IMG-LOGO

রবিবার, ১০ই মে ২০২৬ খ্রিস্টাব্দ

২৭ই বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ, ২২ই জ্বিলকদ ১৪৪৭ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
‘আমার বক্তব্য স্পষ্ট, পুলিশ কোনো দলের নয়’হান্টাভাইরাসে আক্রান্ত প্রমোদতরী থেকে স্পেন যাত্রীদের সরিয়ে নিচ্ছেরাজশাহী পানি উন্নয়ন বোর্ড ঠিকাদার সমিতির পক্ষ থেকে মুখলেসুর রহমানকে ফুলের শুভেচ্ছা‘পুলিশের যৌক্তিক দাবি পূরণ করা হবে’রাজশাহী মহানগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৮কুষ্টিয়ায় মাদক ব্যবসায়ীকে ছাড়াতে গিয়ে জামায়াত-বিএনপি’র ৫ নেতা থানা হেফাজতেমোহাম্মদপুরে ৯ হত্যা মামলায় নানকসহ ২৮ জনের বিচার শুরুনির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে ‘নতুন সংগ্রামে’ নামতে হবে আমাদেরগ্রাহকদের টাকা নিয়ে উধাও ব্যাংকের এজেন্ট ব্যাংকিং !রাণীনগরে প্রশিক্ষণ প্রাপ্ত ইমাম সম্মেলনরাণীনগরে একাধিক রাস্তার এইচবিবি করণের উদ্বোধনগোমস্তাপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যুনিয়ামতপুরে টিভি দেখা নিয়ে ভাইয়ের সঙ্গে অভিমান করে বোনের আত্মহত্যাবাগমারায় অবৈধ পুকুর খননের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালতে একজনের কারাদণ্ডআমাদের ছোটমনিরা ভবিষ্যতে জাতিরনেতৃত্ব দিবে: ভূমিমন্ত্রী মিনু
Home >> শিক্ষা >> নাম বালিকা থাকলেও শিক্ষার্থী আছে উভয়ই

পোরশা সরকারি প্রাথমিক বালিকা বিদ্যালয়

নাম বালিকা থাকলেও শিক্ষার্থী আছে উভয়ই

ধূমকেতু প্রতিবেদক, পোরশা : বালক-বালিকা উভয়ে পড়ালেখা করলেও নাম দেওয়া হয়েছে পোরশা সরকারি প্রাথমিক বালিকা বিদ্যালয়। কয়েকজন গণ্যমান্য ব্যক্তি একত্রে নওগাঁর পোরশার প্রাণকেন্দ্র মিনা বাজারের পাশে ১৯৭২ সালে স্থাপন করেন এই বে-সরকারি শিক্ষা প্রতিষ্ঠান। প্রথম অবস্থায় এটি একটি বালিকাদের শিক্ষা প্রতিষ্ঠান হিসাবে আত্ম প্রকাশ করলেও পরবর্তীতে ১৯৯১ সালে আবারও বে-সরকারি প্রাথমিক বালিকা বিদ্যালয় হিসাবে এতে বালক-বালিকা উভয়ে পড়ালেখা আরম্ভ করে। একই বছর শিক্ষা অধিদপ্তর রেজিস্ট্রেশন প্রদান করে এর নাম হয় পোরশা রেজিঃ প্রাথমিক বালিকা বিদ্যালয়।

বর্তমান সরকার ২০১৩ সালে দেশের সকল রেজিঃ প্রাথমিক বিদ্যালয়কে সরকারি করণ করলে এই প্রতিষ্ঠানের নাম প্রাথমিক বালিকা বিদ্যালয় হিসাবে থেকে যায়। বর্তমানে প্রতিষ্ঠানটিতে বালক-বালিকা উভয়ে পড়ালেখা করছে। যেহেতু বালকরাও পড়ালেখা করছে সেহেতু বিদ্যালয়ের নামের সাথে বালিকা শব্দটি বাদ দেওয়া দরকার বলে অনেকে মনে করছেন।

এ বিষয়ে পুরইল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাসুদ শাহ্ জানান, দেশের কোথাও বালিকা প্রাথমিক বিদ্যালয় নেই। এই প্রতিষ্ঠানটির নাম আগে থেকেই বালিকা বিদ্যালয় হিসাবে আছে। এটি একটি দৃষ্টিকটু মনে হচ্ছে। এর পরিবর্তন হওয়া দরকার।

সংশ্লিষ্ট বিদ্যালয়ের প্রধান শিক্ষক শহিদুল্লাহ্ মিয়া জানান, বিদ্যালয়টি প্রথম থেকেই বালিকা বিদ্যালয় হিসাবে প্রতিষ্ঠা করা হয়েছে। পরবর্তীতে বালিকা শব্দটি আর সংশোধন করা হয়নি। তবে প্রতিষ্ঠানটির নাম পরিবর্তনের জন্য ম্যানেজিং কমিটির রেজুলেশন উপজেলা শিক্ষা কর্মকর্তা বরাবর পাঠানো হবে বলে তিনি জানান।

সংশ্লিষ্ট ক্লাস্টারে দায়িত্বে থাকা সহকারি উপজেলা শিক্ষা কর্মকর্তা আব্দুর রহমান জানান, যেহেতু প্রতিষ্ঠানটিতে বালক-বালিকা উভই পড়ালেখা করে, সেহেতু বালিকা শব্দটি বাদ অথবা নাম পরিবর্তন করা প্রয়োজন। কিন্তু সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের প্রধান শিক্ষককে এসংক্রান্ত রেজুলেশন পাঠানোর জন্য বারবার বলা হলেও তিনি তা করেননি। তবে এবিষয়ে ব্যবস্থা নেয়া হবে বলে তিনি জানান।

এবিষয়ে জানতে চাইলে উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যক্ষ শাহ্ মঞ্জুর মোরশেদ চৌধুরী জানান, বিদ্যালয়টিতে ছেলে-মেয়ে শিশু উভয়ে পড়ালেখা করে। সেখানে প্রতিষ্ঠানটির নামের মাঝে বালিকা শব্দটি খুব ভাল হয়না। এছাড়াও তার জানামতে দেশের কোথাও বালিকা শব্দটি দিয়ে কোন প্রাথমিক বিদ্যালয় আছে বলে তার জানা নেই। একারণে উপজেলা শিক্ষা কমিটির সভায় বিদ্যালয়টির নাম বীর মুক্তিযোদ্ধা ডাঃ বশিরুল হক শাহ্ চৌধুরী সরকারি প্রাথমিক বিদ্যালয় করনের জন্য সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। হয়তোবা খুব শিগ্রই নামটি পরিবর্তনের জন্য কতৃপক্ষ ব্যবস্থা গ্রহণ করবেন বলে তিনি আশা প্রকাশ করেছেন।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

May 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930