IMG-LOGO

বৃহস্পতিবার, ১৩ই আগস্ট ২০২৬ খ্রিস্টাব্দ

২৯ই শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ, ২৯ই সফর ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
‘আজ সন্ধ্যা থেকে বিদ্যুৎ পরিস্থিতির উন্নতি হবে’গোদাগাড়ীতে অবৈধ ক্লিনিক সিলগালা করল ভ্রাম্যমাণ আদালতসিংড়ায় বিশ্ব যুব দিবস উপলক্ষে জামায়াতের যুব বিভাগের বৃক্ষরোপণকালের স্রোত পেরিয়ে আজও দাঁড়িয়ে আছে ইতিহাস-ঐতিহ্যের অনন্য সাক্ষী ধনবাড়ী নবাব মঞ্জিলনগরীর বিভিন্ন এলাকায় রাস্তা ও ড্রেন পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম অব্যাহতবাগমারায় সৌদি আরবে নিহত শ্যামলের পরিবারের পাশে এমপি ডাঃ আব্দুল বারীরাজশাহী পানি উন্নয়ন বোর্ড ঠিকাদার সমিতির পক্ষ থেকে বিদায়ী প্রকৌশলী প্রবীর কুমার গোস্বামীকে ক্রেস্ট প্রদানচাঁপাইনবাবগঞ্জে ডেঙ্গু নিয়ন্ত্রণে করণীয় নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত‘আওয়ামী লীগের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়ার তথ্য সঠিক নয়’রাণীনগরে ৩জন সারডিলারকে ২০হাজার টাকা জরিমানাঅতিরিক্ত লোডশেডিংয়ের প্রতিবাদে চাঁপাইনবাবগঞ্জে ডিসি অফিস ঘেরাওযুক্তরাষ্ট্রের রণতরিতে নৌ সেনাদের মধ্যে অসন্তোষের জেরে সংঘর্ষ, নিহত ৭রাণীনগরে দৈনিক করতোয়া পত্রিকার ৫১তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিতবিগত ৫০ বছরর পুরাতন রাস্তা জবরদখলের প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিতভূমিকম্পে লণ্ডভণ্ড কলম্বিয়া, মৃত্যু বেড়ে ১৮১
Home >> শিক্ষা >> কেশরহাট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বরখাস্ত

কেশরহাট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বরখাস্ত

ধূমকেতু প্রতিবেদক : রাজশাহীর মোহনপুর উপজেলার কেশরহাট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শফিকুল ইসলামকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতিসহ সংখ্যাগরিষ্ঠ সদস্যের স্বাক্ষরিত সিদ্ধান্ত মোতাবেক তাকে সাময়িক বরখাস্ত করা হয়।

ম্যানেজিং কমিটির সভার কার্য্য বহি ও স্থানীয় সূত্রে জানা যায়, কেশরহাট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শফিকুল ইসলামের বিরুদ্ধে নিয়োগ বানিজ্য, বিদ্যালয়ের জমি রেজিস্ট্রি, অনিয়ম ও দুর্নীতির বিষয় এনে কেশরহাটে প্রতিবাদ মিছিল ও প্রতিষ্ঠানে মারামারির ঘটনা ঘটে। এসকল বিষয় নিয়ে আদালত ও থানা পুলিশ একাধিকবার অবগত হওয়া সহ বিভিন্ন পত্রিকায় সংবাদ প্রকাশ হলে প্রতিষ্ঠানের ভাবমূর্তি ক্ষুন্ন হতে থাকে। এসকল বিষয় নিয়ে ম্যানেজিং কমিটি প্রধান শিক্ষককে কারণ দর্শানোর জন্য গত ২৪ আগষ্ট নোটিশ প্রদান করলে প্রধান শিক্ষক তা গ্রহণ না করায় ম্যানিজিং কমিটির কাছে চিঠিটি পূণরায় ফেরত আছে। এর মধ্যে গত ২৯ শে সেপ্টেম্বর (শুক্রবার) প্রধান শিক্ষকের ছেলেসহ ৪ জনের নিয়োগ দেওয়া হয়।

অপরদিকে, ১ অক্টোবর (রোববার) কেশরহাট বাজারের অগ্রণী ব্যাংক রায়ঘাটি শাখায় ৯৩ হাজারের জায়গায় ৫ লাখ ৯৩ হাজার টাকা উত্তোলন করার চেষ্ঠায় কৌশলে নিজের নাম ব্যবহার না করে তার শালার দোকানের কর্মচারি দেবাশীষের নাম চেকে বসিয়ে টাকা উত্তোলন করতে যায়। এখবর পেয়ে স্থানীয়রা প্রধান শিক্ষককে অবরুদ্ধ করে রাখে, এ সময় ভয়ে প্রধান শিক্ষক ব্যাংকের ম্যানেজারের কক্ষে অবস্থান করে। পরে খবর পেয়ে ঘটনাস্থলে মোহনপুর থানার পুলিশ এসে প্রধান শিক্ষকের কাছ থেকে কাগজে স্বাক্ষর নিয়ে তাকে বাড়ি যাওয়ার ব্যবস্থা করে দেন। এরপর ৩ অক্টোবর ম্যানেজিং কমিটির সভাপতি রুস্তম আলীসহ সদস্যরা সভায় সিদ্ধান্ত ক্রমে প্রধান শিক্ষককে সাময়িক বরখাস্ত করেন। পাশাপাশি ম্যানেজিং কমিটির সদস্যরা তদন্ত কমিটি গঠনের সীদ্ধান্তও গ্রহণ করা হয়। এছাড়া কেশরহাট উচ্চ বিদ্যালয়ের সহকারি প্রধান শিক্ষক শহিদুজ্জামানকে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের দ্বায়িত্ব পালনের অনুমতি প্রদান করা হয়।

এবিষয়ে ম্যানেজিং কমিটির সভাপতি রুস্তম আলী প্রাং বলেন, কেশরহাট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শফিকুল ইসলামের বিরুদ্ধে একাধীক অভিযোগ থাকায় তাকে সভার সীদ্ধান্ত ক্রমে তৃতীয় বারের মত সাময়িক বরখাস্ত করা হয়েছে। এনিয়ে তদন্ত কমিটিও আমরা গঠন করেছি। তদন্তের রির্পোট পাওয়ার পর তার বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031