IMG-LOGO

শনিবার, ২৪ই অক্টোবর ২০২৬ খ্রিস্টাব্দ

৯ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ, ১৩ই জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
‘চাঁদাবাজির বিরুদ্ধে ব্যবস্থা নিতে নতুন আইন করা হচ্ছে’গোমস্তাপুরে ১৯ মামলার পলাতক আসামি আটকজেলা প্রশাসন সিরাজগঞ্জ ও সিরাজগঞ্জ পৌরসভার যৌথ উদ্যোগে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযাননিয়ামতপুরে আদিবাসী ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলাভূমিমন্ত্রীর আশু রোগমুক্তি কামনায় রাজশাহী মহানগর মহিলা দলের দোয়া মাহফিলপ্রধানমন্ত্রী তারেক রহমানের জাপান সফর: বিনিয়োগ, বাণিজ্য ও কর্মসংস্থানে প্রত্যাশাবদলগাছীতে পুকুরের মাছ লুটের অভিযোগ, গ্রাম পুলিশসহ গ্রেপ্তার ২খোকশাবাড়ীতে চেয়ারম্যান প্রার্থী রেজাউল করিম রোকনীর সমর্থনে শতাধিক মোটরসাইকেলের শোডাউনশারীরিক অবস্থার উন্নতি, আগের চেয়ে সুস্থ ভূমিমন্ত্রী মিনুবাংলাদেশ স্কাউটস, সিরাজগঞ্জ জেলা রোভারের নির্বাহী কমিটির সভা৫ নম্বর ওয়ার্ড বিএনপির ভূমিমন্ত্রী মিনুর সুস্থতা কামনায় দোয়া মাহফিলটঙ্গী ইজতেমা ময়দানে সাদপন্থীদের কার্যক্রম বন্ধের দাবি হেফাজতে ইসলামেরবাগমারায় ভবানীগঞ্জ দলিল লেখক সমিতির সভাপতি মামুন, সম্পাদক পলাশমহাদেবপুরে সড়ক দুর্ঘটনায় এক যুবকের মৃত্যুরাজশাহী মহানগরীতে মাদক ব্যবসায়ীসহ বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১১
Home >> অর্থনীতি >> ‘পুঁজিবাজারে দুটি বিষয়ে ঘাটতি আছে’

‘পুঁজিবাজারে দুটি বিষয়ে ঘাটতি আছে’

ধূমকেতু নিউজ ডেস্ক : পুঁজিবাজারে দেশের ইতিহাসে সবচেয়ে বড় ৩ হাজার কোটি টাকার গ্রিন সুকুক বন্ডের লেনদেন শুরু হয়েছে আজ।

প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান জানিয়েছেন, ব্যাংকে টাকা রাখলে বছর শেষে ৬ শতাংশ মুনাফা পাওয়া যায়, আর সুকুক দিচ্ছে ৯ শতাংশ। এটি আরও বাড়তে পারে। পুঁজিবাজারে এখনও দুটি বিষয়ে ঘাটতি আছে। একটি বন্ড মার্কেটের না থাকা, অপরটি প্রতিষ্ঠানিক বিনিয়োগকারীরা পুঁজিবাজারে সক্রিয় না হওয়া।

ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) মাল্টিপারপাস হলে বৃহস্পতিবার সুকুক বন্ডের লেনদেন শুরুর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন সালমান এফ রহমান।

তিনি বলেন, ‘সুকুকের যখন চিন্তা করা হচ্ছিল তখন আমাদের ধারণা ছিল, সাধারণ বিনিয়োগকারীরা এতে ব্যাপক সাড়া দেবে। কিন্তু বাস্তবে পুঁজিবাজারে এ ধরনের বন্ড নতুন হওয়ায় তেমন সাড়া পাওয়া যায়নি। তবে প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের কাছ থেকে সাড়া পাওয়া গেছে।’

পরর্বতীতে সাধারণ বিনিয়োগকারীরাও সুকুকে আগ্রহ দেখিয়েছে বলে জানান বেক্সিমকো গ্রুপের ভাইস চেয়ারম্যান।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, ‘যখন চিন্তা করা হচ্ছিল ব্যাংকের সুদের হার ৯ শতাংশ (ঋণ নিলে) ও ৬ শতাংশ (ব্যাংকে টাকা জমা রাখলে) করা হবে, তখন এ খাতের ব্যবসায়ীরা আশঙ্কা করেছিল, এটি ব্যবসার সহায়ক হবে কি না। তবে যখন প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে এটি বাস্তবায়িত হলে এখন দেখা যাচ্ছে ৯ ও ৬ সুদের হারেও ব্যাংক ভালো ব্যবসা করছে।’

বিষয়টির দ্বিতীয় ব্যাখ্যায় তিনি বলেন, ‘বিশ্বের সব স্টক মার্কেটে ইক্যুইটি মার্কেটের তুলনায় বন্ড মার্কেট শক্তিশালী। ইক্যুইটির তুলনায় বন্ড মার্কেট বড় অথবা সমান সমান। তবে আমাদের এখানে উল্টো। এখন নতুন নতুন প্রোডাক্ট আসছে। পুঁজিবাজারে বৈচিত্র্য আছে।’

তিনি জানান, শুধু বেক্সিমকো সুকুক নয়, এরই মধ্যে ঢাকা সিটি কপোরশনের পক্ষ থেকে বন্ড ইস্যুর উদ্যোগ নেয়া হচ্ছে। উত্তর সিটি করপোরেশনের পক্ষ থেকে তিনটি আর দক্ষিণ সিটি করপোরেশনের পক্ষ থেকে দুটি বন্ড ইস্যুর বিষয়ে কার্যকম চলছে।

সালমান এফ রহমানের মতে, ৩ হাজার কোটি টাকা যদি ব্যাংক থেকে নেয়া হতো, তাহলে যে পরিমাণ জটিলতা হতো বন্ডের মাধ্যমে নেয়ায় তা হয়নি। ভবিষ্যতে সরকারের বড় বড় প্রকল্পগুলোকে বন্ডের মাধ্যমে অর্থায়নের সুযোগ তৈরি হবে। প্রয়োজনে পদ্মা সেতুর জন্য অর্থায়ন করার প্রয়োজন হলেও এ অভিজ্ঞতা কাজে লাগানো যাবে।

অনুষ্ঠানে সালমান এফ রহমান ২য় বিষয়টি উল্লেখ করতে গিয়ে বলেন, ‘একটি স্থিতিশীল মার্কেটে প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের অবদান থাকে সবচেয়ে বেশি। রিটেল ইনভেস্টরদের অংশগ্রহণ থাকে কম। আমাদের এখানে উল্টো। এখানে রিটেল ইনভেস্টরদের বিনিয়োগ বেশি, আর প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদর অংশগ্রহণ কম। ফলে পুঁজিবাজার গুজবভিত্তিক হয়ে থাকে।’

তার মতে, প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের উচিত রিটেল ইনভেস্টরদের পোর্টফোলিও ম্যানেজ করা। যারা নতুন বিনিয়োগ করতে আসে তাদের পোর্টফোলিও ম্যানেজ করলে পুঁজিবাজারে উত্থান-পতনের জটিলতা কম হবে। পুঁজিবাজারে প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের সে আস্থা তৈরি করতে হবে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের চেয়ারম্যান শিবলী রুবাইয়াত উল ইসলাম। সভাপতিত্ব করবেন ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) চেয়ারম্যান ইউনুসুর রহমান।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930