IMG-LOGO

বৃহস্পতিবার, ১২ই মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ

২৭ই ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ, ২২ই রমজান ১৪৪৭ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
আত্রাইয়ে হোলি উৎসবে মদপানে ১জনের মৃত্যু : তিনজন হাসপাতালেপুঠিয়ায় ফুটপাতে চাঁদা মুক্ত করতে মাঠে নামলেন এমপির পুত্রদুর্গাপুরে ভিজিএফ কার্ড নিয়ে দ্বন্দ্বে ইউপি চেয়ারম্যানকে মারধরপুঠিয়ায় ৪ ফার্মেসির ২০ হাজার টাকা অর্থদণ্ডবাগমারা প্রেসক্লাবের আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিতপাকিস্তানকে উড়িয়ে দিল ৮ উইকেটের বিশাল জয় বাংলাদেশেরপুঠিয়ায় সড়ক দুর্ঘটনায় এক সেনা সদস্য আহতআহত হলেও নিরাপদ আছেন সর্বোচ্চ নেতা মোজতবা খামেনিডেঙ্গু-চিকুনগুনিয়া থেকে রক্ষা পেতে সতর্ক বার্তা দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমানগোমস্তাপুরে জাতীয় শিক্ষা সপ্তাহের পুরস্কার বিতরণীচাঁপাইনবাবগঞ্জে বিজিবির অভিযানে নেশাজাতীয় সিরাপ ও ট্যাবলেটসহ ১ জন আটকতারাগঞ্জে আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিতনিয়ামতপুরে দুর্বৃত্তদের ‘প্রতিহিংসার’ আগুনে পুড়ে ছাই কৃষকের খড়ের গাদা‘ইরানে হামলা করে মধ্যপ্রাচ্যের শান্তি নষ্ট করছে ইসরাইল ও যুক্তরাষ্ট্র’চাঁপাইনবাবগঞ্জে সেপটিক ট্যাংক থেকে স্ত্রীর ক্ষতবিক্ষত মরদেহ উদ্ধার, স্বামী আটক
Home >> রাজশাহী >> শীতার্তদের মাঝে নবজাগরণ ফাউন্ডেনের শীতবস্ত্র বিতরণ

শীতার্তদের মাঝে নবজাগরণ ফাউন্ডেনের শীতবস্ত্র বিতরণ

ধূমকেতু প্রতিবেদক, রাবি : কনকনে এ শীতে শীতার্তদের সাথে শীতের উষ্ণতাটুকু ভাগাভাগি করে নিতে নবজাগরণ ফাউন্ডেশনের উদ্যোগে অসহায়, দুস্থ ও সুবিধাবঞ্চিত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। প্রতি বছরের ন্যায় এই বছরও শীতার্তদের পাশে দাঁড়িছে সংগঠনটি ।

রোববারে (২৮ নভেম্বর ২০২১) রাজশাহী বিশ্বিবদ্যালয়ের পার্শ্ববর্তী এলাকা মন্ডলের মোড়, কাজলা, অক্ট্রয় মোড়, তালাইমারি, ঘোড়ামারা, রেল স্টেশন, বিশ্ববিদ্যালয়ের স্টেশন বাজার ও মেইন গেটের মাজারের অসহায় মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছে নবজাগরণ ফাউন্ডেশন।

এসময় উপস্থিত ছিলেন, বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য ও নবজাগরণ ফাউন্ডেশন এর উপদেষ্টা অধ্যাপক ড. ছাদেকুল আরেফিন মাতিন, সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন ও নবজাগরণ ফাউন্ডেশন এর উপদেষ্টা অধ্যাপক ড. ইলিয়াস হোসেন, অধ্যাপক ড. মনিমুল হক, অধ্যাপক ড. রোখসানা বেগম, সহকারী অধ্যাপক ড. সুলতান মাহমুদ রানা এবং সহকারী অধ্যাপক সাদেকুল ইসলাম।

নবজাগরণ ফাউন্ডেশন এর উপদেষ্টা অধ্যাপক ড. ছাদেকুল আরেফিন মাতিন বলেন, প্রতি বছরই নবজাগরণ ফাউন্ডেশন শীতবস্ত্র বিতরণ আয়োজনের অংশ হতে আমি অপেক্ষা করি যাতে নতুন করে মানুষ হিসেবে রাতের অন্ধকারে মানুষের মানবেতর জীবনের সাথে মিশে যেতে পারি।

বর্তমান সভাপতি রাশেদুল ইসলাম জানান, গতানুগতিক ধারার বাইরে সুবিধাবঞ্চিত মানুষদের পাশে দাঁড়ানো নবজাগরণ ফাউন্ডেশনের অন্যতম উদ্দেশ্য। তাই শীতবস্ত্র বিতরণের এই অনানুষ্ঠানিক আয়োজন ও যেন নবজাগরণ ফাউন্ডেশনের জন্য বড় প্রাপ্তি।

এছাড়াও নবজাগরণ ফাউন্ডেশনের উপদেষ্টামণ্ডলীদের মধ্যে উপস্থিত ছিলেন, সাবেক সহ-সভাপতি সুমাইয়া রহমান কান্তি, সাবেক সভাপতি এনামুল ইসলাম তুহিন, সাবেক সাধারণ সম্পাদক শরীফুল ইসলাম, সাবেক সহ সভাপতি কাজী রতন, সাবেক সভাপতি খালিদ হাসান, সাবেক সাধারণ সম্পাদক রিফাত হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক নয়ন আলী, বর্তমান যুগ্ম সাংগঠনিক সম্পাদক মনিরুজ্জামান, সহ সভাপতি আলী আশরাফ, বর্তমান সভাপতি রাশেদুল ইসলাম প্রমুখসহ নবজাগরণ ফাউন্ডেশনের কার্যনির্বাহী কমিটির অন্যান্য সদস্যরা।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

March 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
2425262728