে তারা পরস্পর যোগসাজসে রাজশাহী মহানগরীর বিভিন্ন এলাকায় ল্যাপটপ, মোবাইল ফোন চুরি করে ক্রয়-বিক্রয় করে আসছিলো।

গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930