IMG-LOGO

বৃহস্পতিবার, ২২ই অক্টোবর ২০২৬ খ্রিস্টাব্দ

৬ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ, ১১ই জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
পবার বড়বিলের উন্নয়নে নানা পদক্ষেপ গ্রহন করা হবে: এমপি মিলনঅসুস্থ ভূমিমন্ত্রীকে রামেক হাসপাতালে দেখতে গেলেন রাসিক প্রশাসকবিচারের নাম করে যুবককে জোরপূর্বক তুলে নিয়ে গিয়ে বেধড়ক মারধরের অভিযোগ সাবেক ইউপি সদস্যের বিরুদ্ধেআড়ম্বরের ভিড়ে ভক্তিটা যেন হারিয়ে না যায়: বাণিজ্যিক মন্ত্রণালয়ের যুগ্ম সচিব রথীন্দ্রনাথ দত্তরাণীনগরে পুকুরে বিষ প্রয়োগে ১৫লাখ টাকার সিং মাছ নিধনের অভিযোগরাণীনগরে উত্ত্যক্তে বাধা দেয়ায় মন্দির কমিটির সহ-সভাপতিসহ ২জনকে ছুরিকাঘাতবাগমারায় জামায়াতের কর্মী শিক্ষা শিবিরএবার রিয়াদের সঙ্গে ফ্লাইট চালুর ঘোষণা বিমানেরভূমিমন্ত্রী মিনু অসুস্থ হয়ে রামেক হাসপাতালেভর্তি, সুস্থতার জন্য দোয়া প্রার্থনামেয়ে যৌতুক মামলা করায় গোমস্তাপুরে শ্বশুরকে কুপিয়ে ও শ্বাসরোধে হত্যার চেষ্টাকাশিয়াডাঙ্গা থানা এলাকায় এসআরবি-৫ এর আভিযানে ১০৩ টি ককটেল উদ্ধারনিয়ামতপুরে অগ্নিকাণ্ডে ৪টি দোকান ভস্মীভূতগোমস্তাপুরের সড়কগুলোতে বেড়েছে দূর্ঘটনাপুঠিয়ায় দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনে ইউএনও এবং ওসি, নিরাপত্তা ব্যবস্থা পর্যবেক্ষণড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি এয়ার রোভার স্কাউট গ্রুপের চার সদস্য পায়ে হেঁটে ১৫০ কিলোমিটার পথ পরিভ্রমণ করবে
Home >> আইন-আদালত >> লিড নিউজ >> কাদের সিদ্দিকীকে সঙ্গে নিয়ে আদালতে লতিফ সিদ্দিকী

কাদের সিদ্দিকীকে সঙ্গে নিয়ে আদালতে লতিফ সিদ্দিকী

ছবি-সংগৃহীত

ধূমকেতু নিউজ ডেস্ক : উচ্চ আদালতের জামিনে কারামুক্ত মুক্তিযোদ্ধা ও আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সাবেক সদস্য আবদুল লতিফ সিদ্দিকী ঢাকার শাহবাগ থানার সন্ত্রাসবিরোধী আইনের মামলায় ম্যাজিস্ট্রেট আদালতে হাজিরা দিয়েছেন। সাবেক এই মন্ত্রী তার ছোট ভাই কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি আব্দুল কাদের সিদ্দিকীকে সঙ্গে নিয়ে রোববার আদালতপাড়ায় উপস্থিত হন।

ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আওলাদ হোসাইন মুহাম্মদ জোনাইদের আদালতে মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের দিন ধার্য ছিল। তবে তদন্ত কর্মকর্তা শাহবাগ থানার এসআই তৌফিক হাসান প্রতিবেদন দাখিল করতে পারেননি। আদালত পরবর্তী প্রতিবেদন দাখিলের দিন ৩০ ডিসেম্বর নির্ধারণ করেছে বলে প্রসিকিউশন পুলিশের এসআই জিন্নাত আলী জানান।

লতিফ সিদ্দিকী এদিন তার আইনজীবী রেজাউল করিম হিরণের মাধ্যমে হাজিরা দেওয়ার আবেদন করেন। হিরণ বলেন, “তার বয়স ৮৬ বছর। বিভিন্ন রোগে আক্রান্ত। আইনজীবীর মাধ্যমে হাজিরা দেয়ার উপাদান রয়েছে।” আদালত আবেদন মঞ্জুর করে এবং লতিফ সিদ্দিকীকে আর সশরীরে আদালতে আসতে হবে না।

সকাল সাড়ে ১০টায় আদালতে হাজিরা শেষে লতিফ সিদ্দিকী ও কাদের সিদ্দিকী ১১টা ৪০ মিনিটে আদালত প্রাঙ্গণ ত্যাগ করেন।

মামলার প্রেক্ষাপটে গত ২৮ অগাস্ট ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে মুক্তিযুদ্ধ ও সংবিধান বিষয়ক আলোচনা সভায় ‘মব’ হামলার শিকার লতিফ সিদ্দিকী, সাংবাদিক পান্নাসহ ১৬ জনকে পুলিশ হেফাজতে নেয়। পরদিন শাহবাগ থানায় তাদের বিরুদ্ধে উল্টো মামলা করা হয়। মামলায় অভিযোগ আসে, ‘দেশকে অস্থিতিশীল করা ও অন্তর্বর্তীকালীন সরকারকে উৎখাতের ষড়যন্ত্র।’

মামলার বিবরণ অনুযায়ী, ৫ অগাস্ট ‘মঞ্চ ৭১’ নামে সংগঠন আত্মপ্রকাশ করে এবং ২৮ অগাস্ট ঢাকায় আলোচনা সভার আয়োজন করে। হট্টগোলকারী অংশগ্রহণকারীরা অনুষ্ঠানের দরজা বন্ধ করে কয়েকজনকে অবরুদ্ধ করেন। পরে পুলিশ এসে ১৬ জনকে আটক করে।

মামলায় আটকদের মধ্যে লতিফ সিদ্দিকী ছাড়া অন্য ১৫ জনের নাম উল্লেখ করা হয়েছে। পরবর্তী সময়ে সাবেক সচিব ভূঁইয়া সফিকুল ইসলাম ও আবু আলম শহীদ খানকে গ্রেপ্তার করা হয়।

লতিফ সিদ্দিকীর জামিন আবেদন প্রথমে ম্যাজিস্ট্রেট ও জজ আদালতে নাকচ হলে, হাই কোর্টে আবেদন করা হয়। বিচারপতি এ এস এম আবদুল মোবিন ও বিচারপতি সগীর হোসেনের বেঞ্চ ৬ নভেম্বর অন্তর্বর্তীকালীন জামিন দেন। রাষ্ট্রপক্ষ আপিল করলেও ১০ নভেম্বর আপিল বেঞ্চ জামিন বহাল রাখে। জামিন নথিপত্র পৌঁছানোর পর ১২ নভেম্বর তিনি কেরাণীগঞ্জের ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি পান।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930