IMG-LOGO

বুধবার, ৪ই মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ

২০ই ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ, ১৪ই রমজান ১৪৪৭ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
পুঠিয়া বানেশ্বরে অবৈধ ভাসমান দোকানিদের বিরুদ্ধে অভিযানইবি শিক্ষিকাকে ছুরিকাঘাতে হত্যার পর কর্মচারীর আত্মহত্যার চেষ্টাঘুষ চাওয়ার সংবাদ প্রকাশিত হওয়ার উপাচার্যের সংবাদ সম্মেলনটেন্ডার ছাড়াই তিন স্কুলের মালামাল বিক্রির অভিযোগ প্রধান শিক্ষক ও উপজেলা শিক্ষা কর্মকর্তার বিরুদ্ধেসাংবাদিকদের সংবর্ধনা অনুষ্ঠান, বিগত সময়ে সাংবাদিকদের কণ্ঠ বেধে রাখা হয়েছিল: এমপি চাঁদমান্দায় দুর্বৃত্তের আগুনে স’মিল পুড়ে ছাই, থানায় অভিযোগচাঁদাবাজ-সন্ত্রাসীর তালিকা করে খুব শিগগির ব্যবস্থা নেওয়া হবেইরানি জাহাজে সাবমেরিন হামলায় নিখোঁজ ১০১নওগাঁয় পল্লী এন্টারপ্রাইজ এর অত্যাধুনিক হিরো সার্ভিস সেন্টার এর শুভ উদ্বোধনপোরশায় আমচাষীদের মাঝে প্রদর্শনীর উপকরণ বিতরণপোরশায় ফিতরা নির্ধারন সর্বনিম্ন ৮০টাকা, সর্বোচ্চ ২ হাজার ৬২০টাকামহাদেবপুরে ডাসকো ফাউন্ডেশনেরসিএসও কমিটির সভা অনুষ্ঠিতআটকে পড়া বাংলাদেশিদের ফেরাতে দুবাইয়ে ইউএস-বাংলা ফ্লাইট‘নেতানিয়াহুর গতিবিধি ইরানের নখদর্পণে’‘জায়নবাদ ‘মানবতার হুমকি’, ইরানের ওপর যুদ্ধ চাপানো হয়েছে’
Home >> শিক্ষা >> টপ নিউজ >> ফরম পূরণে অকৃতকার্য-অনিয়মিতদের তোড়জোড়

ফরম পূরণে অকৃতকার্য-অনিয়মিতদের তোড়জোড়

ধূমকেতু নিউজ ডেস্ক : অটোপাস বন্ধ করতে পরীক্ষা গ্রহণের সিদ্ধান্ত নিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। এবার নির্বাচনী পরীক্ষা ছাড়াই সরাসরি পরীক্ষা দেয়ার সুযোগ দেয়া হয়েছে। এতে এসএসসিতে ৬৫ হাজারের বেশি পরীক্ষার্থী বেড়েছে।

এক, দুই বা তার বেশি বিষয়ে অকৃতকার্য পরীক্ষার্থীরা এখন গণহারে ফরম পূরণ করতে বোর্ডে যোগাযোগ করছেন। অনিয়মিত শিক্ষার্থীরাও নিয়মিত বোর্ডে আসছেন।

শিক্ষা বোর্ড কর্মকর্তারা বলছেন, নবম শ্রেণিতে রেজিস্ট্রেশন ছিল কিন্তু চূড়ান্ত পরীক্ষার আগে ফরম পূরণ করেনি প্রায় লক্ষাধিক শিক্ষার্থী। যদিও এসব শিক্ষার্থীকে ড্রপআউট হিসেবে চিহ্নিত করতে চায় শিক্ষাবোর্ড। তারপরও ২০২০ সালের চেয়ে ২০২১ সালে নির্দিষ্ট সংখ্যার চেয়ে ৬৫ হাজার বেশি শিক্ষার্থী ফরম পূরণ করেছে। নতুন করে আরো কয়েক হাজার শিক্ষার্থী ফরম পূরণ করতে চায়।

এসএসসি ও সমমানের পরীক্ষায় গত বছর ২০ লাখ ৪০ হাজার ২৮ জন ছাত্র-ছাত্রী অংশ নিয়েছিল। আন্তঃশিক্ষা বোর্ড সূত্রে জানা গেছে, ২০২১ সালে সব বোর্ডের অধীনে ১৯ আগস্ট পর্যন্ত ফরম পূরণ করেছে ২১ লাখ পাঁচ হাজার ১২৫ জন।

শিক্ষা বোর্ড সূত্রে জানা গেছে, গত সপ্তাহে ফরম পূরণের সময় চেয়ে ঢাকা শিক্ষা বোর্ডে এক হাজার আবেদন জমা পড়েছে। তারা ফরম পূরণের জন্য নতুন করে করে সময় চেয়েছেন।

শিক্ষা বোর্ডের কর্মকর্তারা বলছেন, ফরম পূরণের সুযোগ চেয়ে প্রতিদিনই অভিভাবক-শিক্ষার্থীরা ঢাকা শিক্ষা বোর্ডে আসছেন।

এ বিষয়ে জানতে চাইলে আন্তঃশিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক ড. এস এম আমিরুল ইসলাম বলেন, করোনাসহ নানা কারণে ফরম পূরণ করতে পারেনি এমন অনেক অভিভাবক-শিক্ষার্থীরা বোর্ডে আসছেন। অনেকেই লিখিত আবেদন করেছেন। অনেকেই ফরম পূরণের জন্য নানা মাধ্যমে বোর্ডগুলোতে যোগাযোগ করছে। এদের ফরম পূরণের সুযোগ দেয়ার বিষয়টি বিবেচনায় রয়েছে।

বোর্ডের সংশ্লিষ্টরা জানান, অটোপাস বা অ্যাসাইনমেন্টেরর ভিত্তিতে ফলাফল হবে সরকারের এমন ঘোষণার পর থেকেই সব অনিয়মিত বা একাধিক বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থী এবার পরীক্ষা অংশ নিতে উৎসাহ দেখাচ্ছে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

March 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
2425262728