IMG-LOGO

বুধবার, ২৫ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১০ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৫ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
বিভাগীয় পর্যায়ে তামাকবিরোধী সচেতনতার স্টিকার ক্যাম্পেইন লফসেরপোরশায় কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনাচাঁপাইনবাবগঞ্জে অবৈধ ৭০০ বস্তা ইউরিয়া সার জব্দরাণীনগরের আবাদপুকুর মহাবিদ্যালয়ে নবীন বরণপুঠিয়ায় ৫৫১০ কৃষকের মাঝে প্রনোদনার বীজ-সার বিতরণবদলগাছীতে ৪১০০ কৃষকের মাঝে সরিষার বীজ-সার বিতরণবিএনপি লাশের রাজনীতিতে বিশ্বাস করে না : সমাজকল্যাণ মন্ত্রীগ্রামীণ সড়ক নির্মাণ কাজের উদ্বোধন, উপকারভোগী ২৫ হাজার মানুষপুঠিয়ায় ১১০ বছর বয়সী অসহায় বৃদ্ধা মায়ের পাশে দাঁড়ালেন ইউএনওচেক প্রতারণা মামলায় গোদাগাড়ীতে এনসিপি নেতা জিয়াউর রহমান গ্রেপ্তারতানোরে দর্শনার্থীদের আকর্ষণ করছে রহস্যে ঘেরা বট পাকুড় যুগলবন্দী গাছ‘ভারত থেকে দেশে ফিরলেই গ্রেপ্তার হবেন শেখ হাসিনা’মাদক সমাজের ক্যান্সার : বিএনপি নেতা সাইদুর মন্টু‘ফ্যাসিবাদবিরোধী জাতীয় ঐক্য মত-পথ-দর্শন-আদর্শের ঊর্ধ্বে থাকবে’সিরাজগঞ্জে স্ত্রী হত্যা মামলায় স্বামীর যাবজ্জীবন
Home >> টপ নিউজ >> রাজশাহী >> পুঠিয়ায় ‘ফ্রেশ ফুড’কে জরিমানা, ঘিয়ের বদলে ব্যবহার হতো কৃত্রিম সুগন্ধি

পুঠিয়ায় ‘ফ্রেশ ফুড’কে জরিমানা, ঘিয়ের বদলে ব্যবহার হতো কৃত্রিম সুগন্ধি

ধূমকেতু প্রতিবেদক,পুঠিয়া : রাজশাহীর পুঠিয়া উপজেলার বানেশ্বর ইউনিয়নের বিড়ালদহ মাইপাড়া বাজারে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যপণ্য উৎপাদন ও প্রতারণার দায়ে ‘ফ্রেশ ফুড’ নামক একটি ই-কমার্স প্রতিষ্ঠানের কারখানায় অভিযান চালিয়েছে ভ্রাম্যমাণ আদালত।

১৫ মার্চ দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে একটি অভিযানে নেতৃত্ব দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শিবু দাস।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ‘ফ্রেশ ফুড’ নামক একটি ফেসবুক পেজের মাধ্যমে শতভাগ খাঁটি ও বিশুদ্ধ পণ্যের চটকদার বিজ্ঞাপন দিয়ে আসছিল প্রতিষ্ঠানটি। তবে সুনির্দিষ্ট কিছু অভিযোগের ভিত্তিতে আজ সেখানে ঝটিকা অভিযান চালানো হয়।

অভিযানকালে দেখা যায়, বিএসটিআইয়ের কোনো অনুমোদন বা মোড়কজাতকরণ সনদ ছাড়াই মানহীন খাদ্যপণ্য উৎপাদন ও বাজারজাত করা হচ্ছিল। এছাড়া অত্যন্ত নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যপণ্য সংরক্ষণ করতে দেখা যায়।

সবচেয়ে ভয়াবহ বিষয় ছিল প্রতিষ্ঠানটির সেমাই তৈরির প্রক্রিয়া। সাধারণ সেমাইয়ের ওপর ঘিয়ের কৃত্রিম সুগন্ধি (স্প্রে) ছিটিয়ে সেটিকে ‘শতভাগ ঘিয়ে ভাজা লাচ্ছা সেমাই’ বলে বেশি দামে বিক্রি করা হচ্ছিল। এই জালিয়াতি ও প্রতারণার অভিযোগ প্রমাণিত হওয়ায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে প্রতিষ্ঠানটিকে ২০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।

অভিযান শেষে সহকারী কমিশনার (ভূমি) শিবু দাস বলেন: “অনলাইনে চটকদার বিজ্ঞাপন দিয়ে তারা সাধারণ মানুষের সাথে প্রতারণা করে আসছিল। ঘিয়ের বদলে তারা রাসায়নিক সুগন্ধি ব্যবহার করছে যা জনস্বাস্থ্যের জন্য হুমকিস্বরূপ। আমরা তাদের অর্থদণ্ড করার পাশাপাশি প্রয়োজনীয় লাইসেন্স গ্রহণ ও স্বাস্থ্যসম্মত পরিবেশ নিশ্চিত করতে কঠোর নির্দেশনা দিয়েছি। জনস্বার্থে এই ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

অভিযান চলাকালে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন এবং জব্দকৃত মানহীন কিছু পণ্য জনসম্মুখে ধ্বংস করা হয়।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31