IMG-LOGO

বৃহস্পতিবার, ৫ই মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ

২১ই ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ, ১৫ই রমজান ১৪৪৭ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
আরও একটি মার্কিন এফ-১৫ ঈগল যুদ্ধবিমান ভূপাতিতের দাবি ইরানের‘ই-হেলথ’ কার্ড চালুর নির্দেশ প্রধানমন্ত্রী তারেক রহমানের‘ইসলামের শত্রুরা তারেক রহমানের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে’বাঘায় সাংবাদিকদের সন্মানে জামায়াতে ইসলামীর ইফতার মাহফিলপুঠিয়া বানেশ্বরে অবৈধ ভাসমান দোকানিদের বিরুদ্ধে অভিযানইবি শিক্ষিকাকে ছুরিকাঘাতে হত্যার পর কর্মচারীর আত্মহত্যার চেষ্টাঘুষ চাওয়ার সংবাদ প্রকাশিত হওয়ার উপাচার্যের সংবাদ সম্মেলনটেন্ডার ছাড়াই তিন স্কুলের মালামাল বিক্রির অভিযোগ প্রধান শিক্ষক ও উপজেলা শিক্ষা কর্মকর্তার বিরুদ্ধেসাংবাদিকদের সংবর্ধনা অনুষ্ঠান, বিগত সময়ে সাংবাদিকদের কণ্ঠ বেধে রাখা হয়েছিল: এমপি চাঁদমান্দায় দুর্বৃত্তের আগুনে স’মিল পুড়ে ছাই, থানায় অভিযোগচাঁদাবাজ-সন্ত্রাসীর তালিকা করে খুব শিগগির ব্যবস্থা নেওয়া হবেইরানি জাহাজে সাবমেরিন হামলায় নিখোঁজ ১০১নওগাঁয় পল্লী এন্টারপ্রাইজ এর অত্যাধুনিক হিরো সার্ভিস সেন্টার এর শুভ উদ্বোধনপোরশায় আমচাষীদের মাঝে প্রদর্শনীর উপকরণ বিতরণপোরশায় ফিতরা নির্ধারন সর্বনিম্ন ৮০টাকা, সর্বোচ্চ ২ হাজার ৬২০টাকা
Home >> রাজশাহী >> বাঘায় মধুমতি ব্যাংক ডিজিটাল পয়েন্ট এজেন্ট ব্যাংকিং উদ্বোধন

বাঘায় মধুমতি ব্যাংক ডিজিটাল পয়েন্ট এজেন্ট ব্যাংকিং উদ্বোধন

ধূমকেতু প্রতিবেদক, বাঘা : দ্রুত প্রসার হচ্ছে মধুমতি ব্যাংকের এজেন্ট ব্যাংকিং সেবার। সরকারের সামাজিক নিরাপত্তা বেষ্টনীর আওতায় ভাতা পরিশোধ, ইউটিলিটি বিল কালেকশন, ঋণ বিতরণ ও আমানত সংগ্রহসহ বিভিন্ন সেবার মাধ্যমে সারাদেশে তা ছড়িয়ে পড়ছে। সারাদেশে সেবা প্রসারের লক্ষ্যে এখন এজেন্ট পয়েন্ট খোলার লক্ষ্যে ব্যাংকটি কাজ করছে।

বুধবার (১১ অক্টোবর) বিকেল ৫টায় রাজশাহীর বাঘায় শেখ হায়াত আলী সুপার মার্কেটে মধুমতি ব্যাংক ডিজিটাল পয়েন্ট এজেন্ট ব্যাংকিং উদ্বোধন করা হয়।

অনুষ্ঠানের প্রধান অতিথি উপজেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এ্যাডভোকেট লায়েব উদ্দীন লাভলু।

বিশেষ অতিথি ছিলেন, বাঘা পৌর মেয়র ও জেলা আওয়ামী লীগের সদস্য আক্কাছ আলী, উপজেলা ভাইস চেয়ারম্যান আব্দুল মোকাদ্দেস, মধুমতি ব্যাক লিমিটেড এর এক্সিকিউটিভ ভাইস চেয়ারম্যান ও মানব সম্পদ বিভাগের বিভাগীয় প্রধান সফিকুর রহমান।

এজেন্ট ব্যাংক ডিভিশনের এফডিপি ও বিভাগীয় প্রাধান শাহাদত হোসেন মধুমতি ব্যাংক ডিজিটাল পয়েন্ট এজেন্ট ব্যাংকিং কার্যক্রমের উদ্বোধন করেন।

এর আগে মধুমতি ব্যাংক লিমিটেডের রাজশাহী শাখা ব্যবস্থাপক এনামুল হকের সভাপতিত্বে কুরআন থেকে তেলাওয়াতের মধ্য দিয়ে ব্যাকিং কার্যক্রম নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

ব্যাংকটির কর্মকর্তারা বলেন, মধুমতি ব্যাংকের ব্যবসায়িক পরিকল্পনার মূল ফোকাস ছিল ব্যাংকিং সেবার বাইরে থাকা জনগোষ্ঠীর জন্য আধুনিক সেবার প্রসার। এ লক্ষ্যে ব্যাংকটি এমন এলাকায় শাখা খুলছে, যেখানে এখনও ব্যাংকিং সেবা পৌঁছায়নি।

২০১৬ সালে ‘ঘরের পাশে সারাদেশে’ স্লোগানে এজেন্ট ব্যাংকিং সেবা চালু করে মধুমতি ব্যাংক। বর্তমানে দেশের বিভিন্ন স্থানে ছয় হাজারের উপরে ডিজিটাল সেন্টারে এজেন্ট পয়েন্ট খোলা হয়েছে।

আর্থিক অন্তর্ভুক্তির লক্ষ্যে সমাজের অবহেলিত জনগোষ্ঠীকে কম খরচে ব্যাংকিং সেবা দিতে মোবাইল ব্যাংকিংয়ের পর এজেন্ট ব্যাংকিং সেবা চালু করে বাংলাদেশ ব্যাংক। ২০১৩ সালের ডিসেম্বরে এজেন্ট ব্যাংকিং নীতিমালা জারির পরে এ সেবা চালু করে মধুমতি ব্যাংক।

এর পর থেকে প্রয়োজনীয় ব্যাংকিং সুবিধা উপভোগসহ সঞ্চয়ী ও চলতি হিসাব খোলা, নগদ অর্থ জমা ও উত্তোলন, অর্থ স্থানান্তর, যে কোনো ব্যাংকের হিসাবে অর্থ স্থানান্তর, ৯৯ টাকার প্যাকেজে ৩মাস ডিজিটাল স্বাস্থ্য সেবা, ক্ষুদ্র, মাঝারি ও কৃষি ঋণ, আকর্ষণীয় জীবন বীমা সুবিধা, ইউটিলিটি বিল, সরকারী ভাতা, ভোক্তা ঋণ, ঋণের কিস্তি গ্রহণ এবং ইন্টারনেট ব্যাংকিং সেবা গ্রহণ করতে পারবেন। ১০ টাকা ও ২০০ টাকা দিয়ে গ্রাহকরা একাউন্ট খুলতে পারবেন এবং গ্রাহকরা বিনা মূল্যে ব্যাংকটির এ্যাপস ব্যবহার করতে পারবেন। সেবার আওতায় বাৎসরিক কোন ফি নাই।

সমাজের অবহেলিত জনগোষ্ঠীকে কম খরচে ব্যাংকিং সেবা দিতে এজেন্ট ব্যাংকিং সেবা চালু করায় ধন্যবাদ জ্ঞাপন করেন, উপজেলা চের্য়ারম্যান এ্যাডভোকেট লায়েব উদ্দীন ও প্রেওর মেয়র আক্কাছ আলী।

বাঘা শাখা ব্যবস্থাপক আতিকুল হাসান (মান্না)’র সার্বিক তত্ত্বাবধানে সুরুজ্জামানের সঞ্চালনায় বক্তব্য রাখেন, মধুমতি ব্যাংক ও ডিজিটাল পয়েন্ট এজেন্ট ব্যাংকিং এর শাখা ব্যবস্থাপক আব্দুল মালেক, আশিতুর রহমান, শাহিন আলম, বাঘা প্রেসক্লাবের সভাপতি আব্দুল লতিফ মিঞা প্রমুখ।

পরে অতিথিরা ফিতা কেটে শুভকার্যক্রম ঘোষণা করেন। উপস্থিত ছিলেন, পৌর আওয়ামী লীগের সাবেক সাধারন সম্পাদক কামাল হোসেনসহ ব্যবসায়ী, শিক্ষক ও শুভাকাঙ্খীগণ।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

March 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
2425262728