IMG-LOGO

শুক্রবার, ১৩ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

২৮ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ, ৩ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
কুষ্টিয়ায় আমির হামজার বিরুদ্ধে নারীদের মানববন্ধন: জানেন না ব্যানারে কী লেখা, বিচার চাইলেন হাসিনারবাগমারার ভবানীগঞ্জ পৌর নির্বাচনে জামায়াতের একক প্রার্থী ড. ওয়ারেছ আলীমোহনপুরে তরুণ উদ্যোক্তা অনুসন্ধান ও অর্থায়ন বিষয়ক প্রচারণামূলক কর্মশালাপুঠিয়া বালিকা উচ্চ বিদ্যালয়ের ছাত্রী অপহরণের ১৩ মাস পর উদ্ধার, আটক ১নিয়ামতপুরে রোপণের ৯০ দিনেই ব্রি-৯০ ধান কাটতে পেরে খুশি কৃষকসিংড়ায় জুয়ার আসর থেকে দেড় লাখ টাকাসহ দুজন গ্রেপ্তারগোমস্তাপুরে আবারও সার জব্দ ও জরিমানাবাগমারায় জাতীয় যুব দিবস ঘিরে মাছের পোনা অবমুক্ত, বৃক্ষরোপণ ও পরিচ্ছন্নতা অভিযানযারা আমাদের ভয় পাইয়ে দেবে ভাবছে, তাদের মুখে শুধুই চুনকালি: কুষ্টিয়ায় সংবাদ সম্মেলনে এমপি নুসরাতরহনপুরে মাদক ও অসামাজিক কার্যকলাপ বন্ধের দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধনসিরাজগঞ্জে স্বাস্থ্য পরিকল্পনা বিষয়ক কর্মশালা ও প্রশিক্ষণ‘সংরক্ষিত নারী আসন তুলে দেওয়ার এখনই উপযুক্ত সময়’এটা পতিত আ.লীগের কাজ, হুমকি-ধমকি তাদের পক্ষ থেকেই এসেছে’: এমপি নুসরাতএইচএসসি সাপ্লিমেন্টারি পরীক্ষার ডিসেম্বরে, রুটিন প্রকাশরাজশাহীতে বিচারকের ছেলে হত্যা মামলায় আসামি লিমনের মৃত্যুদণ্ড
Home >> লিড নিউজ >> অর্থনীতি >> অর্থ ফেরত আনতে ৮ দেশের সঙ্গে চুক্তির উদ্যোগ

অর্থ ফেরত আনতে ৮ দেশের সঙ্গে চুক্তির উদ্যোগ

ধূমকেতু নিউজ ডেস্ক : পাচার হওয়া অর্থ ফেরত আনতে এবং এ সংক্রান্ত সাক্ষ্য-প্রমাণ পেতে আটটি দেশের সঙ্গে আইনি সহায়তা চুক্তি করার উদ্যোগ নিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। তিন সপ্তাহের মধ্যে এ সংক্রান্ত মিউচ্যুয়াল লিগ্যাল অ্যাসিসট্যান্স ট্রিটি বা এমএলএটির খসড়া করতে একটি কমিটি কাজ করছে।

মঙ্গলবার রাজধানীর সেগুনবাগিচায় দুদকের প্রধান কার্যালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে সংস্থাটির সচিব মো. মাহবুব হোসেন এসব কথা জানান।

সচিব বলেন, কানাডা, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, সিঙ্গাপুর, অস্ট্রেলিয়া, মালয়েশিয়া, সংযুক্ত আরব আমিরাত, থাইল্যান্ডসহ বিভিন্ন দেশ থেকে সাক্ষ্য-প্রমাণ সংগ্রহ, রেকর্ড সংগ্রহ, পাচার হওয়া অর্থ পুনরুদ্ধার কার্যক্রমে পারস্পরিক আইনি সহায়তা চুক্তি করার জন্য দুদকের পক্ষ থেকে গত বছর ১২ সেপ্টেম্বর মন্ত্রিপরিষদ বিভাগে চিঠি দিয়ে অনুরোধ করা হয়। এছাড়া বিদেশে পাচার হওয়ার সম্পদ বাংলাদেশে ফেরত আনার বিষয়ে অ্যাটর্নি জেনারেলের নেতৃত্বে টাস্কফোর্সের ষষ্ঠ সভাতেও আইনি সহায়তা চুক্তির বিষয়ে সিদ্ধান্ত হয়।

দুদক সচিব জানান, এর পরিপ্রেক্ষিতে বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ) থেকে আর্থিক বিভাগে একটি অনুরোধপত্র পাঠানো হয়। সেই পরিপ্রেক্ষিতে আর্থিক প্রতিষ্ঠান বিভাগ গত ১ নভেম্বর সংশ্লিষ্ট এজেন্সিদের প্রতিনিধিদের নিয়ে সভা করে। ওই সভায় খসড়া এমএলএটি তৈরির বিষয়ে বিএফআইইউর এক কর্মকর্তার নেতৃত্বে এবং অন্যান্য কর্মকর্তাদের সমন্বয়ে একটি কমিটি গঠনের সিদ্ধান্ত হয়।এ কমিটি আগামী তিন সপ্তাহের মধ্যে খসড়া এমএলএটি তৈরি করবে। তা প্রস্তুত হওয়ার পর এ বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের মাধ্যমে চূড়ান্ত করার লক্ষ্যে তারা এগিয়ে যাবেন।

জাতিসংঘের ‘কনভেনশন এগেইস্ট করাপশন’-এর আলোকে এই চুক্তি হবে জানিয়ে মাহবুব হোসেন বলেন, ‘এই ট্রিটি হলে বিভিন্ন দেশের ভেতরে পাচার হওয়া অর্থ ফেরত আনা বা তথ্য যাচাই করা বা আদান-প্রদান করা সহজ হবে, সেই লক্ষ্যেই কার্যক্রম চলছে।’

এছাড়া অর্থপাচার সংক্রান্ত সব ধরনের অপরাধের অনুসন্ধান ও তদন্তে মানি ল্ন্ডারিং আইনের সংশোধন চেয়ে সরকারকে অনুরোধ জানিয়েছে দুদক। আইনটি সংশোধন হলে অর্থপাচার প্রতিরোধ ও দুর্নীতিবিরোধী কাজ সহজ হবে বলে মনে করেন সচিব মাহবুব হোসেন।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31