IMG-LOGO

রবিবার, ১৩ই সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

২৯ই ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ, ১ই রবিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
রাজশাহীতে বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনদেশের প্রথম AI-সমন্বিত স্মার্ট হেলমেট তৈরির উদ্যোগ সপ্তম শ্রেণির দুই শিক্ষার্থীরসিংড়ার চামারি ইউনিয়নে ‘নবীন-প্রবীণ ঐক্য পরিষদ’ আত্মপ্রকাশসিরাজগঞ্জে শিক্ষক-কর্মচারী ঐক্যজোট সিরাজগঞ্জ জেলা শাখা’র আয়োজনে, দোয়া ও আলোচনা সভাতানোরে পরিবেশের ভারসাম্য রক্ষায় আনসার প্লাটুন কমান্ডারের তাল বীজ রোপণপ্রধানমন্ত্রীর যুক্তরাষ্ট্র সফরের তারিখ জানালেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবিররায়গঞ্জের হাটপাঙ্গাসীতে ডেঙ্গু প্রতিরোধে সমাবেশবাঘায় বন্যার্তদের পাশে আনসার ভিডিপি,বিতরণ করা হলো খাদ্য ও ওষুধসিরাজগঞ্জে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভ্রান্তিকর তথ্য ও অপপ্রচারের বিস্তার রোধে সেমিনারছোটবেলা থেকেই বন্ধুত্ব, ডিএনএ পরীক্ষায় জানা গেল তারা আসলে আপন বোনসাংবাদিক দম্পতি সাগর-রুনি হত্যার বিচার ও তদন্ত চেয়ে আবেদনপ্রতিবন্ধীদের প্রতিষ্ঠান স্নেহনীড় পরিদর্শন করলেন রাসিক প্রশাসকনিহত সেনাসদস্য রিফাতের পরিবারের পাশে এমপি মিলনব্লাড ক্যান্সারে আক্রান্ত আবুল বাশার বাঁচতে চান, প্রয়োজন ২০-২৫ লাখ টাকাতারাগঞ্জে রংপুর- সৈয়দপুর মহাসড়কে গাড়ির ধাক্কায় মহিলার মৃত্যু
Home >> টপ নিউজ >> টেক ওয়ার্ল্ড >> দেশের প্রথম AI-সমন্বিত স্মার্ট হেলমেট তৈরির উদ্যোগ সপ্তম শ্রেণির দুই শিক্ষার্থীর

দেশের প্রথম AI-সমন্বিত স্মার্ট হেলমেট তৈরির উদ্যোগ সপ্তম শ্রেণির দুই শিক্ষার্থীর

ধূমকেতু প্রতিবেদক : সড়ক দুর্ঘটনায় দ্রুত সহায়তা পৌঁছে দেওয়া এবং মোটরসাইকেল আরোহীদের নিরাপত্তা বাড়ানোর লক্ষ্য নিয়ে দেশের প্রথম AI-সমন্বিত স্মার্ট হেলমেট তৈরির উদ্যোগ নিয়েছে রাজশাহীর সপ্তম শ্রেণির দুই শিক্ষার্থী আহম্মদ আলী ও তানজিম ফয়সাল। আগামী ২১ সেপ্টেম্বরের মধ্যে হেলমেটটির প্রাথমিক সংস্করণ আনুষ্ঠানিকভাবে উন্মোচনের পরিকল্পনা রয়েছে। পরে এটি নিয়ে বিজ্ঞান মেলায়ও অংশ নেবে তারা।

দুজনই শিমুল মেমোরিয়াল নর্থ সাউথ স্কুল অ্যান্ড কলেজের সপ্তম শ্রেণির শিক্ষার্থী। আহম্মদ আলীর রোল ১৩। তার বাবা মো. মোজাম্মেল হক ও মা মোসা. বিলকিশ আরা; বাসা রাজশাহী উপশহর ২ নম্বর সেক্টরে। তানজিম ফয়সালের রোল ১৫। তার বাবা আতিকুর রহমান পাভেল ও মা রেবেকা সুলতানা; সে রাজশাহীর ছোট বনগ্রাম এলাকার বাসিন্দা।

দুই শিক্ষার্থীর ভাষ্য অনুযায়ী, তাদের পরিচিত এক মোটরসাইকেল আরোহী রাতে নির্জন সড়কে দুর্ঘটনার পর প্রায় চার ঘণ্টা সাহায্য না পেয়ে পড়ে ছিলেন। পরে তাকে উদ্ধার করা হলেও বাঁচানো যায়নি। সেই ঘটনাই তাদের এমন একটি হেলমেট তৈরির ভাবনা দেয়, যা দুর্ঘটনার পর দ্রুত সাহায্যের সংকেত পাঠাতে পারবে।

হেলমেটটিতে থাকবে মোশন, ইমপ্যাক্ট ও ফল-ডিটেকশন সেন্সর। তীব্র ধাক্কা, পড়ে যাওয়া কিংবা দুর্ঘটনার পর দীর্ঘ সময় নড়াচড়া না থাকলে সিস্টেম সম্ভাব্য দুর্ঘটনা শনাক্ত করবে। এরপর GPS-এর মাধ্যমে অবস্থান নির্ণয় করে নির্ধারিত স্বজনদের কাছে SOS ও লোকেশন পাঠাবে। পরবর্তী ধাপে পুলিশ ও অ্যাম্বুলেন্সের জরুরি সেবার সঙ্গেও সংযোগের পরিকল্পনা রয়েছে।

সামনের অংশের অ্যালকোহল সেন্সর চালকের নিঃশ্বাসে অ্যালকোহলের উপস্থিতি শনাক্ত করবে। ঝুঁকি ধরা পড়লে ভয়েস অ্যালার্ট ও LED সংকেতের মাধ্যমে সতর্ক করবে। পাশাপাশি থাকবে ছোট ডিসপ্লে, ব্যাটারি স্ট্যাটাস এবং হেলমেট সঠিকভাবে পরা হয়েছে কি না শনাক্ত করার ব্যবস্থাও।

এই উদ্যোগে AI ইন্টিগ্রেশন ও প্রযুক্তিগত দিকনির্দেশনায় সহায়তা করছেন রাজশাহীর আলোচিত তরুণ গবেষক মো. নাহিদ আলম। তিনি রাজশাহী সায়েন্স ফিয়েস্তা ২০২৪-এর চ্যাম্পিয়ন এবং দেশের প্রথম পূর্ণাঙ্গ ডিজিটাল আইন প্ল্যাটফর্ম তৈরির জন্য পরিচিত।

নাহিদ আলম বলেন, “এত অল্প বয়সে এমন প্রযুক্তিনির্ভর চিন্তা সত্যিই প্রশংসনীয়। মূল ধারণা ও কাজ তাদেরই; আমি মূলত AI ইন্টিগ্রেশন ও প্রযুক্তিগত দিকনির্দেশনায় সহযোগিতা করছি। প্রকল্পটি সফল হলে পরবর্তী উন্নয়ন ও বাজারজাতকরণেও তাদের পাশে থাকব।”

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

September 2026
MTWTFSS
1234567
891011121314
15161718192021
22232425262728
293031