IMG-LOGO

রবিবার, ১৬ই আগস্ট ২০২৬ খ্রিস্টাব্দ

১ই ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ, ৩ই রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
দেশের ৬ অঞ্চলে দুপুরের মধ্যে ঝড়-বৃষ্টির আভাসইনিংস হারের লজ্জা এড়ালো অস্ট্রেলিয়া, বাংলাদেশ চাপেযুদ্ধবিরতি নিয়ে আলোচনা করতে মিসর যাচ্ছেন হামাসপ্রধান খলিল আল-হাইয়াবাঘায় কয়েলের আগুনে পুড়লো তিন পরিবারের ঘর বাড়ি, নগদ ১০ লাখ টাকা সহ প্রায় ৫০ লাখ টাকার ক্ষতিরাষ্ট্রপতি নির্বাচন: আজ মনোনয়নপত্র বাছাইসন্ত্রাস বিরোধী আইনের মামলায় বাঘায় যুবলীগের সাধারণ সম্পাদক গ্রেপ্তারসদর দলিল লেখক সমিতির নতুন কমিটির পক্ষ থেকে ভূমিমন্ত্রীকে ফুলেল শুভেচ্ছাকুষ্টিয়ায় এমপি আমির হামজার গাড়িতে হামলা-ভাঙচুরমহানগর বিএনপির দেশনেত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিনে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিততানোরে নারী এনজিও কর্মীর ঘরে আপত্তিকর অবস্থায় কর্মকর্তা আটকরাজশাহীর মোহনপুরে মসলার উন্নত জাত ও প্রযুক্তি পরিদর্শন করেন কৃষি সচিব সেলিম খাঁনতারাগঞ্জে ফ্যামিলি কার্ড শুমারির ফলাফল প্রকাশ, নিরপেক্ষ ও স্বচ্ছতায় প্রশাসনের প্রতি বাড়ছে জনসাধারণের আস্থামাস্তুল ফাউন্ডেশন আত্মমানবতার সেবায় কাজ করে যাচ্ছে: ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনুমান্দায় মসজিদের ভেতরে মুসল্লিকে হাঁসুয়া দিয়ে কুপিয়ে জখমমহাদেবপুরে সাবেক উপজেলাচেয়ারম্যান মাসুদ গ্রেফতার
Home >> অর্থনীতি >> টেক ওয়ার্ল্ড >> ১১ মাসে রাজস্ব আদায় ৩ লাখ ২৭ হাজার কোটি টাকা

১১ মাসে রাজস্ব আদায় ৩ লাখ ২৭ হাজার কোটি টাকা

ধূমকেতু নিউজ ডেস্ক : চলতি ২০২৪-২৫ অর্থবছরের প্রথম ১১ মাসে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) মোট ৩ লাখ ২৭ হাজার ৭৮২ কোটি টাকা রাজস্ব আদায় করেছে। রাজস্বের এই অঙ্কে ভ্যাট, আয়কর ও শুল্ক তিন উৎস থেকেই সংগ্রহ করা অর্থ অন্তর্ভুক্ত রয়েছে। বুধবার এনবিআরের পক্ষ থেকে এই তথ্য গণমাধ্যমে জানানো হয়।

এনবিআর সূত্র জানায়, জুলাই থেকে মে পর্যন্ত সময়ে এই রাজস্ব আদায়ের হিসাব আপাতত সাময়িক। ভ্যাট রিটার্ন জমা দেওয়ার পর এই সংখ্যা আরও বাড়বে বলে আশা করা হচ্ছে।

চলতি অর্থবছরের জন্য এনবিআরের রাজস্ব আদায়ের মূল লক্ষ্যমাত্রা ছিল ৪ লাখ ৮০ হাজার কোটি টাকা। তবে তা পরে সংশোধন করে ৪ লাখ ৬৩ হাজার ৫০০ কোটি টাকায় নামিয়ে আনা হয়। এই লক্ষ্য পূরণ করতে হলে জুন মাসেই প্রায় ১ লাখ ৪২ হাজার কোটি টাকা রাজস্ব আদায় করতে হবে।

এনবিআর আরও জানিয়েছে, রাজস্ব সংগ্রহের গতি বজায় রাখতে এবং আগামী ২০২৫-২৬ অর্থবছরের বাজেট বাস্তবায়নের কাজ চলমান রাখতে ২১ জুন ও ২৮ জুন, যেসব দিন শনিবার ও সাধারণত সরকারি ছুটি, তখনও জাতীয় রাজস্ব বোর্ড এবং এর অধীনস্ত কাস্টমস, ভ্যাট ও আয়কর অফিস খোলা থাকবে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031