IMG-LOGO

মঙ্গলবার, ৩ই মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ

১৯ই ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ, ১৩ই রমজান ১৪৪৭ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
‘ইসরায়েলই মার্কিন বাহিনীকে ঝুঁকির মুখে ফেলেছে’‘গণভোট অধ্যাদেশ ও জুলাই সনদ আদেশ কেন অবৈধ নয়’পোরশায় আগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত পরিবারকে প্রশাসনের সহায়তা প্রদানবাগমারার এমপি বারীর গণসংযোগ কর্মকর্তা হিসেবে আসাদুল আল ফিরোজ নিযুক্তপোরশায় টিনশেড বাড়ি আগুনে পুড়ে ছাইনতুন করে ইসরায়েলে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরানস্থলসেনা পাঠানোর সম্ভাবনা উড়িয়ে দেননি ডনাল্ড ট্রাম্পএ পরিস্থিতিতে মানুষের মধ্যে কল্পনা, প্রজ্ঞা ও পারস্পরিক অনুভূতির চর্চা জরুরী: ফরহাদ মজহার‘মধ্যপ্রাচ্যে আমাদের নাগরিকদের স্বার্থ রক্ষাই অগ্রাধিকার’সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আত্মার মাগফেরাত কামনায় রাজশাহীতে ছাত্রদলের ইফতার সামগ্রী বিতরণতারাগঞ্জে হতদরিদ্রদের মাঝে বিনামূল্যে ঢেউটিন ও নগদ অর্থ বিতরণরাজশাহী মহানগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৬ জনমারা গেলেন আয়াতুল্লাহ আলী খামেনির স্ত্রীওখাস পুকুরে মাছ ধরা নিয়ে সংঘর্ষে নিহত বিএনপির ২ কর্মীনুরুল ইসলামকে চিফ হুইপ করে ছয় হুইপ নিযুক্ত করলেন রাষ্ট্রপতি
Home >> আইন-আদালত >> লিড নিউজ >> ‘গণভোট অধ্যাদেশ ও জুলাই সনদ আদেশ কেন অবৈধ নয়’

‘গণভোট অধ্যাদেশ ও জুলাই সনদ আদেশ কেন অবৈধ নয়’

ধূমকেতু নিউজ ডেস্ক : গণভোট অধ্যাদেশ ও জুলাই সনদ বাস্তবায়ন আদেশ কেন অবৈধ নয়, তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। মঙ্গলবার (৩ মার্চ) বিচারপতি রাজিক আল জলিল ও বিচারপতি মো. আনোয়ারুল ইসলাম শাহীনের হাইকোর্ট বেঞ্চ এ রুল জারি করেন।

মন্ত্রিপরিষদ সচিব, আইন সচিব, জাতীয় ঐক্যমত কমিশন, প্রধান নির্বাচন কমিশনারসহ সংশ্লিষ্টদের চার সপ্তাহের মধ্যে রুলের জবাব দিতে বলা হয়েছে।

আদালতে রিটের পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী আহসানুল করিম, আইনজীবী সৈয়দ মামুন মাহবুব। রিটের বিরোধিতা করেন জ্যেষ্ঠ আইনজীবী মোহাম্মদ হোসেন লিপু, ব্যারিস্টার ইমরান আবদুল্লাহ সিদ্দিকী, অ্যাডভোকেট মোহাম্মদ শিশির মনির। তাদের সহযোগিতা করেন আইনজীবী জহিরুল ইসলাম মূসা, আইনজীবী সাদ্দাম হোসেন, আইনজীবী আজিম উদ্দিন পাটোয়ারী।

এর আগে সোমবার (২ মার্চ) জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন আদেশ, গণভোট অধ্যাদেশ ও সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথের বৈধতা চ্যালেঞ্জ করে পৃথক রিট দায়ের করা হয়।

রিটে জুলাই সনদ বাস্তবায়ন আদেশ বাতিল চাওয়া হয়। এ ছাড়া সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ অবৈধ ঘোষণার নির্দেশনা চাওয়া হয়। সুপ্রিম কোর্টের আইনজীবী চৌধুরী রেদোয়ান-ই খোদা রনি ও অ্যাডভোকেট গাজী মো. মাহবুব আলম রিট দুটি দায়ের করেন।

এদিকে গত ১৮ ফেব্রুয়ারি জুলাই জাতীয় সনদ বাতিল ও সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক ঘোষণার নির্দেশনা চেয়ে আরেকটি রিট দায়ের করা হয়। রিটে জুলাই জাতীয় সনদের কার্যকারিতা স্থগিত চাওয়া হয়।

সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট ইউনুছ আলী আকন্দ জনস্বার্থে এ রিট দায়ের করেন। রিটে মন্ত্রিপরিষদ সচিব, আইন সচিব, জাতীয় ঐক্যমত কমিশন, প্রধান নির্বাচন কমিশনার সহ সংশ্লিষ্টদের রিটে বিবাদী করা হয়েছে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

March 2026
MTWTFSS
 12
3456789
10111213141516
17181920212223
2425262728