ধূমকেতু প্রতিবেদক, গোমস্তাপুর : ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে ভোটারদের মাঝে প্রকাশ্য অর্থ বিতরণের অভিযোগে এক বিএনপি নেতাকে ২ বছরের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।
বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) উপজেলার রহনপুর ইউনিয়নের মচকইল সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে এ ঘটনা ঘটে।
আদালত সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার বিকেলে ওই কেন্দ্রের সামনে ভোটারদের মধ্যে ধানের শীষ প্রতীকের প্রার্থী আলহাজ্ব আমিনুল ইসলামের পক্ষে অর্থ বিতরণের সময় রহনপুর পৌর এলাকার নতুন বাজার এলাকার মৃত গাজীউদ্দিনের ছেলে বিএনপি নেতা খায়রুল ইসলাম (৬০)কে হাতেনাতে আটক করে সেনা সদস্যরা। পরে তাকে নির্বাচনী ট্রাইবুনালের নির্বাহী ম্যাজিস্ট্রেট তাহমিনা খাতুন তাকে ২ বছরের বিনাশ্রম কারাদণ্ডসহ ২হাজার টাকা অর্থদন্ড প্রদান করে।



