ধূমকেতু প্রতিবেদক, মোহনপুর : মোহনপুরে উপজেলায় রোববার (২৯ অক্টোবর) বেলা ১১ টার সময় উপজেলা হলরুমে সমাজসেবা কার্যালয়ের আয়োজনে ভিক্ষুক পুনর্বাসন ও বিকল্প কর্মসংস্থান কর্মসূচী কর্তৃক ভিক্ষুকদের মাঝে গরু-ছাগল দোকানের মালামাল ও ভ্যানসহ অন্যান্য উপকরণ, নৃ-গোষ্ঠী পরিবার ও নৃ-গোষ্ঠী শিক্ষার্থীদের মাঝে অনুদান বিভিন্ন প্রকল্পে সুদ মুক্ত ক্ষুদ্র ঋণ প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার বিতরণ করা হয়।
উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আয়শা সিদ্দিকা।
এসময় উপস্থিত ছিলেন, সমাজসেবা অফিসার ইমাম হাসান শামীম, যুব উন্নয়ন অফিসার রোকনুজ্জামান তালুকদার, ইউপি চেয়ারম্যান আজাহারুল ইসলাম বাবলু প্রমুখ।


