IMG-LOGO

শুক্রবার, ১১ই সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

২৭ই ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ, ২৯ই রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
মোহনপুরে মৌজা ও প্লটভিত্তিক জাতীয় ডিজিটাল ভূমি জোনিং বিষয়ে কর্মশালাগোমস্তাপুরে বিতর্ক প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন আলিনগর বালিকা উচ্চ বিদ্যালয়তানোর থানার কমিউনিটি পুলিসিং কমিটির আয়োজনে কাবাডি খেলাবাগমারার নতুন ইউএনও রিজু তামান্নারাজশাহীতে চার শতাধিক সুবিধাবঞ্চিত শিশুদের মুখেহাসি ফোটাল ‘ইকো’পুঠিয়ায় রাতের আঁধারে সার বিক্রি ধরাসায় ও গোডাউনের তালা ভেঙ্গে উদ্ধার হল ৩৩০ বস্তা সারউপজেলা পর্যায়ে গ্রাম আদালত কার্যক্রম সম্পর্কে প্রশাসনিক কর্মকতর্তাদের সাথে ত্রৈমাসিক সমন্বয় সভাউপকূলীয় ও দুর্গম অঞ্চলের জন্য সৌরবিদ্যুৎ চালিত থ্রি-হুইলার অ্যাম্বুলেন্স উদ্ভাবনর‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) বিলুপ্ত, সংসদে এসআরবি বিল পাশ‘মক্কা প্রতিরক্ষা জোটের আপাতত সম্প্রসারণ করা হচ্ছে না’বাগমারায় ১৫ টাকা কেজি চাল বিতরণে অতিরিক্ত টাকা নেওয়ার অভিযোগগণমাধ্যমের স্বাধীনতায় হস্তক্ষেপ করবে না সরকার,তথ্য ও সম্প্রচার মন্ত্রীঅবৈধ নিয়োগ থেকে অর্থ আত্মসাৎ অধ্যক্ষের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদনগোদাগাড়ীতে ডেঙ্গুসহ রোগ প্রতিরোধে পরিষ্কার-পরিচ্ছন্নতা ও মশক নিধন অভিযানের উদ্বোধন‘ড. ইউনূসকে ৬৬৬ কোটি টাকা কর পরিশোধ করতে হবে’
Home >> টপ নিউজ >> শিক্ষা >> রুয়েট ও খাজা ইউনুস আলী ইউনিভার্সিটির এমটিই বিভাগের মধ্যে এমওইউ স্বাক্ষর অনুষ্ঠিত

রুয়েট ও খাজা ইউনুস আলী ইউনিভার্সিটির এমটিই বিভাগের মধ্যে এমওইউ স্বাক্ষর অনুষ্ঠিত

ধূমকেতু প্রতিবেদক : রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (রুয়েট) ও খাজা ইউনুস আলী ইউনিভার্সিটির মেকাট্রনিক্স ইঞ্জিনিয়ারিং (এমটিই) বিভাগের মধ্যে সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরিত হয়েছে। সোমবার (২০ জুলাই) রুয়েটের মেকাট্রনিক্স ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রধানের সভাকক্ষে এ চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানের আয়োজন করা হয়। এই চুক্তির মাধ্যমে উভয় বিশ্ববিদ্যালয়ের সংশ্লিষ্ট বিভাগ এ্যকাডেমিক সহযোগিতা বৃদ্ধি, গবেষণায় উৎকর্ষ অর্জন, ইনোভেশন এ্যন্ড ইন্ডাস্ট্রিয়াল পার্টনারশিপ বৃদ্ধিতে যৌথভাবে কাজ করবে।

রুয়েটের মেকাট্রনিক্স ইঞ্জিনিয়ারিং বিভাগের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন বিভাগীয় প্রধান ও সহযোগী অধ্যাপক মো. ফিরোজ আলী এবং খাজা ইউনুস আলী ইউনিভার্সিটির মেকাট্রনিক্স ইঞ্জিনিয়ারিং বিভাগের পক্ষে স্বাক্ষর করেন বিভাগীয় প্রধান ও সহকারী অধ্যাপক সুমাইয়া শাহরিয়া।

স্বাক্ষর অনুষ্ঠান শেষে উভয় বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিবৃন্দ জানান, বাংলাদেশের সকল প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের মেকাট্রনিক্স ইঞ্জিনিয়ারিং বিভাগগুলোকে এক ছাতার নিচে আনার চেষ্টা করা হচ্ছে। এটি সম্ভব হলে সংশ্লিষ্ট বিভাগের শিক্ষার্থীরা উপকৃত হবেন এবং শিক্ষা ও গবেষণার গুণগত পরিবর্তন আনা সম্ভব হবে।

এ সময় উপস্থিত ছিলেন রুয়েটের মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং অনুষদের ডিন অধ্যাপক ড. মো. নুরুল ইসলাম, আইকিউএসির পরিচালক অধ্যাপক ড. মো. ইমদাদুল হক, খাজা ইউনুস আলী ইউনিভার্সিটির স্কুল অব সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং অনুষদের ডিন অধ্যাপক ড. মোহাম্মদ শাহেদ আকন্দ, বায়োমেডিকেল সায়েন্স অনুষদের ডিন অধ্যাপক ড. ফজলে রাব্বি শাকিল আহমেদ, রুয়েটের মেকাট্রনিক্স ইঞ্জিনিয়ারিং বিভাগের সহকারী অধ্যাপক মো. রবিউল ইসলাম ও ড. দিপ কুমার শাহ, খাজা ইউনুস আলী ইউনিভার্সিটির এমটিই বিভাগের লেকচারার সুব্রত সরকার রবিন, আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের উপদেষ্টা অধ্যাপক কর্ণেল (অব:) ড. মোহাম্মদ নাজমুল আহসান মল্লিক প্রমুখ।#

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031