IMG-LOGO

সোমবার, ১৩ই এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ

৩০ই চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ, ২৪ই শাওয়াল ১৪৪৭ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
তানোরে বিজ্ঞানচর্চায় মেলা ও প্রতিযোগিতাবাঘায় জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ বিজ্ঞান মেলা অনুষ্ঠিতমহাদেবপুরে বিদায়ী ইউএনও’র সংবর্ধনাকুষ্টিয়ায় আস্তানায় ঢুকে ‘পীরকে’হত্যা: পুলিশ নিরব, আটক নেই‘সশস্ত্র বাহিনী রাষ্ট্রের এক অমূল্য সম্পদ’মারা গেছেন সাবেক আইনমন্ত্রী ব্যারিস্টার শফিক আহমেদকত টাকা রেখে গেছেন আশা ভোঁসলেকুষ্টিয়ায় হত্যার শিকার সেই ‘পীরের’দাফন সম্পন্নরাজশাহী জেলা পরিষদের নবনিযুক্ত প্রশাসকের সাথে রাজশাহী-৬ আসনের এমপির সৌজন্য সাক্ষাৎ‘ভোজ্যতেলের দাম বাড়ছে না’পুঠিয়ায় ফিলিং স্টেশন ম্যানেজারকে ছুরিকাঘাত, থানায় অভিযোগজেলা পরিষদের মাসিক সভা অনুষ্ঠিতহজ ফ্লাইট শুরু হচ্ছে শুক্রবার, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমানসিংড়ায় কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিতগোমস্তাপুরে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা
Home >> রাজশাহী >> শ্রীপুরে দারুল উলুম হাফেজিয়া মাদ্রাসার নতুন ভবনের ভিত্তিপ্রস্তরের উদ্বোধন

শ্রীপুরে দারুল উলুম হাফেজিয়া মাদ্রাসার নতুন ভবনের ভিত্তিপ্রস্তরের উদ্বোধন

ধূমকেতু প্রতিবেদক, বাগমারা : রাজশাহীর বাগমারা উপজেলার শ্রীপুরে দারুল উলুম হাফেজিয়া মাদ্রাসার নতুন ভবনের ভিত্তিপ্রস্তরের উদ্বোধন করা হয়েছে। বুধবার সকাল ১০ টায় চারতলা ভিত্তি বিশিষ্ট মাদ্রাসার প্রথম তলার নতুন ভবনের ভিত্তিপ্রস্তর করা হয়েছে। গ্রামবাসীদের ব্যক্তিগত অর্থায়নে মাদ্রাসার নির্মাণ করা হচ্ছে। ২০১৯ সালে আনুষ্ঠানিক ভাবে এলাকার ধর্মপ্রাণ ব্যক্তিরা মিলে ইসলামী শিক্ষায় শিশুদের গড়ে তুলতে দারুল উলুম হাফেজিয়া মাদ্রসা স্থাপন করেন।

মাদ্রাসার ভিত্তিপ্রস্তর স্থাপন কালে উপস্থিত ছিলেন, শ্রীপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি, চেয়ারম্যান মকবুল হোসেন মৃধা, সাধারণ সম্পাদক এমপি এনামুল হকের প্রেস সচিব প্রভাষক জিল্লুর রহমান, সাংগঠনিক সম্পাদক বজলুর রহমান, ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি খলিলুর রহমান, দারুল উলুম হাফেজিয়া মাদ্রাসার হুজুর হাফেজ মাওঃ শহিদুল ইসলাম, অত্র মাদ্রাসার সভাপতি মাওঃ আফসার আলী, সাধারণ সম্পাদক আব্দুর রশিদ, আলহাজ্ব ইদ্রিস আলী, কফিল উদ্দীন, রহিমুদ্দীন সহ এলাকার ধর্মপ্রাণ মুসল্লি এবং গন্যমান্য ব্যক্তিবর্গ।

দারুল উলুম হাফেজিয়া মাদ্রাসার ভবন নির্মাণ কাজ শেষ হলে শিক্ষার্থীরা সুন্দর ভাবে ইসলামী শিক্ষায় শিক্ষিত হতে পারবে। গ্রামবাসী সহ এলাকার ধর্মপ্রাণ ব্যক্তিদের সার্বিক সহযোগিতায় পরিচালিত হয়ে আসছে এই মাদ্রাসা।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news