IMG-LOGO

শুক্রবার, ৬ই মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ

২১ই ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ, ১৬ই রমজান ১৪৪৭ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
বাঘায় এজাহার নামীয় দুই আসামী গ্রেপ্তার,চাাঁদা দাবি ও মারপিট করে টাকা নেওয়ার অভিযোগগাজীপুরে ছিনতাইকারীর হাতের কবজি কেটে দিল স্থানীয় জনতানালু মিঞার পরিবারের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত১৯ শর্তে বাঘা ওয়াকফ্ এস্টেটের মাঠ ইজারা,উন্মুক্ত ডাকে অংশ নিয়েছেন নারিওমানবতার ফেরিয়ালা আবু সাইদ চাঁদগোদাগাড়ীতে মা ও শিশু সহায়তা কর্মসূচীর উঠান বৈঠকপুঠিয়ায় হামলা, লুটপাট ও বাড়ি ভাঙচুরের অভিযোগে সংবাদ সম্মেলনবাগমারায় স্বাধীনতা দিবসের প্রস্তুতি সভাচাঁপাইনবাবগঞ্জে মাদকসহ যাবজ্জীবন সাজাপ্রাপ্ত ২ আসামী গ্রেপ্তারবাগমারায় জমি নিয়ে বিরোধ, কৃষককে মারধরের অভিযোগচাঁপাইনবাবগঞ্জে হলুদ-মরিচের গুড়ার ভিতর মিলল মাদক, আটক ১সিংড়ার চকসিংড়া দারুল উলুম মাদ্রাসার ইফতার মাহফিলরাজশাহী মহানগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৬চাঁপাইনবাবগঞ্জে জোরপূর্বক জমি দখল ও চাঁদাবাজির বিরুদ্ধে মানববন্ধনস্বাধীনতা পুরস্কার পাচ্ছেন খালেদা জিয়াসহ ১৫ ব্যক্তি ও ৫ প্রতিষ্ঠান
Home >> রাজশাহী >> তানোরে ভেস্তে গেছে ধান চাল সংগ্রহ অভিযান

তানোরে ভেস্তে গেছে ধান চাল সংগ্রহ অভিযান

ধূমকেতু প্রতিবেদক, তানোর : রাজশাহীর তানোরে সরকারি ভাবে ধান চাল সংগ্রহের কার্যক্রম ভেস্তে গেছে বলে নিশ্চিত হওয়া গেছে। গত নভেম্বর থেকে সংগ্রহ কার্যক্রম শুরু হলেও এক ছটাক ধান সংগ্রহ করতে পারেনি সংশ্লিষ্ট খাদ্য বিভাগ এবং চাল সংগ্রহের জন্য ২৮ টি চাল কল থাকলেও মাত্র ৮ জন চুক্তিবদ্ধ হয়েছেন। এতে করে সংশ্লিষ্ট মিলারদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি তুলেছেন এবং বিগত সময়ে যারা সিন্ডিকেটের মাধ্যমে যারা ধান গুদামে দিয়েছিলেন, কিন্তু এবার না দেওয়ার কারনে ওই চক্রকে গুদামে কোন ভাবেই যেন ব্যবসা না করতে পারে সে ব্যাপারে নজর দিতেও দাবি উঠেছে।

জানা গেছে, উপজেলায় দুটি খাদ্য গুদাম রয়েছে। পৌর সদর গোল্লাপাড়া ও কামারগাতে রয়েছে গুদাম। গত বছরের নভেম্বর মাসের ১৭ তারিখ থেকে ধান চাল সংগ্রহ কার্যক্রম শুরু হয়। যা আগামী ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে।

খাদ্য অফিস সূত্রে জানা যায়, উপজেলায় দুটি গুদামে ১ হাজার ৪৫১ মে:টন ধান সংগ্রহের বরাদ্দ দেওয়া হয়। প্রতি কেজি দাম ধরা হয় ২৮ টাকা । আর চাল ৩৪৯ মে:টন সংগ্রহের বরাদ্দ হয়। প্রতি কেজির দাম ধরা হয় ৪২ টাকা। উপজেলায় চাল কল রয়েছে ২৮ টি। এর মধ্যে মাত্র ৮ জন মিলার চুক্তিবদ্ধ করেছেন। ৮ টি মিলারের বিপরীতে ১০০ মে:টন দশমিক ৫০ কেজি চুক্তিবদ্ধ হয়েছে।

কৃষকরা জানান, সরকারী ২৮ টাকা কেজি মুল্যে ধান কিনবেন। যার প্রতি মন ১১২০ টাকা। আবার গুদামে নিয়ে গেলে আদ্রতা নাই তো, ভেজে আছেসহ নানান তাল বাহানা। অথচ যখন বাজারে ধানের দাম কম ছিল, তখন ক্ষমতাসীন দলের লোকজন কৃষকের ধান দিয়েছেন। দলীয় নেতারা যে ভাবেই দিক কোন সমস্যা হয় না। কৃষক সরাসরি দিতে গেলে ঝামেলার শেষ থাকে না। এজন্য গুদামে কোনভাবেই কৃষকরা ধান দিবেন না। কারণ বাজার মুল্য সরকারি মুল্য প্রায় সমান, আবার কখনো বাজার মুল্য বাড়তি। তাহলে কেন কৃষকরা ধান দিতে গিয়ে নানা ভাবে হয়রানির শিকার হবেন। ফসল ফলাবে কষ্ট করে, আবার ধান দিতে ঝামেলা পোহাবে কেন। যার কারণে কৃষকরা সরকারকে ধান দিতে যায় না। তবে সরকারি ভাবে বিভিন্ন হাট বাজার থেকে ধান কিনতে পারবে। সেটা তো তারা করবেন না।

এদিকে বাজারের চালের দাম বেশি থাকার কারণে মিলারেরা চুক্তি করেন নি।

তানোর গোল্লাপাড়া খাদ্য গুদামের কর্মকর্তা ওসিএলএসডি ওহেদুজ্জামান জানান, ধান সংগ্রহ হয়নি। এগুদামের সাথে কোন চালকল মালিক চুক্তিবদ্ধ করেন নি।

তবে কামারগাঁ গুদামের ওসিএলএসডি রেজাউল ইসলামের মোবাইলে একাধিক বার ফোন দেওয়া হলেও রিসিভ করেন নি।

মোহনপুর উপজেলার খাদ্য কর্মকর্তা ও তানোরের অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত খাদ্য অফিসার নুরনবী জানান, আমি চলতি মাসের ১০ জানুয়ারি দায়িত্ব নিয়েছি। ধানের দাম বাজারে বাড়তি থাকার কারণে কৃষকরা ধান দেয়নি। আগামী ২৮ ফেব্রুয়ারির আগে যে কোন কৃষক ধান দিলে আমরা নিব। তানোর সদরের খাদ্য গুদামের সাথে কোন চালকল মালিক চুক্তি করেন নি। কামারগাঁ গুদামের সাথে ৮ জন চাল কল মালিক চুক্তি করেছেন। তার মধ্যে ৬ জন মিল মালিক ৭৪ মে: টন চাল দিয়েছেন। বাকি দুজন মেয়াদের আগে দিবেন। আর যে ১৮ মিল মালিক চুক্তি করেন নি তাদের লাইসেন্স বাতিলের নির্দেশ আছে, বাতিল করা হবে।

ওএমএসএর চাল নাকি গুদাম থেকে বের হচ্ছে না, সেটাই নাকি সংগ্রহ দেখানো হচ্ছে জানতে চাইলে তিনি জানান, ৬ জন ওএমএসএর ডিলারের মধ্যে ৫ জন ডিলার সদরের গুদাম থেকে চাল তুলেন। বাকি ১ জন কামারগাঁ গুদাম থেকে তুলেন। আর ৭৪ মে: টন সংগ্রহ হয়েছে। ওএমএসএর চাল কালো বাজারি করার কোন সুযোগ নেই, যারাই এমন করবেন কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

March 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
2425262728