IMG-LOGO

সোমবার, ১৬ই মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ

২ই চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ, ২৬ই রমজান ১৪৪৭ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
পুঠিয়ায় ‘ফ্রেশ ফুড’কে জরিমানা, ঘিয়ের বদলে ব্যবহার হতো কৃত্রিম সুগন্ধিইরানের হয়ে গুপ্তচরবৃত্তির দায়ে বাহরাইনে গ্রেপ্তার ৫লাইলাতুল কদর উপলক্ষ্যে প্রধানমন্ত্রী তারেক রহমানের শুভেচ্ছারাজশাহী জেলা পরিষদের নতুন প্রশাসক ঈশাকে ভূমিমন্ত্রী মিনুর অভিনন্দনতারাগঞ্জের মন্জুরুল হত্যা মামলার দুই আসামি গ্রেফতারতানোর মডেল প্রেসক্লাবের আয়োজনে দোয়া ও ইফতার মাহফিলমোহনপুরে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলনবাঘায় হ্যাকার চক্রের ৩ সদস্য গ্রেফতারনিয়ামতপুরে বিনোদন মূলক সাথী পার্কের উদ্বোধনরাজশাহী ডিজিটাল সাইন স্টাফ এসোসিয়েশনের ইফতার মাহফিলনন্দীগ্রামের ভাটরা ইউনিয়নে ভিজিএফের চাল বিতরণগোদাগাড়ীতে ডিবি পুলিশের অভিযানে ১০০ গ্রাম হেরোইনসহ গ্রেফতার ১রাণীনগরে পুকুর খননের নামে মাটি বিক্রির মহোৎসব, অনুমতি ছাড়াই পূরণ হচ্ছে ফসলী জমিঢাকাস্থ সিংড়া উপজেলা কল্যাণ সমিতির ইফতার মাহফিল অনুষ্ঠিতগোমস্তাপুরে ৪৫টি মাদ্রাসা ও এতিমখানায় দেয়া হলো সৌদি আরবের খেজুর
Home >> রাজশাহী >> সাপ্তাহিক ছুটির দাবিতে বাঘায় শ্রমিক কর্মচারি পরিষদের মানববন্ধন

সাপ্তাহিক ছুটির দাবিতে বাঘায় শ্রমিক কর্মচারি পরিষদের মানববন্ধন

সাপ্তাহিক ছুটির দাবিতে বাঘায় শ্রমিক কর্মচারি পরিষদের মানববন্ধন

ধূমকেতু প্রতিবেদক, বাঘা : রাজশাহীর বাঘায় মালিকানাধীন ব্যবসা প্রতিষ্ঠানে সপ্তাহে দেড় দিনের ছুটির দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছে ব্যবসা প্রতিষ্ঠানে কর্মরত কর্মচারীরা।

বুধবার (২১ আগষ্ট) বাঘা উপজেলা শ্রমিক কর্মচারি পরিষদের ব্যানারে মানববন্ধন কর্মসূচি পালন করেন তারা।

লালন হোসেনের সভাপতিত্বে ও রাশেদ আহমেদ এর সঞ্চালনায় অনুষ্ঠিত মানববন্ধন কর্মসূচি থেকে সপ্তাহে দেড় দিনের ছুটির দাবি করে তারা বলেন, প্রতিদিন সকাল ৮টা থেকে রাত ৯টা পর্যন্ত দৈনিক ১৩ ঘন্টা কাজ করতে হয়। যা সাপ্তাহিক হিসেবে দাড়ায় ৯১ ঘন্টা। এতে মানষিক ও শারীরিকভাবে ক্ষতিগ্রস্থ হচ্ছেন। এ ক্ষেত্রে কর্মঘন্টার বাইরে কাজের বিনিময়ে অতিরিক্ত টাকাও পাননা তারা।

তিনি বলেন, এর আগেও তারা এমন দাবি করলেও মালিকের পক্ষ থেকে কোন সাড়া পাননি। বাধ্য হয়ে অধিকার আদায়ে রাজ পথে নেমেছেন। বাংলাদেশ শ্রম আইন-২০০৬, ৪২ নম্বর আইনের ধারাকে লঙ্ঘন করা হচ্ছে বলেও দাবি করা হয়েছে। মানববন্ধন শেষে উপজেলা নির্বাহী অফিসার বরাবর স্মারকলিপি দেওয়া হয়েছে।

এসময় উপস্থিত ছিলেন, রাসেল হোসেন, সাগর হোসেন, রবিউল ইসলাম, মুন্নাফ হোসেন, জুয়েল আলী, প্রান্ত হোসেন, বিমল কর্মকার, বিকাশ কুমার, অসীম কুমার জাকির হোসেন প্রমুখ।

বাঘা জিরো পয়েন্টের ব্যবসায়ী মালিক সমিতির সভাপতি শাহিন আলম জানান, কর্মচারীদের দাবির প্রেক্ষিতে সকল ব্যবসা প্রতিষ্ঠানের মালিকদের সমন্বয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।

উপজেলা নির্বাহী অফিসার তরিকুল ইসলাম জানান, কর্মচারীদের দাবির বিষয়টি মালিকদের অবগত করে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেওয়া হয়েছে।

আরও নিউজ ও ভিডিও পেতে ক্লিক করুন :

ওয়েব সাইট : https://dhumkatunews.com/
ইউটিউব ভিডিও লিংক : https://www.youtube.com/@dhumkatunews/featured
টুইটার : https://twitter.com/dhumkatunews
ইন্সটেগ্রাম : https://www.instagram.com/dhumkatunews/
লিংকডইন : https://www.linkedin.com/in/dhumkatunews/
পিনটারেস্ট : https://www.pinterest.com/dhumkatunew

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

March 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
2425262728