IMG-LOGO

শুক্রবার, ১ই মে ২০২৬ খ্রিস্টাব্দ

১৮ই বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৩ই জ্বিলকদ ১৪৪৭ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
দেশের ১৭ অঞ্চলে ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টি হতে পারেআজ মহান মে দিবসগোমস্তাপুরে বিদ্যুতায়িত হয়ে রং মিস্ত্রির মৃত্যুমান্দায় প্রতিপক্ষের লাঠির আঘাতে একজন আহতমহানন্দা সেতুতে টোল আদায় বন্ধে চাঁপাইনবাবগঞ্জে মানববন্ধনতানোরে বোরোর বাম্পার ফলনেও হতাশ বিলপাড়ের কৃষকরাচাঁপাইনবাবগঞ্জে সরকারি চাকুরি দেওয়ার নামে ১৪ লক্ষ টাকা আত্মসাৎ করার প্রতিবাদে সংবাদ সম্মেলনএক সপ্তাহে শতভাগ শিশুকে হামের টিকার আওতায় আনা সম্ভব হবেনাচোলে লিজের নামে রেলওয়ের গোডাউনসহ মালামাল লুটের অভিযোগবাগমারার তাহেরপুর কামিল মাদ্রাসায় দাখিল পরীক্ষা অনুষ্ঠিতবাগমারায় আইন-শৃঙ্খলায় দৃশ্যমান উন্নতি: যোগদানের এক মাসেই আলোচনায় ওসি জিল্লুর রহমানফুলবাড়ীতে বইপ্রেমীদের পদচারণায় মুখর হয়ে উঠেছে বিশ্ব সাহিত্য কেন্দ্রের ভ্রাম্যমান বইমেলারাজশাহীতে মাদার বখ্শ গার্হস্থ্য অর্থনীতি কলেজে বিজ্ঞান ও প্রযুক্তি মেলা অনুষ্ঠিতবাৎসরিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠিতনির্মাণাধীন নওদাপাড়া কাঁচা বাজার মার্কেটসহবিভিন্ন উন্নয়ন কাজ পরিদর্শনে রাসিক প্রশাসক
Home >> আইন-আদালত >> লিড নিউজ >> শেখ হাসিনার গাড়ি বহরে হামলায় সাবেক এমপি হাবিবসহ ৪ জনের যাবজ্জীবন

শেখ হাসিনার গাড়ি বহরে হামলায় সাবেক এমপি হাবিবসহ ৪ জনের যাবজ্জীবন

ধূমকেতু নিউজ ডেস্ক : সাতক্ষীরার কলারোয়ায় তৎকালিন বিরোধী দলীয় নেত্রী ও বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার গাড়ি বহরে হামলার ঘটনায় অস্ত্র ও বিষ্ফোরক দ্রব্য আইনের দুটি মামলায় ৪৮ জন আসামির মধ্যে সাবেক এমপি হাবিবসহ চারজনকে যাবজ্জীবন কারাদন্ড প্রদান করেছে আদালত। বাকি ৪৪ জনের প্রত্যেককে ৭ বছর করে সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

মঙ্গলবার (১৮ এপ্রিল) বেলা ১০টার দিকে সাতক্ষীরার স্পেশাল ট্রাইব্যুনাল-৩’র বিচারক বিশ্বনাথ মণ্ডল এক জনাকীর্ণ আদালতে এই রায় ঘোষণা করেন।

রায় ঘোষণাকালে কারাগারে থাকা ৩৭ জন ও জামিনে থাকা দুই আসামি আদালতের কাঠগড়ায় উপস্থিত ছিলেন। এই মামলায় নয়জন আসামি পলাতক রয়েছে এবং দুই জন মারা গেছেন।

এর আগে গত বুধবার (১২ এপ্রিল) ধার্য্য দিনে মামলায় যুক্তিতর্ক উপস্থাপন শেষ করে রাষ্ট্রপক্ষ। সাতক্ষীরার স্পেশাল ট্রাইব্যুনাল-৩’র বিচারক বিশ্বনাথ মণ্ডলের আদালতে এই যুক্তিতর্ক উপস্থাপন করা হয়। পরে আদালত ১৮ এপ্রিল মামলা দুটির রায়ের দিন ঘোষণা করেন।

সাতক্ষীরা জজ কোর্টের পিপি অ্যাডভোকেট আব্দুল লতিফ জানান, আদালত যথাযথ রায় দিয়েছেন, এই রায়ে আমরা সন্তষ্ট।

আসামিপক্ষের আইনজীবী অ্যাডভোকেট আব্দুল মজিদ জানান, ঘটনার দিন মামলার প্রধান আসামি সাবেক এমপি হাবিবুল ইসলাম হাবিব কলারোয়ায় ছিলেন না। তিনি সেদিন ঢাকাতে ছিলেন। এই রায়ে সন্তষ্ট নই, আমরা ন্যায় বিচার পাইনি। এই রায়ের বিরুদ্ধে আমরা উচ্চ আদালতে যাবো।

প্রসঙ্গত, বিগত ২০০২ সালের ৩০ আগস্ট তৎকালিন বিরোধী দলীয় নেত্রী এবং বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা সাতক্ষীরা সদর হাসপাতালে আসেন কলারোয়ার একজন মুক্তিযোদ্ধার ধর্ষিতা স্ত্রীকে দেখতে। সেখান থেকে যশোরে ফেরার পথে কলারোয়া উপজেলা বিএনপি অফিসের সামনে পৌছালে শেখ হাসিনার গাড়ি বহরে হামলার ঘটনা ঘটে। এতে শেখ হাসিনার সফরসঙ্গীসহ কয়েকজন দলীয় নেতাকর্মী আহত হন।

এঘটনার এক যুগ পর উচ্চ আদালতের নির্দেশে থানায় মামলা রেকর্ড করা হয়। মঙ্গলবারের এই রায়ের মধ্যদিয়ে অবশেষে দুই দশক পর আলোচিত এই মামলার বিচারকার্য শেষ হয়েছে।

এর আগে একই মামলার হামলা ও ভাংচুর অংশের বিচারে গত বছরের ৪ ফেব্রুয়ারি সাতক্ষীরা চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে রায় হয়। এতে বিএনপি দলীয় সাবেক সাংসদ হাবিবুল ইসলাম হাবিবসহ ৫০ জন আসামির প্রত্যেকের সর্বনিন্ম ৩ বছর থেকে সর্বোচ্চ ১০ বছর পর্যন্ত সাজা প্রদান করা হয়।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

May 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930