IMG-LOGO

মঙ্গলবার, ১০ই মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ

২৬ই ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ, ২০ই রমজান ১৪৪৭ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
তানোর প্রেস ক্লাবের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত‘হাদির হত্যাকারীদের ফেরত আনতে জোর প্রচেষ্টা চালাবো’ফুলবাড়ীতে বিএনপির দোয়া ও ইফতার অনুষ্ঠিতপবা-মোহনপুরের কোনো কর্মীর ক্ষতি হওয়ার আগে যেন আমার ক্ষতি হয় : এমপি মিলনমোহনপুরে মুয়াজ্জিন আলাউদ্দিনের মৃত্যুতে এমপি মিলনের দুঃখ প্রকাশতানোরে চাতালে তুলার গুদামে আগুনআলাউদ্দিন হত্যার প্রতিবাদে রাজশাহীতে জামায়াতের বিক্ষোভ সমাবেশচাঁপাইনবাবগঞ্জে ট্রাক্টরের চাকায় চাপা পড়ে স্কুলছাত্রের মর্মান্তিক মৃত্যপুঠিয়ায় স্বতন্ত্র প্রার্থী বিএনপির ওপর হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলননন্দীগ্রামে খাল খনন কাজের উদ্বোধন করেছেন এমপি মোশারফ হোসেনফ্যামিলি কার্ড শুরুতে কত পরিবার পাবে, জানালেন মন্ত্রীমাদক মামলায় খালাস পেলেন শিল্পী আসিফরাজশাহী মহানগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৪তারাগঞ্জে জ্বালানি তেল সংকট গুজব পাম্প ও মোটরযান মালিকদের সাথে প্রশাসনের আলোচনা সভামান্দায় পুলিশের সহায়তায় বসতবাড়িতেহামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগ
Home >> রাজশাহী >> প্রাণবৈচিত্র্য ও পরিবেশ সুরক্ষায় গাছ কাটা বন্ধের দাবি

প্রাণবৈচিত্র্য ও পরিবেশ সুরক্ষায় গাছ কাটা বন্ধের দাবি

ধূমকেতু প্রতিবেদক : পাখি, প্রাণপ্রকৃতি-প্রাণবৈচিত্র্য, পরিবেশ-প্রতিবেশ সুরক্ষায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল চত্বরসহ সবুজ শহর রাজশাহীতে বৃক্ষকর্তন বন্ধের দাবিতে প্রতিবাদী মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।

মঙ্গলবার বিকেল ৪টা ২০মিনিট হতে প্রায় ঘন্টাব্যাপী রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল চত্বরে এই প্রতিবাদী কর্মসূচী পালিত হয়। রাজশাহীর তরুণ সংগঠন ইয়ুথ এ্যাকশন ফর সোস্যাল চেঞ্জ-ইয়্যাস এ কর্মসূচির আয়োজন করে।

তরুণ সংগঠন ইয়ুথ এ্যাকশন ফর সোস্যাল চেঞ্জ-ইয়্যাস সভাপতি শামীউল আলীম শাওনের সভাপতিত্বে ও কোষাধ্যক্ষ আতিকুর রহমান আতিকের সঞ্চালনায় প্রতিবাদী মানববন্ধন কর্মসূচিতে সংহতি জানিয়ে বক্তব্য দেন, সেভ দ্যা নেচার এন্ড লাইফ চেয়ারম্যান মিজানুর রহমান মিজান, এলিজাবল ইয়ুথ ফর ইভোলিউশন-আই সভাপতি গোলাম নবী রনি, তানোরের স্বপ্নচারী উন্নয়ন সংগঠন সভাপতি রুবেল হোসেন মিন্টু প্রমূখ।

এসময় তরুণ সংগঠন ইয়ুথ এ্যাকশন ফর সোস্যাল চেঞ্জ-ইয়্যাসের নারী নেত্রী রিনা আক্তার ও তার ছোটবোন মরিয়ম আক্তার, তানোরের স্বপ্নচারী উন্নয়ন সংগঠন সদস্য রকি আহম্মেদসহ স্থানীয় বিভিন্ন সংগঠনের প্রতিনিধি এবং নানা শ্রেনীপেশার প্রায় ২৫-৩০ জন অংশগ্রহন করেন। প্রতিবাদী মানববন্ধন চলকালে উপস্থিত স্থানীয় ব্যবসায়ী ও পথচারীদের মাঝে পাখি ও পরিবেশ সুরক্ষায় গণসচেতনতা গড়ে তুলতে লিফলেট বিতরণ করা হয়।

গত ২৮ ডিসেম্বর রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল জরুরী বিভাগ প্রাঙ্গণের গাছে পাখির আবাসস্থল থাকা সত্বেও গাছ কাঁটার অপচেষ্টা চলানো ও তাতে ব্যর্থ হয়ে গাছগুলোর ডাল কেঁটে ফেলার ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে প্রতিবাদী মানববন্ধন চলাকালে বক্তারা বলেন, “বাংলাদেশের সংবিধানে ১৮ (ক) ধারা সংযোজনের মাধ্যমে জীববৈচিত্র্য ও বন্যপ্রাণী সংরক্ষণে জাতীয় অঙ্গীকার ঘোষিত হয়েছে। এছাড়াও গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার বন্যপ্রাণী (সংরক্ষণ ও নিরাপত্তা) আইন, ২০১২ পাস করেছে।”

মানববন্ধনে বক্তরা বলেন, “প্রকৃতির প্রাণ হলো পাখি। পাখিবিহীন পৃথিবী কল্পনাও করা যায় না। পাখি শুধু প্রকৃতির সৌন্দর্য্যই বাড়ায় না, বাস্তসংস্থান চক্রেও গুরুত্বপূর্ণ অবদান রাখে। যার ফলে সচল থাকে উৎপাদন প্রক্রিয়া। এভাবেই পাখি মানুষের জীবন এবং গোটা পৃথিবীর উপকার করে।”

বক্তারা আরো বলেন ‘সবুজ শহর রাজশাহীর বিভিন্ন স্থানে বর্তমানকালে কারণে অকারণে বৃক্ষ কর্তন করা হচ্ছে। যাতে সবুজ নগরী তার সবুজ হারাতে বসেছে আর নির্মল বায়ুর শহরের বায়ুতে আজ ধুলিকণা বৃদ্ধি পাচ্ছে। তাই রাজশাহী তথা বরেন্দ্র অঞ্চল থেকে বৈচিত্র্যপূর্ণ সবুজ বৃক্ষ যেমন দিনে দিনে হারিয়ে যাচ্ছে ঠিক তেমনি অনেক প্রজাতির দেশি পাখিও প্রায় বিলুপ্তির পথে।” এ জন্য বক্তারা রাজশাহীতে বৈচিত্র্যপূর্ণ সবুজ বৃক্ষ ও পুরাতন বৃক্ষ সংরক্ষণে আইন প্রনয়ণের দাবি জানান।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

March 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
2425262728