IMG-LOGO

সোমবার, ২৭ই এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ

১৪ই বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ, ৯ই জ্বিলকদ ১৪৪৭ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
আগাম জামিন পেলেন কুষ্টিয়া-৩ আসনের জামায়াতের এমপি আমির হামজা‘নৈশভোজে হামলাকারী অসুস্থ খ্রিস্টানবিরোধী’যশোর পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমানকালবৈশাখীর তাণ্ডবে মা ও দুই মেয়ের মৃত্যুচাঁপাইনবাবগঞ্জে দেশের সর্ববৃহৎ রাবার ড্যাম প্রকল্পে নিরাপত্তা জোরদারগোমস্তাপুরে বিএনপি নেতার পাম্পে পুলিশ সদস্যকে মারধরের অভিযোগ আটক-৩রাজশাহী মহাগরীর ৭নং ওয়ার্ডে আলোচনা সভা অনুষ্ঠিতগোমস্তাপুরে স্কুল ফিডিংয়ের ডিম খেয়ে শতাধিক শিক্ষার্থী অসুস্থ!নিয়ামতপুরে ৪ হত্যাকান্ডের ঘটনায় গ্রামবাসীর সঙ্গে পুলিশের মতবিনিময়সিংড়ায় ধান কাটতে গিয়ে বজ্রপাতে শ্রমিকের মৃত্যুউপজেলা ছাত্রদলের উদ্যোগে এসএসসি পরীক্ষার্থী ও অভিভাবকদের মাঝে পানির ও খাবার স্যালাইন বিতরণহংকংকে হারিয়ে ইতিহাস! প্রথমবার এশিয়ান গেমসে বাংলাদেশের নারী হকি দলমহাদেবপুরে বিএনপি নেতার বিরুদ্ধে কৃষি প্রণোদনার সার বিক্রির চেষ্টার অপপ্রচারএসএসসি সমমান পরীক্ষায় নওগাঁয় আজ অনুপস্থিত ৫৮২ জন এবং বহিষ্কার ১বদলগাছীতে শ্মশানঘাটে গাছে ঝুলন্ত যুবকের মরদেহ উদ্ধার, তদন্তে পুলিশ
Home >> আইন-আদালত >> টপ নিউজ >> আগাম জামিন পেলেন কুষ্টিয়া-৩ আসনের জামায়াতের এমপি আমির হামজা

আগাম জামিন পেলেন কুষ্টিয়া-৩ আসনের জামায়াতের এমপি আমির হামজা

ধূমকেতু নিউজ ডেস্ক : মানহানির মামলায় আগাম জামিন পেয়েছেন কুষ্টিয়া-৩ আসনের জামায়াতের সংসদ সদস্য মুফতি আমির হামজা। এই মামলায় গ্রেফতারি পরোয়ানা জারির প্রেক্ষাপটে উচ্চ আদালত থেকে আগাম জামিন পান তিনি।

সোমবার (২৭ এপ্রিল) হাইকোর্টের একটি দ্বৈত বেঞ্চ শুনানি শেষে তার জামিন মঞ্জুর করেন।

এর আগে ২৬ মার্চ বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধ ও বীর মুক্তিযোদ্ধাদের সম্মান জানিয়ে একটি বক্তব্য দেন। সেই বক্তব্য ঘিরে কুষ্টিয়া সদর উপজেলার হাটশ হরিপুর বড় জামে মসজিদে জুমার নামাজের খুতবার আগে আলোচনায় তাকে নিয়ে মানহানির মন্তব্যের অভিযোগ আসে আমির হামজার বিরুদ্ধে।

পরে ২ এপ্রিল সিরাজগঞ্জে আমির হামজার বিরুদ্ধে মামলাটি করেন জজ আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর (পিপি) ও জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট হুমায়ুন কবির।

এ মামলায় ওই দিনই আদালত আমির হামজার বিরুদ্ধে সমন জারি করেন। সঙ্গে সঙ্গে ২১ এপ্রিল আদালতে হাজির হওয়ার নির্দেশ দিয়েছিলেন। তবে তিনি নির্ধারিত তারিখে আদালতে উপস্থিত না হওয়ায় তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি হয়।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

April 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031