IMG-LOGO

রবিবার, ২৪ই মে ২০২৬ খ্রিস্টাব্দ

১০ই জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ, ৭ই জ্বিলহজ্জ ১৪৪৭ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
‘বাংলাদেশ দ্রুতই টেকসই উন্নয়নের মডেল রাষ্ট্রে পরিণত হবে’৯ কার্যদিবসে শিশু ধর্ষণ মামলার রায়ে যুবকের মৃত্যুদণ্ডরাজশাহী মহানগরীতে ট্রাফিক পুলিশের বদান্যতায় হারানো ব্যাগ ফিরে পেলেন প্রকৃত মালিকরাণীনগরে পারিবারিক কলহের জেরে যুবককে কুপিয়ে জখমমান্দায় ৪৫ দিনের শিশুকে বিষ খাইয়ে হত্যাচেষ্টার অভিযোগমিয়ানমার সীমান্তে স্থলমাইন বিস্ফোরণে নিহত ৩ বাংলাদেশিবাগমারায় মাদক ব্যবসায়ী সহ গ্রেপ্তার ৩, আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণবাগমারার বৈলসিংহে কুরআন সবক ও দোয়া অনুষ্ঠিতআসন্ন ঈদ-উল আজহা উদযাপনে তারাগঞ্জে ইউএনও ওসি’র বিশেষ তৎপরতারাজশাহী মহানগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ৯হামের উপসর্গ নিয়ে ২৪ ঘণ্টায় প্রাণ গেলো আরও ১৬ শিশুররামিসা হত্যা মামলার চার্জশিট আজই, ৫-৭ দিনের মধ্যে বিচার : স্বরাষ্ট্রমন্ত্রীবাড়ছে পানি, ভাঙছে পাড়,ভিটে মাটি হারানো ভয়ে রাতকাটছে নদীর তীরবর্তী এলাকার হাজারো বসতিরনিয়ামতপুরে পাখি শিকার রোধে ফেস্টুন স্থাপনদীর্ঘদিন পরে পরিষ্কার হচ্ছে পৌরসভার সদরের ড্রেন
Home >> আইন-আদালত >> টপ নিউজ >> ৯ কার্যদিবসে শিশু ধর্ষণ মামলার রায়ে যুবকের মৃত্যুদণ্ড

৯ কার্যদিবসে শিশু ধর্ষণ মামলার রায়ে যুবকের মৃত্যুদণ্ড

ধূমকেতু প্রতিবেদক,রাণীনগর : মেহেরপুরে নয় বছরের শিশুকে ধর্ষণের মামলায় শাকিল হোসেন (২৪) নামের এক যুবকের মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। মাত্র ২৯ কার্যদিবসে মামলার রায় ঘোষণা করা হয়েছে বলে দাবি রাষ্ট্রপক্ষের আইনজীবীর।

রোববার (২৪ মে) দুপুরে মেহেরপুর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মো. তাজুল ইসলাম এ রায় ঘোষণা করেন।

দণ্ডপ্রাপ্ত শাকিল মেহেরপুরের গাংনী উপজেলার চাঁদপুর গ্রামের আবদাল হকের ছেলে।

মামলার এজাহার সূত্রে জানা গেছে, ২০২৫ সালের ১৬ জুন গাংনী উপজেলার একটি গ্রামে অভিযুক্ত শাকিল হোসেন একই গ্রামের নয় বছর বয়সি এক শিশুকে কৌশলে পাটখেতে ডেকে নিয়ে ভয়ভীতি দেখিয়ে ধর্ষণ করে। এ ঘটনায় শিশুর পিতা বাদী হয়ে গাংনী থানায় একটি মামলা দায়ের করেন। মামলার তদন্ত শেষে তদন্তকারী কর্মকর্তা আদালতে প্রতিবেদন দাখিল করেন। মামলায় সাক্ষ্য-প্রমাণ ও শুনানি শেষে অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় আসামি শাকিল হোসেনকে মৃত্যুদণ্ড প্রদান করেন আদালত।

মামলায় রাষ্ট্রপক্ষের আইনজীবী হিসেবে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের পিপি মোস্তাফিজুর রহমান তুহিন এবং আসামি পক্ষের আইনজীবী হিসেবে মারুফ আহমেদ বিজন দায়িত্ব পালন করেন।

মোস্তাফিজুর রহমান তুহিন বলেন, মাত্র ২৯ কার্যদিবসে ধর্ষণ মামলার রায় ঘোষণা করা হলো। আমরা রায়ে সন্তুষ্ট।

আসামি পক্ষের আইনজীবী মারুফ আহমেদ বিজন বলেন, আমরা রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে আপিল করব।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ