IMG-LOGO

সোমবার, ৭ই সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

২৩ই ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ, ২৫ই রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
‘আমরা রাস্তায় নেমেছি আপনাদের ঘরে গ্যাস-বিদ্যুৎ ফিরিয়ে দেওয়ার জন্য’তানোরে মাটির দেয়াল ধসে গৃহবধুর মৃত্যুচিত্রনায়ক রিয়াজের আগাম জামিন আবেদন ফেরত দিল হাই কোর্টবাগমারায় আধুনিক ড্রেনেজ ব্যবস্থা ও ডাম্পিং স্টেশন নির্মাণের দাবি এমপি ডাঃ আব্দুল বারীরতানোরের কামারগাঁ ইউপিতে চেয়ারম্যান পদে সোহেল রানা সকলের দোয়া প্রার্থীবাগমারায় নদীতে ভ্রাম্যমান আদালতের অভিযানে অবৈধ সুতি জালের বাঁধ উচ্ছেদপাটের বাম্পার ফলন ও ভালো দামে খুশি রায়গঞ্জের কৃষকেরানয়াদিল্লিতে ছয় তলা মেসবাড়ি ধ্বংসস্তূপে আটকে আছে বহু শিক্ষার্থীসিংড়ায় এসএসসি ’৯৪ ব্যাচের বন্ধুদের মিলনমেলা, স্মৃতিচারণ ও নৌকা ভ্রমণএকশত পরিবারকে শুকনো খাবার দিলেন সংসদ সদস্যরাজশাহীতে বিএসটিআই’র ভ্রাম্যমাণ আদালতে দশ হাজার টাকা জরিমানা‘লংমার্চের নামে বিরোধী দল গণতন্ত্র বিনষ্টের চেষ্টা করছে’রাজশাহী মহানগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৫রাণীনগরে ইউনিয়ন ভূমি অফিসের ভবন নির্মাণ কাজের উদ্বোধনপুঠিয়ায় ৪ মাদকসেবী ও বিক্রেতা আটক
Home >> অর্থনীতি >> লিড নিউজ >> ‘১০ বছরের মধ্যেই উচ্চ-মধ্যম আয়ের দেশ হবে বাংলাদেশ’

‘১০ বছরের মধ্যেই উচ্চ-মধ্যম আয়ের দেশ হবে বাংলাদেশ’

ধূমকেতু নিউজ ডেস্ক : বাংলাদেশ ১০ বছরের মধ্যেই উচ্চ-মধ্যম আয়ের দেশ হবে বলে পূর্বাভাস দিয়েছে বিশ্বব্যাংক।

সংস্থার ভাইস প্রেসিডেন্ট হার্টউইগ শেফার বলেছেন, ধ্বংসাবশেষ থেকে পৌরাণিক কাহিনীর বাজপাখির মতো মাত্র ৫ দশকে দেশটির উত্থান বিস্ময়কর।

বিশ্বব্যাংকের অর্থায়নে কয়েকটি প্রকল্পের অগ্রগতি দেখতে সম্প্রতি ঢাকা এসেছিলেন বিশ্বব্যাংকের ভাইস প্রেসিডেন্ট হার্টউইগ শেফার। দক্ষিণ এশিয়ার দেশগুলোতে বিশ্বব্যাংকের কার্যক্রম দেখভালের দায়িত্বে থাকা এই মার্কিন নাগরিক একাধিকবার বাংলাদেশে এসেছেন ঠিকই। কিন্তু প্রতিবারই নতুন অভিজ্ঞতা তার।

হার্টউইগ শেফার ৭১ সালে ১৩ বছরের কিশোরবেলায় পত্রিকা পড়ে জেনেছিলেন রক্তক্ষয়ী যুদ্ধের কথা, লাখো প্রাণের বিনিময়ে স্বাধীন বদ্বীপের জন্মের কথা। এর মাঝে দেশটির উচ্চ-মধ্যম আয়ের দেশের কাতারে উঠে যাওয়ার বিষয়টি সত্যই তার জন্য বিস্ময়ের। আগামী ১০ বছরের মধ্যে বাংলাদেশ অন্য এক উচ্চতায় পৌঁছাবে বলে আশাবাদী তিনি।

বিশ্বব্যাংকের বাংলাদেশ কান্ট্রি ডিরেক্টর মার্সি এম টেম্বন বলেছেন, জাতিসংঘ থেকে বিশ্বব্যাংকের মূল্যায়ন ভিন্ন হলেও অর্থনৈতিক সক্ষমতার বিচারে সব পূর্বাভাস পাল্টে গেছে।

গোটা দুনিয়া যে দেশটির টিকে থাকা নিয়ে সংশয়ে ছিল সেই বাংলাদেশের এমন উন্নয়ন দেখে উন্নয়ন সহযোগীরা বলছেন, ১৭ কোটি মানুষ এই দেশের সব চেয়ে বড় সম্পদ। মানুষকে মানবসম্পদে পরিণত করার ক্ষেত্রে সরকার প্রধানের দূরদর্শিতারও প্রশংসা করেন তারা।

জাতিসংঘের মূল্যায়নে, এরই মধ্যে স্বল্পোন্নত দেশ এলডিসি থেকে উন্নয়নশীল দেশের কাতারে যাওয়ার সব যোগ্যতা অর্জন করেছে বাংলাদেশ, চূড়ান্ত উত্তরণ হবে ২০২৬ সালে। বিশ্বব্যাংকের পূর্বাভাস ছিলো ২০১৬ সালে নিম্ন-মধ্যম আয়ের দেশ হবে বাংলাদেশ, কিন্তু দু’ বছর আগে, ২০১৪ সালে সেই যোগ্যতা অর্জন হয়ে গেছে। এখন উচ্চ-মধ্যম আয়ের দেশ হওয়ার অপেক্ষা।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031