ধূমকেতু প্রতিবেদক, তানোর : তানোরে সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছেন তানোর পৌর নির্বাচনে নৌকার মেয়র প্রার্থী ইমরুল হক।
সোমবার দুপুরে হরিদেবপুর গ্রামস্থ্য তার নিজ বাসভবন এমতবিনিময করেন। এসময তিনি বস্তনিষ্ট সংবাদ পরিবেশনের জন্য সাংবাদিকদের অনুরোধ জানান।
তিনি বলেন, তানোর পৌর এলাকার মানুষ অত্যান্ত শান্তিপ্রিয়, তাই আগামী নির্বাচনে কোন রকমের হানা হানি চাননা। তিনি বলেন তানোর পৌর সভায় শান্তিপুর্ন ও স্বচ্ছ এবং ফেয়ার নির্বাচন অনুষ্ঠিত হবে।
এক্ষেত্রে তিনি সাংবাদিকদের সহযোগীতাসহ গুরুত্ব ভুমিকা রয়েছে জানিয়ে সকলকে নিরপেক্ষতা বজায রেখে সাংবাদিকদের দায়িত্ব পালনে সকলের প্রতি আহবান জানান।
এসময় উপস্থিত ছিলেন তানোর উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক রাকিবুল হাসান পাপুল সরকার, তালন্দ ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রবিউল ইসলাম।
তানোর পৌর আওয়ামী লীগের নেতা আরিফুজ্জামান বাচ্চু মোল্লা, তানোর পৌর যুবলীগ সভাপতি রাজীব সরকার হিরো, তানোর পৌর যুবলীগ সাধারণ সম্পাদক ওহাব সরদার।
তানোর প্রেসক্লাবের সভাপতি সাইদ সাজু, সহ- সভাপতি আশরাফুল ইসলাম রন্জু, আশরাফুল আলম, মামুনুর রশিদ মামুন, মনিরুজ্জামান মনি, যুগ্ন সাধারণ সম্পাদক সারোয়ার হোসেন।
সাংগঠনিক সম্পাদক আব্দুস সবুর, ক্যাশিয়ার সোহেল রানা, সহকারী ক্যাশিয়ার জাকির হোসেন টুটুল, যুগ্ম প্রচার সম্পাদক সোহানুল হক পারভেজ, সদস্য সুজন প্রমুখ।


