IMG-LOGO

বুধবার, ১৪ই অক্টোবর ২০২৬ খ্রিস্টাব্দ

২৯ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ, ৩ই জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
হেইফার ইন্টারন্যাশনাল বাংলাদেশের উদ্যোগে আন্তর্জাতিক গ্রামীণ নারী দিবস পালিতরাজশাহী সরকারি মহিলা কলেজে একাদশ শ্রেণির নবীন বরণচাঁপাইনবাবগঞ্জ২ আসনের এমপি নাচোল স্বাস্থ্য কমপ্লেক্সে ডেঙ্গু শনাক্তকরণ কীট উপহার দিলেনকোকা-কোলা, পেপসিকো, ম্যাকডোনাল্ডসে রাশিয়ার হামলা, ট্রাম্প কেন চুপ ?সিরাজগঞ্জে মা ইলিশ রক্ষায় জেলেদের মানসিক অঙ্গীকার গুরুত্বপূর্ণ : জেলা মৎস্য কর্মকর্তাসারের দাবিতে নওগাঁ-রাজশাহী মহাসড়ক অবরোধ কৃষকদেরশিক্ষার্থী ও তরুণদের মাদক থেকে দূরে থাকার আহ্বান রাষ্ট্রপতিরমহাদেবপুরে বাড়ির পাশে গাছেঝুলছিল যুবকের মরদেহচাঁপাইনবাবগঞ্জে মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ৭, প্রত্যেকের ৩ দিনের কারাদণ্ডভবন নির্মাণে যারা আইনবহির্ভূত কাজ করবে তাদের আইনের আওতায় আনা হবে: গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রীজানালা ভেঙে বৃদ্ধার বাড়িতে চুরি, স্বর্ণালংকার ও মুঠোফোন লুটনন্দীগ্রামে বিভিন্ন উন্নয়নমূলক কাজের উদ্বোধন করলেন এমপি মোশারফ হোসেনঠাকুরগাঁও-১ উপনির্বাচনে সেনা মোতায়েন নয়, ফোর্স থাকবে তিন গুণমাধ্যমিক বিদ্যালয়ে ভর্তির নীতিমালা প্রকাশনন্দীগ্রামে ৪৮টি মণ্ডপে চলছে দুর্গাপূজার শেষ মুহূর্তের প্রস্তুতি
Home >> লিড নিউজ >> শিক্ষা >> দেশে ৪০ হাজার শূন্যপদ, শিক্ষক নিয়োগে ধীরগতি

দেশে ৪০ হাজার শূন্যপদ, শিক্ষক নিয়োগে ধীরগতি

ধূমকেতু নিউজ ডেস্ক : নিয়োগ প্রক্রিয়ায় ধীরগতির কারণে দেশের প্রাথমিক থেকে মাধ্যমিক পর্যায়ের বেশিরভাগ শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে চলছে শিক্ষকসংকট। একটি নিয়োগ শেষ হতে না হতে বছর চলে যাচ্ছে। এতে নিয়োগপ্রক্রিয়া চলমান থাকলেও শিক্ষকসংকট যেন কাটছেই না।

সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও অধিদপ্তর সূত্রে জানা যায়, ৩৮ হাজার শূন্যপদ নিয়ে চলছে দেশের সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলো। মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর-মাউশির আওতাধীন শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে প্রায় দুই হাজার শিক্ষক পদ শূন্য। আবার গড়ে প্রতিদিন প্রায় ৪০ জন শিক্ষক অবসরে যাচ্ছেন। এছাড়ও কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে ৭০ শতাংশ শিক্ষকের পদ ফাঁকা।

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব ফরিদ আহামদ বলেন, ‘শিক্ষক নিয়োগে আগে দুই বছর সময় পার হয়েছে। সারা দেশে একসঙ্গে নিয়োগ পরীক্ষা হওয়ার কারণে বাড়তি কিছু সময়ের প্রয়োজন হয়। প্রতিবছর প্রায় ছয় হাজার শিক্ষক অবসরে যান। ফলে দ্রুত নিয়োগপ্রক্রিয়া সম্পন্ন করতে আমরা ক্লাস্টার ভিত্তিতে নিয়োগ প্রক্রিয়া চালু করেছি, যাতে বছরে দুটি নিয়োগ দিতে পারি।’

শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদরাসা বিভাগের অতিরিক্ত সচিব (প্রশাসন ও অর্থ) মো. রফিকুল ইসলাম বলেন, একটি নিয়োগপ্রক্রিয়া শেষ হতে না হতেই পুনরায় সমপরিমাণ পদ শূন্য হয়ে যাচ্ছে। বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের (পিএসসি) মাধ্যমে কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষক নিয়োগ দেয়া হয়ে থাকে। মানসম্মত শিক্ষক নিয়োগের ক্ষেত্রে কিছু নিয়ম মানা হয়। এসব দিক বিবেচনা করে অধিকতর যাচাই-বাছাই শেষে নিয়োগ সম্পন্ন করা হয়।

তিনি বলেন, ‘পদোন্নতির মাধ্যমে আমরা নিচের পদগুলো ফাঁকা করে থাকি। পরে এসব পদে দ্রুত নিয়োগ দেয়া হয়। এবারের পরিকল্পনায় কিছুটা ভুল ছিল, ফলে ফাঁকা পদের সংখ্যা বেড়ে গেছে। আশা করছি, আগামী দুই বছরের মধ্যে শিক্ষকসংকট আর থাকবে না।’

মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর-মাউশির আওতাধীন সারা দেশে নিবন্ধিত সরকারি ও বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের সংখ্যা ২৩ হাজার ৪৩৬। এসব বিদ্যালয়ে কর্মরত শিক্ষকের সংখ্যা চার লাখ ৪১ হাজার ছয়। নতুন শিক্ষাক্রমের ওপর এক দিনের অনলাইন ও তিন দিনের সরাসরি প্রশিক্ষণ দেয়া হয়েছে। এই স্তরে আরও ২৮ হাজার ১৯৩টি কিন্ডারগার্টেনে কর্মরত আছেন দুই লাখ ৪৬৭ জন শিক্ষক। এই শিক্ষকদের প্রশিক্ষণের আওতায় আনা সম্ভব হয়নি।

প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের আওতাধীন সরকারি ও বেসরকারি মোট এক লাখ ১৫ হাজার শিক্ষাপ্রতিষ্ঠানে কর্মরত আছেন ছয় লাখ ৫২ হাজার শিক্ষক। এর মধ্যে ৬৫ হাজার ৫৬৬টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে কর্মরত তিন লাখ ৯০ হাজার ৪৫ জন শিক্ষককে প্রশিক্ষণ দেয়া হবে। গত মাসের শেষ সপ্তাহে ২০ থেকে ৩০ জন শিক্ষকের কয়েকটি ব্যাচ নিয়ে সরাসরি প্রশিক্ষণ কার্যক্রম শুরু হয়েছে। বেসরকারি প্রতিষ্ঠানের প্রায় আড়াই লাখ শিক্ষক এই প্রশিক্ষণ থেকে বঞ্চিত।

বৃহস্পতিবার (৫ অক্টোবর) আন্তর্জাতিকভাবে পালিত হচ্ছে বিশ্ব শিক্ষক দিবস। দেশে প্রথমবারের মতো দিসবটি জাতীয় পর্যায়ে পালিত হচ্ছে। এবারের প্রতিপাদ্য ‘কাঙ্ক্ষিত শিক্ষা পেতে যেমন শিক্ষক চাই : শিক্ষকসংকট ঠেকাতে বৈশ্বিক উদ্যোগ’। অর্থাৎ মানসম্মত শিক্ষা বাস্তবায়নে দক্ষ শিক্ষক নিয়োগ দিতে হবে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930