মোঃ আতাউর রহমান :
আগস্ট মাসে মোদের মাঝে
শোক এসেছে নেমে,
বঙ্গবন্ধুর দেহান্তর কাহিনী
প্রাণে আছে জমে।
শোকতো নয় চিত্তে বহে
বঙ্গবন্ধুর মায়া,
জাতির জীবনে জেগেছে আজ
বেদনাবিধুর ছায়া।
মহান স্বাধীনতার স্থপতি
নাম তাঁর মুজিব,
তাঁর স্মরণে উড়ে ঝান্ডা
লাল-সবুজে সজীব।
যাঁকে মারতে সাহস পায়নি
শত্রু পাকিস্তানী,
তাঁকে মেরে দাগী হলো
তাঁর পোষা বাহিনী।
শোক আসুক শক্তি হয়ে
সবুজ বাংলার বুকে,
তাঁর বাণীর তাৎপর্যে
দিন কাটুক সুখে।।
লেখক : মোঃ আতাউর রহমান, কেল্লা বারুই পাড়া, গোদাগাড়ী, রাজশাহী।
প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news