ধূমকেতু প্রতিবেদক : রাজশাহীতে ০১ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী বুলবুল (৫০) কে গ্রেপ্তার করেছে র্যাব-৫।
মঙ্গলবার সকাল ১০ টার দিকে রাজশাহীর বেলপুকুর থানাধীন ধাদাস গ্রাম এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত বুলবুল রাজশাহী জেলার বেলপুকুর থানাধীন ছোটধাদাস এলাকার মৃত আফসার মন্ডলের ছেলে।
র্যাব-৫ এর পাঠানো প্রেস বিজ্ঞপ্তি থেকে জানা যায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে একটি দল রাজশাহী জেলার বেলপুকুর থানাধীন ধাদাস গ্রাম এলাকায় অভিযান চালিয়ে ০১ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী বুলবুলকে গ্রেপ্তার করে।
র্যাব-৫ জানায়, গ্রেপ্তারকৃত আসামীর রিরুদ্ধে রাজশাহী মহানগর বেলপুকুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে।


