IMG-LOGO

বৃহস্পতিবার, ২৭ই আগস্ট ২০২৬ খ্রিস্টাব্দ

১২ই ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ, ১৪ই রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
পুঠিয়ায় সার ও কীটনাশক ব্যবসায়ী ১৫ হাজার টাকা অর্থদণ্ডদেশ ও জাতির কল্যাণে তোমাদের গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে হবে : এমপি মোশারফ হোসেনবাগমারায় সংরক্ষিত নারী এমপির ডিও লেটার প্রত্যাখ্যান করে এলাকাবাসীর সংবাদ সম্মেলনতানোরে আনসার কমান্ডারের উদ্যোগে গাছের চারা বিতরণসিংড়ায় ৬৯টি চায়না দুয়ারী জাল জব্দ, পুড়িয়ে ধ্বংসমান্দায় যুবককে লক্ষ্য করে গুলি ছোড়ার অভিযোগে মামলাশিমুল মেমোরিয়াল নর্থ সাউথ স্কুল এন্ড কলেজ রবীন্দ্রনাথ ঠাকুর ও কাজী নজরুল ইসলামের প্রয়াত দিবসরাণীনগরে গণধর্ষণের শিকার হয়ে ৬বছরের শিশু হাসপাতালে ভর্তি , ২কিশোর আটকরাজশাহী মহানগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ৩৬চাঁপাইনবাবগঞ্জের রামদাসপুর সীমান্ত দিয়ে বিএসএফ কর্তৃক ৬ জনকে পুশ-ইনের চেষ্টানিয়ামতপুরে অগ্নিকাণ্ডে তুলার গোডাউন ভস্মীভূতগাজীপুরে ঝুটের গোডাউনে ভয়াবহ আগুনপাহাড়ি ঢলে বিপর্যস্ত নেপাল, নিহত বেড়ে ১৬০বাঘায় সন্ত্রাস বিরোধী আইনের মামলায় রাসেল গ্ৰেপ্তারফ্লাইটে যাত্রী অসুস্থ, অবতরণের পর মৃত ঘোষণা
Home >> শিক্ষা >> আন্দোলন শেষে প্রতিষ্ঠানে ফিরলেন শিক্ষকবৃন্দ

ক্লাসে অনুপস্থিত অধিকাংশ শিক্ষার্থী

আন্দোলন শেষে প্রতিষ্ঠানে ফিরলেন শিক্ষকবৃন্দ

ফাইল ফটো

ধূমকেতু প্রতিবেদক, বাঘা : আন্দোলনের মাঠ ছেড়ে গত বুধবার (২আগষ্ট) ক্লাসে ফেরার সিদ্ধান্ত নেন শিক্ষকরা। বেসরকারি মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করণের দাবি নিয়ে জুলাইয়ে আন্দোলনে নেমেছিলেন শিক্ষকরা।

২১তম দিনে ক্লাসে ফেরার সিদ্ধান্ত নেন তারা। সেই মতে শিক্ষক-শিক্ষার্থীদের ক্লাসে ফেরার কথা ছিল বুধবার (২ আগষ্ট)। কিন্তু বৃহসপতিবার (৩ আগষ্ট) ক্লাসে আসেননি অধিকাংশ শিক্ষার্থী।

সরেজমিন বৃহস্পতিবার (৩ আগষ্ট) উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ঘুরে দেখা গেছে, শিক্ষকরা শিক্ষা প্রতিষ্ঠানে ফিরলেও অধিকাংশ শিক্ষার্থীরা ছিলেন অনুপস্থিত। শিক্ষক-শিক্ষার্থীদের সাথে কথা বলে জানা গেছে, দীর্ঘদিন শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষকদের অনুপস্থিতর কারণে এ অবস্থার সৃষ্টি হয়েছে।

উপজেলার মনিগ্রাম উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণীর শিক্ষার্থী শবনুর আক্তার জানান, এর আগে স্কুলে গিয়েছি। পড়া লেখা হয়নি বলে পরে আর স্কুলে যায়নি। পরে নিয়মিত ক্লাশের বিষয়েও জানতে পারিনি। দিঘা উচ্চ বিদ্যালয় ও কলেজের সপ্তম শ্রেণীর শিক্ষার্থী হুমায়রাতুল কুবরা জানান,তার প্রতিষ্ঠানে অধিকাংশ শিক্ষার্থী স্কুলে আসেনি। তবে যারা এসেছিল তাদের ৪টা ক্লাশ হয়েছে।

বৃহসপতিবার (৩ আগষ্ট) কথা হলে উপজেলা সদরে রহমতুল্লাহ বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বাবুল ইসলাম জানান, বৃহস্পতিবার অর্ধেক শিক্ষার্থীরা তার প্রতিষ্ঠানে উপস্থিত ছিলেন। তবে আগামী রোববার থেকে আগের মতোই শিক্ষার্থীরা ক্লাসে ফিরবেন বলে আশা করছি। শিক্ষার্থীদের ক্লাসে ফেরানোর বিষয়ে পদক্ষেপ নেওয়া হয়েছে।

এ বিষয়ে জানতে চেয়ে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার এএফএম হাসানের মুঠোফোনে একাধিকবার যোগাযোগ করা হয়। ফোন রিসিভ না করায় তার বক্তব্য পাওয়া যায়নি।

উল্লেখ্য, বেসরকারি মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করণের দাবিতে গত ১১ জুলাই সারা দেশ থেকে বেসরকারি মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও কর্মকর্তা-কর্মচারীরা ঢাকায় আন্দোলনে যোগ দেন। আন্দোলনের ২০তম দিনে (৩১ জুলাই) তারা আমরণ অনশন করার ঘোষণা দেন। ১ আগস্ট শোকের মাসের শুরুর দিন থেকে কাফনের কাপড় পরে আমরণ অনশন শুরু করেন শিক্ষকরা। দাবি আদায় না হওয়া পর্যন্ত এ কর্মসূচি চালিয়ে যাওয়ারও ঘোষণা দেন তারা।

পরে প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও শিক্ষা উপমন্ত্রীর সঙ্গে বৈঠকে দাবি পূরণের ‘আশ্বাস’ পেয়ে শিক্ষকরা আন্দোলন স্থগিত করে ক্লাসের ফেরার ঘোষণা দেন।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031