IMG-LOGO

বুধবার, ১১ই মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ

২৭ই ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ, ২১ই রমজান ১৪৪৭ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
পোরশায় গণহত্যা ও স্বাধীনতা দিবস পালনের লক্ষ্যে প্রস্তুতিমুলক সভা অনুষ্ঠিতশিল্পপতির বাড়িতে গুলিবর্ষণ: এসএমজিসহ সাজ্জাদ বাহিনীর তিন সদস্য গ্রেপ্তারহরমুজ প্রণালিতে মাইন বসাচ্ছে ইরান, ‘নজিরবিহীন’ পরিণতির হুঁশিয়ারি ডোনাল্ড ট্রাম্পেরকাজ করতে এসে আর বাড়ি ফেরা হলো না নয়নের, শ্মশান ঘাটে মিলল নিথর দেহনববধূকে জিম্মির অভিযোগ চাঁদার দাবিতে,ছাত্রদল নেতাকে শোকজনগরীতে ইউসেফ স্কুলে ইফতার ওদোয়া মাহফিলতানোরে কৃষক শ্রমিকদের নিয়ে জামায়াতের ইফতার মাহফিলতানোরে ২ জনের আ/ত্ম/হ/ত্যাবাগমারায় বিএনপি নেতার উদ্যোগে ইফতার মাহফিলবাঘায় জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উদযাপনকেশরহাটে বিএনপির সংবাদ সম্মেলননিয়ামতপুরে দুর্যোগ প্রস্তুতি দিবস পালিতবাগমারায় জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে র‍্যালি ও অগ্নিনির্বাপক মহড়ারাজশাহীতে এনসিপি সাংগঠনিক বিভাগীয় ইফতার মাহফিল অনুষ্ঠিতপুঠিয়ায় জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস-২০২৬ অনুষ্ঠিত
Home >> রাজশাহী >> দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে নগর বিএনপির লিফলেট বিতরণ

দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে নগর বিএনপির লিফলেট বিতরণ

ধূমকেতু প্রতিবেদক : ডিজেল, কেরোসিন, গ্যাসসহ নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম অস্বাভাবিক বৃদ্ধি এবং গণপরিবহনে ভাড়া বাড়ানোর প্রতিবাদ জানিয়ে লিফলেট বিতরণ করেছে রাজশাহী মহানগর বিএনপি।

রোববার বেলা সাড়ে ১১টার দিকে রাজশাহীর শহীদ কামারুজ্জামান চত্বর থেকে এই কর্মসূচি শুরু করা হয়। কর্মসূচির শুরুতেই দলের চেয়ারপারসন খালেদা জিয়ার সুস্থতা কামনা করে দোয়া করা হয়। এরপর ফুটপাত ও সড়কে হেঁটে হেঁটে পথচারী, রিকশাচালক, যাত্রী দোকানদার, ব্যবসায়ীসহ সাধারণ মানুষের মধ্যে লিফলেট বিতরণ করেন বিএনপি নেতাকর্মীরা।

নগরীর শহীদ কামারুজ্জামান চত্বর থেকে নিউ মার্কেট হয়ে রানিবাজার সড়ক পর্যন্ত ঘুরে ঘুরে মানুষের হাতে লিফলেট তুলে দেন বিএনপির নেতাকর্মীরা।

এসময় উপস্থিত ছিলেন, বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা, সাবেক মেয়র ও এমপি মিজানুর রহমান মিনু।

বিশেষ অতিথি ছিলেন, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক, রাজশাহী মহানগর বিএনপির সভাপতি, সাবেক মেয়র মোহাম্মদ মোসাদ্দেক হোসেন বুলবুল, বোয়ালিয়া থানা বিএনপির সভাপতি সাইদুর রহমান পিন্টু, মহানগর বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ওয়ালিউল হক রানা, সাধারণ সম্পাদক রবিউল আলম মিলু, বিএনপি নেতা সাবেক ওয়ার্ড কাউন্সিলর বজলুল হক মন্টু, রাজশাহী মহানগর বিএনপির সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম শাফিক, রাজশাহী মহানগর যুবদলের সাবেক সভাপতি আবুল কালাম আজাদ সুইট, মহানগর যুবদলের আহ্বায়ক আব্দুল কাদের বকুল, সদস্য সচিব রফিকুল ইসলাম রবি, সিনিয়র যুগ্ম আহ্বায়ক শরিফুল ইসলাম জনি।

আরও উপস্থিত ছিলেন, রাজশাহী মহানগর স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক আবেদুর রেজা রিপন, মহানগর যুবদলের সাবেক সিনিয়র সহ সভাপতি মাইনুল হক হারু, ১৩নং ওয়ার্ড বিএনপির সভাপতি শফিকুল ইসলাম, শাহমখদুম থানা যুবদলের যুগ্ম আহ্বায়ক আশরাফুল হক, কামরুজ্জামান মিলন, রাজশাহী মহানগর ছাত্রদলের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আকবর আলী জ্যাকি, বোয়ালিয়া থানা পশ্চিম ছাত্রদলের আহ্বায়ক মাহবুবুল আলম সানি, সিটি কলেজ ছাত্রদলের সদস্য সচিব, এমদাদুল হক লিমন, শাহমখদুম থানা ছাত্রদলের সদস্য সচিব মৃদুল ইসলামসহ স্থানীয় বিএনপি ও অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

March 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
2425262728