IMG-LOGO

শুক্রবার, ১১ই সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

২৭ই ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ, ২৯ই রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
মোহনপুরে মৌজা ও প্লটভিত্তিক জাতীয় ডিজিটাল ভূমি জোনিং বিষয়ে কর্মশালাগোমস্তাপুরে বিতর্ক প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন আলিনগর বালিকা উচ্চ বিদ্যালয়তানোর থানার কমিউনিটি পুলিসিং কমিটির আয়োজনে কাবাডি খেলাবাগমারার নতুন ইউএনও রিজু তামান্নারাজশাহীতে চার শতাধিক সুবিধাবঞ্চিত শিশুদের মুখেহাসি ফোটাল ‘ইকো’পুঠিয়ায় রাতের আঁধারে সার বিক্রি ধরাসায় ও গোডাউনের তালা ভেঙ্গে উদ্ধার হল ৩৩০ বস্তা সারউপজেলা পর্যায়ে গ্রাম আদালত কার্যক্রম সম্পর্কে প্রশাসনিক কর্মকতর্তাদের সাথে ত্রৈমাসিক সমন্বয় সভাউপকূলীয় ও দুর্গম অঞ্চলের জন্য সৌরবিদ্যুৎ চালিত থ্রি-হুইলার অ্যাম্বুলেন্স উদ্ভাবনর‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) বিলুপ্ত, সংসদে এসআরবি বিল পাশ‘মক্কা প্রতিরক্ষা জোটের আপাতত সম্প্রসারণ করা হচ্ছে না’বাগমারায় ১৫ টাকা কেজি চাল বিতরণে অতিরিক্ত টাকা নেওয়ার অভিযোগগণমাধ্যমের স্বাধীনতায় হস্তক্ষেপ করবে না সরকার,তথ্য ও সম্প্রচার মন্ত্রীঅবৈধ নিয়োগ থেকে অর্থ আত্মসাৎ অধ্যক্ষের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদনগোদাগাড়ীতে ডেঙ্গুসহ রোগ প্রতিরোধে পরিষ্কার-পরিচ্ছন্নতা ও মশক নিধন অভিযানের উদ্বোধন‘ড. ইউনূসকে ৬৬৬ কোটি টাকা কর পরিশোধ করতে হবে’
Home >> টপ নিউজ >> শিক্ষা >> বিদ্যালয়ের পরিত্যক্ত কক্ষ এখন আধুনিক লাইব্রেরি

বিদ্যালয়ের পরিত্যক্ত কক্ষ এখন আধুনিক লাইব্রেরি

ধূমকেতু প্রতিবেদক,আবু হাসাদ,পুঠিয়া: রাজশাহীর পুঠিয়া উপজেলার পুঠিয়া বালিকা উচ্চ বিদ্যালয়ের পরিত্যক্ত কক্ষ থেকে আধুনিক লাইব্রেরি। সেই সাথে বিদ্যালয়ে শিক্ষার নতুন দ্বার উন্মোচন হলো।

দীর্ঘদিনের একটি পরিত্যক্ত কক্ষকে আধুনিক সুযোগ-সুবিধাসম্পন্ন লাইব্রেরিতে রূপান্তর করেছেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কর্মকর্তা শিবু দাশ।এই উদ্যোগ বিদ্যালয়ের শিক্ষার্থীদের জ্ঞানচর্চা, সৃজনশীলতা এবং পাঠাভ্যাস গড়ে তোলার ক্ষেত্রে এক নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করেছে।

নবনির্মিত লাইব্রেরিতে রয়েছে বিভিন্ন বিষয়ের পাঠ্য ও রেফারেন্স বই, সাহিত্য, বিজ্ঞান, ইতিহাস, জীবনী, শিশু-কিশোর উপযোগী গ্রন্থ এবং সাময়িকী। পাশাপাশি শিক্ষার্থীদের জন্য আরামদায়ক বসার ব্যবস্থা, পর্যাপ্ত আলো-বাতাস, আকর্ষণীয় বুকশেলফ, ডিজিটাল কর্নার এবং শান্ত পরিবেশ নিশ্চিত করা হয়েছে। ফলে শিক্ষার্থীরা এখন নিয়মিত পাঠ্যবইয়ের পাশাপাশি জ্ঞানবর্ধক বই পড়ে নিজেদের দক্ষতা ও দৃষ্টিভঙ্গি সমৃদ্ধ করার সুযোগ পাচ্ছে।

বিদ্যালয়ের একাধিক শিক্ষক বলেন,শুধু পরীক্ষায় ভালো ফল নয়, একজন সচেতন, মানবিক ও সৃজনশীল নাগরিক হিসেবে শিক্ষার্থীদের গড়ে তুলতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। এই উদ্যোগের মূল কারিগর আমাদের উপজেলার সহকারী কমিশনার ভূমি কর্মকর্তা শিবু দাশ।
শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যেও এ উদ্যোগ ব্যাপক প্রশংসা পাচ্ছে।

বিদ্যালয়ের একাধিক ছাত্রীদের সঙ্গে কথা বলে জানা গেছে, নতুন লাইব্রেরি আমাদের বই পড়ার আগ্রহ বহুগুণ বাড়িয়ে দিয়েছে পাশাপাশি অবসর সময়কে আরও ফলপ্রসূ করে তুলেছে। আমাদের এই লাইব্রেরীতে আছে বিভিন্ন রকমের বই ক্লাসের বই এর পাশাপাশি এই বই পড়ে আলাদা জ্ঞান সংগ্রহ করতে পারি আমার।

বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মানজারুল ইসলাম মিন্টু বলেন, বিদ্যালয়ের পরিত্যক্ত কক্ষ এখন আধুনিক লাইব্রেরি গড়ে তোলার মূল কারিগর উপজেলা ভূমি কর্মকর্তা শিবু দাশ। এই লাইব্রেরীর কারণে বিদ্যালয়ের সকলেয় জ্ঞান অর্জন করতে পারে। উপজেলা ভূমি কর্মকর্তা শিবু দাশকে শিক্ষা প্রতিষ্ঠানের সকল শিক্ষক ও ছাত্রীদের পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন যাপন করছি এই মহৎ উদ্যোগের জন্য।

লাইব্রেরি নিয়ে পরিকল্পনার কথা জানাতে গিয়ে পুঠিয়া সহকারী কমিশনার (ভূমি) কর্মকর্তা শিবু দাশ বলেন, পুঠিয়া বালিকা উচ্চ বিদ্যালয়ের একসময়ের অবহেলিত একটি পরিত্যক্ত কক্ষ আজ জ্ঞানের আলোকবর্তিকায় পরিণত হয়েছে। বিদ্যালয়ের এই উদ্যোগ অন্যান্য শিক্ষাপ্রতিষ্ঠানের জন্যও অনুকরণীয় দৃষ্টান্ত হয়ে থাকবে। এমন উদ্যোগ দেশের শিক্ষার মানোন্নয়ন এবং পাঠাভ্যাস বিস্তারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031