ধূমকেতু প্রতিবেদক, মোহনপুর : মোহনপুর উপজেলার ওয়েব ফাউন্ডেশনের আয়োজনে মঙ্গলবার (৮ আগষ্ট) বেলা ১১ টার সময় সিসিডিবি হল রুমে পিছিয়ে পড়া জনগোষ্ঠীর ক্ষমতায়ন ও বাংলাদেশের উন্নয়ন সংক্রিয় অংশগ্রহণ প্রকল্প।
এডভোকেসি নেটওয়ার্ক (এএনসি) কমিটির সদস্যদের নিয়ে ষান্মাসিক সভা।
সভায় সভাপতিত্ব করেন, এডভোকেসি নেটওয়ার্কের সভাপতি মুরাদুল ইসলাম মুরাদ।
এসময় উপস্থিত ছিলেন, এডভোকেসি নেটওয়ার্কের সাধারণ সম্পাদক অধ্যাপক মফিজুর রহমান মধু, সাবেক ইউপি সদস্য আশরাফ আলী, সাবেক জেলা পরিষদ সদস্য রাবিয়া খাতুন সীমা।
আরও উপস্থিত ছিলেন, প্রধান শিক্ষক আব্দুল আলীম শেখ, ডিভিশনাল ফ্যাসিলিটেটর ম্যানুয়েল টুটু ওয়েব ফাউন্ডেশনের আশরাফুল আরিফ।


