IMG-LOGO

বুধবার, ২৯ই জুলাই ২০২৬ খ্রিস্টাব্দ

১৪ই শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৪ই সফর ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
কচু শাক দিয়ে চিংড়ি রান্না সুস্বাদু ও পুষ্টিকরনতুন কুড়ি স্পোর্টস প্রতিযোগিতায় অংশ গ্রহনকারী কৃতি খেলোয়াড়দের সম্বর্ধনা প্রদানআড়ানী-বাঘা পৌর এলাকায় বাড়ছে অনুমোদনহীন ভবন, নকশা বহির্ভূত নির্মাণবাগমারায় অটো-ভ্যানের নতুন ভাড়া নির্ধারণ, ভবানীগঞ্জ-কেশরহাট ভাড়া ৫০ টাকাতানোরে খাদ্য গুদাম কর্মকর্তা সাসপেন্ড মিষ্টি বিতরণবাউয়েট ক্যাম্পাসে নবাগত শিক্ষার্থীদের নবীনবরণচাঁপাইনবাবগঞ্জে জেলা বিএনপি’র মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির শুভ উদ্বোধনমান্দার ‘ভাইরাল বটগাছ’নিয়ে অপপ্রচারের অভিযোগজ্বালানি সংকট কাটাতে মালয়েশিয়ার সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী তারেক রহমানরাজশাহীতে পদ্মা নদীতে নৌকাডুবি,বাবা-ছেলে নিখোঁজরুয়েটে যোগদান করলেন প্রো-ভিসি অধ্যাপক ড. মো. আখতার হোসেনমহাদেবপুরে এন বি সংগীত বিদ্যালয়ের প্রতিষ্ঠা বাষির্কীউপলক্ষে গুণীজন সংবর্ধনা ও সাংস্কৃতিক অনুষ্ঠানঐতিহাসিক জুলাই-আগস্ট গণঅভ্যুত্থান স্মরণে সিংড়ায় ছাত্রদলের দোয়া, আলোচনা সভা ও বৃক্ষরোপণফ্রান্সের রাষ্ট্রদূতের পুঠিয়া রাজবাড়ি ও জাদুঘর পরিদর্শনপোরশায় মদ তৈরীর উপকরণ সহ চোলাই মদ জব্দ
Home >> লিড নিউজ >> শিক্ষা >> এইচএসসি পরীক্ষা শুরু ১৭ আগস্ট

এইচএসসি পরীক্ষা শুরু ১৭ আগস্ট

এইচএসসি পরীক্ষা

ফাইল ফটো

ধূমকেতু নিউজ ডেস্ক : চলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষা আগামী ১৭ আগস্ট থেকে সারা দেশে একযোগে শুরু হবে। বাংলা প্রথম পত্রের মধ্য দিয়ে এই পরীক্ষা শুরু হবে। যা চলবে আগামী ২৫ সেপ্টেম্বর পর্যন্ত।

বৃহস্পতিবার (৮ জুন) ঢাকা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক মো. আবুল বাশার স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

প্রকাশিত রুটিন অনুযায়ী ২৬ সেপ্টেম্বর থেকে ৪ অক্টোবর পর্যন্ত ব্যবহারিক পরীক্ষা অনুষ্ঠিত হবে।

প্রসঙ্গত, ২০১০ সাল থেকে ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে এসএসসি, এপ্রিলের প্রথম সপ্তাহে এইচএসসি পরীক্ষা শুরু হতো। কিন্তু ২০২০ সালে করোনাভাইরাসের কারণে এ সময়সূচি পরিবর্তন করা হয়। পরে ২০২১ সালের এইচএসসি পরীক্ষা শুরু হয় ডিসেম্বর মাসের ২ তারিখ এবং ২০২২ সালের পরীক্ষা শুরু হয় ৬ নভেম্বর। পিছিয়ে যাওয়া এ পরীক্ষা ধীরে ধীরে এগিয়ে আনার পরিকল্পনা হাতে নেয় শিক্ষা মন্ত্রণালয়।

সিদ্ধান্ত অনুযায়ী, ২০২৩ সালের পরীক্ষা জুলাই মাসের মাঝামাঝি সময় নেয়ার কথা ছিল। কিন্তু কলেজগুলো সিলেবাস শেষ করতে না পারায় এক মাস পিছিয়ে এখন আগস্টের মাঝামাঝি নেওয়ার ঘোষণা দিয়েছে ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড।

এতে জানানো হয়েছে, পরীক্ষা শুরুর অন্তত ৩০ মিনিট আগে পরীক্ষার্থীদের আসন গ্রহণ করতে হবে। প্রথমে বহু নির্বাচনী ও পরে সৃজনশীল/রচনামূলক (তত্ত্বীয়) পরীক্ষা অনুষ্ঠিত হবে। ৩০ নম্বরের বহুনির্বাচনি (MCQ) পরীক্ষার ক্ষেত্রে সময় ৩০ মিনিট এবং ৭০ নম্বরের সৃজনশীল (CQ) পরীক্ষার ক্ষেত্রে সময় ২ ঘণ্টা ৩০ মিনিট। উভয় অংশের পরীক্ষার মধ্যে কোনো বিরতি থাকবে না।

এইচএসসি পরীক্ষার রুটিন

এতে বলা হয়, পরীক্ষার্থীরা পরীক্ষায় সাধারণ সায়েন্টিফিক ক্যালকুলেটর ব্যবহার করতে পারবে। প্রোগ্রামিং ক্যালকুলেটর ব্যবহার করা যাবে না। কোনো পরীক্ষার্থী কেন্দ্রে মোবাইল ফোন আনতে পারবে না। পরীক্ষা কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা ছাড়া অন্য কেউ মোবাইল ফোন ব্যবহার করতে পারবেন না।

উল্লেখ্য, ২০২৩ সালের এইচএসসি ও সমমান পরীক্ষা জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড, বাংলাদেশের (এনসিটিবি) ২০২২ সালের পুনর্বিন্যাস করা পাঠ্যসূচি অনুযায়ী সব বিষয়ে অনুষ্ঠিত হবে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ