IMG-LOGO

শুক্রবার, ২০ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৬ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১০ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
রাজশাহী হাফ ম্যারাথনে ১৬টি টার্ফ ও ২১টি খেলার মাঠ নির্মাণ করা হচ্ছে : রাসিক প্রশাসকরাজশাহীর ভাটাপাড়া প্রিমিয়ার লীগের নিলাম (অকশাল)খননকৃত খালপাড়ের বৃক্ষচারা উধাও!আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে দুর্গাপুরে বিএনপির বিক্ষোভনিয়ামতপুরে অবৈধভাবে মজুদকৃত ৫ হাজার বস্তা সার জব্দ করার পর কৃষকের মাঝে বিক্রিপরিকল্পিত সন্ত্রাস ও অরাজকতা সৃষ্টির অপচেষ্টার প্রতিবাদে ৪নং ওয়ার্ড বিএনপির অবস্থান কর্মসূচিরাজশাহীতে গভীর রাতে বিআরটিসির দুটি বাসে আগুনঐতিহাসিক মাদ্রাসা মাঠে শায়খ ড. মিজানুর রহমান আজহারীর তাফসীরুল কুরআন মাহফিলরাণীনগরে আনসার ভিডিপি‘র কমিটি গঠনরাণীনগরে হত্যাসহ একাধীক মামলার আসামী গ্রেফতারপরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে অরাজকতা সৃষ্টির অপচেষ্টার বিরুদ্ধে রাজশাহীতে বিএনপির অবস্থান কর্মসূচিধর্মীয় ঐতিহ্য, বনজ সম্পদ ও জীববৈচিত্র্যের গুরুত্বপূর্ণ এক বিরল বৃক্ষ ধূপ গাছঅগ্রণী ব্যাংক অফিসার কল্যাণ সমিতি ৭ই নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালনফুলবাড়ীতে নারী উদ্যোক্তাদের পণ্যের প্রচার ও বাজারজাতকরণে সরকারি সহযোগিতা বাড়ানোর দাবি‘ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে’
Home >> টপ নিউজ >> রাজশাহী >> মোহনপুরে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন

মোহনপুরে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন

ধূমকেতু প্রতিবেদক,মোহনপুর : মোহনপুর উপজেলার চকবিরহী গ্রামের এস এম মতিউর রহমানের নিরীহ পরিবারকে জড়িয়ে বিভিন্ন গণমাধ্যমে প্রচারিত মিথ্যা সংবাদের প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেলে উপজেলার চকবিরহী মোড়ে এ সংবাদ সম্মেলনের আয়োজন করেন এলাকাবাসী। সংবাদ সম্মেলনে বক্তব্য দেন সংবাদে উল্লেখিত ভুট্টো এবং আবুল কালাম।

আয়োজিত সংবাদ সম্মেনে বক্তারা বলেন মতিউর রহমান একজন বর্নাঢ্য পরিবারের মানুষ এবং তাঁর ছোট ভাই মশিউর রহমান একজন মেরিন ইঞ্জিনিয়ার। মশিউর দীর্ঘদিন ধরে প্রবাসযাপন করছেন। একটি স্বার্থন্নেসী মহল তাদের কাছে চাঁদা দাবী করে ব্যর্থ হয়ে সংশ্লিষ্ট পরিবারের সামাজিক সুনাম নস্ট করতে বিভিন্ন গণমাধ্যমে এধরণের উদ্দেশ্য প্রণোদিত ও মিথ্যা সংবাদ প্রকাশ করিয়েছেন। তাঁদের মানব পাচারকারি সাজিয়ে আমরা দুজন ভুট্টো এবং আবুল কালামের ভুয়া বক্তব্য জুড়ে দিয়েছেন। গণমাধ্যমে প্রচারিত সংবাটি সম্পুর্ন মিথ্যা ও বানোযাট।

বক্তারা আরো বলেন, এসএম মতিউর রহমানের পরিবার দীর্ঘদিন যাবত সুনামের সঙ্গে এলাকায় বসবাস করেছেন। তিনি একজন চাকরিজীবি এবং রাজনিতিক ব্যক্তিত্ব সম্পন্ন মানুষ। একটি কুচক্রী মহল পরিকল্পিত ভাবে তাদের বিরুদ্ধে এধরণের অপপ্রচার চালাচ্ছেন। তিনি ইতোপুর্বে জাহানাবাদ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নির্বাচন করেছেন এবং আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী। একটি কুচক্রি মহল পরিকল্পিত ভাবে তাঁর বিরুদ্ধে এধরণের অপপ্রচার চালাচ্ছে। সংবাদ সম্মেলনে বক্তারা প্রকাশিত মিথ্যা সংবাদের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। গণমাধ্যমকর্মীদের সঠিক তথ্য যাচাইয়ের মাধ্যমে সংবাদ প্রচারের আহবান জানান। এসময় আরো উপস্থিত ছিলেন, সেকেন্দার আলী, সহকারি শিক্ষক আশরাফুল ইসলামম, আবুল কালাম আজাদের বড় ভাই একরামুল হক প্রমুখ।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31