IMG-LOGO

সোমবার, ১৬ই মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ

৩ই চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ, ২৬ই রমজান ১৪৪৭ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
পুঠিয়ায় ‘ফ্রেশ ফুড’কে জরিমানা, ঘিয়ের বদলে ব্যবহার হতো কৃত্রিম সুগন্ধিইরানের হয়ে গুপ্তচরবৃত্তির দায়ে বাহরাইনে গ্রেপ্তার ৫লাইলাতুল কদর উপলক্ষ্যে প্রধানমন্ত্রী তারেক রহমানের শুভেচ্ছারাজশাহী জেলা পরিষদের নতুন প্রশাসক ঈশাকে ভূমিমন্ত্রী মিনুর অভিনন্দনতারাগঞ্জের মন্জুরুল হত্যা মামলার দুই আসামি গ্রেফতারতানোর মডেল প্রেসক্লাবের আয়োজনে দোয়া ও ইফতার মাহফিলমোহনপুরে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলনবাঘায় হ্যাকার চক্রের ৩ সদস্য গ্রেফতারনিয়ামতপুরে বিনোদন মূলক সাথী পার্কের উদ্বোধনরাজশাহী ডিজিটাল সাইন স্টাফ এসোসিয়েশনের ইফতার মাহফিলনন্দীগ্রামের ভাটরা ইউনিয়নে ভিজিএফের চাল বিতরণগোদাগাড়ীতে ডিবি পুলিশের অভিযানে ১০০ গ্রাম হেরোইনসহ গ্রেফতার ১রাণীনগরে পুকুর খননের নামে মাটি বিক্রির মহোৎসব, অনুমতি ছাড়াই পূরণ হচ্ছে ফসলী জমিঢাকাস্থ সিংড়া উপজেলা কল্যাণ সমিতির ইফতার মাহফিল অনুষ্ঠিতগোমস্তাপুরে ৪৫টি মাদ্রাসা ও এতিমখানায় দেয়া হলো সৌদি আরবের খেজুর
Home >> রাজশাহী >> মসজিদ মিশনের একাডেমীর দ্রুত পদক্ষেপের দাবিতে স্মারকলিপি

মসজিদ মিশনের একাডেমীর দ্রুত পদক্ষেপের দাবিতে স্মারকলিপি

ধূমকেতু প্রতিবেদক : রাজশাহীর মসজিদ মিশন একাডেমি থেকে স্বাধীনতাবিরোধী চক্র জামায়াত-শিবিরের নিয়ন্ত্রণ এবং সেখান থেকে রাষ্ট্রবিরোধী তৎপরতা বিরুদ্ধে দ্রুত পদক্ষেপ গ্রহণের দাবিতে এবার জেলা প্রশাসককে (ডিসি) স্মারকলিপি দেয়া হয়েছে। আজ রোববার দুপুরে রাজশাহীর মুক্তিযোদ্ধা ও প্রগতিশীল সমাজের নেতৃবৃন্দ এই স্মারকলিপি দেন। এ সময় রাজশাহীর ডিসি আবদুল জলিল এ ব্যাপারে কার্যকর পদক্ষেপ গ্রহণের আশ্বাস দেন।

স্মারকলিপি দেয়ার সময় রাজশাহী মহানগর বঙ্গবন্ধু পরিষদ ও কবিকুঞ্জের সাধারণ সম্পাদক কবি আরিফুল হক কুমার, মহানগর আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি অধ্যক্ষ শফিকুর রহমান বাদশা, মহানগর মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার ডা. আবদুল মান্নান, সাংষ্কৃতিক ব্যক্তিত্ব কামাল উল্লাহ সরকার কামাল ও দিলীপ কুমার ঘোষ উপস্থিত ছিলেন।

প্রসঙ্গত, জামায়াত নিয়ন্ত্রিত মসজিদ মিশন সংস্থা ১৯৭৬ সালে জেলা সমাজসেবা কার্যালয় থেকে নিবন্ধন নেয়। পরে তারা রাজশাহীতে একে একে তিনটি শিক্ষাপ্রতিষ্ঠান গড়ে তোলে। নিবন্ধন নেয়ার পর মসজিদ মিশন সংস্থা কোন দিন অডিট করায়নি। নিজেদের ইচ্ছেমতোই কমিটি করা হয়। মসজিদ মিশন ও তাদের শিক্ষাপ্রতিষ্ঠানের প্রত্যেকেই জামায়াত-শিবিরের রাজনীতির সঙ্গে প্রত্যেক্ষভাবে সম্পৃক্ত।

প্রতিষ্ঠানটির অন্তত ১১ জন শিক্ষকের বিরুদ্ধে নাশকতার মামলা রয়েছে। সম্প্রতি শিক্ষা মন্ত্রণালয়ের তদন্তে উঠে এসেছে প্রতিষ্ঠানটির ১১ কোটি টাকার কোন হদিস নেই। আর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিবেদনে বলা হয়েছে, মসজিদ মিশন একাডেমির প্রত্যেক শিক্ষক-কর্মচারী জামায়াত-শিবিরের রাজনীতির সঙ্গে সরাসরি সম্পৃক্ত। এসব জানাজানির পর প্রতিষ্ঠানটিকে এখন ঢেলে সাজানোর দাবি উঠেছে।

এ দাবিতে গত ২২ আগস্ট মুক্তিযোদ্ধা সংসদের জেলা ও মহানগর ইউনিট মানববন্ধন কর্মসূচি পালন করে। একই দাবিতে সম্মিলিত সাংষ্কৃতিক জোটের রাজশাহীর পক্ষ থেকে গত ২৫ আগস্ট মানববন্ধন কর্মসূচি পালিত হয়। এছাড়া ২৯ আগস্ট বাংলাদেশ মহিলা পরিষদের রাজশাহী জেলা শাখা এবং ৫ সেপ্টেম্বর একাত্তরের ঘাতক দালাল নির্মুল কমিটির রাজশাহীর জেলা ও মহানগর কমিটির পক্ষ থেকে মানববন্ধন করে একই দাবি জানানো হয়। সর্বশেষ ডিসির কাছে স্মারকলিপি দেয়া হলো। এই স্মারকলিপিতে মসজিদ মিশন একাডেমির ব্যাপারে দ্রুত পদক্ষেপ গ্রহণের দাবি জানানো হয়।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

March 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
2425262728