ধূমকেতু প্রতিবেদক : রাজশাহীতে মাদকবিরোধী অভিযান চালিয়ে মাদক সেবনের অপরাধে একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শনিবার (২৭ জুন) দুপুর আনুমানিক সোয়া ১টার দিকে নগরীর কাশিয়াডাঙ্গা থানার গোলজারবাগ গুড়িপাড়া গ্রামের সরকারি লেকের ধারে অভিযান পরিচালনা করে অনিক (৩৪) কে আটক করে পুলিশ।
আটককৃত অনিক মৃত ফিরোজ কবিরের ছেলে। সে রাজশাহীর বোয়ালিয়া থানাধীন উপশহর এলাকার বাসিন্দা।
আটককৃত ব্যক্তির বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালতের মামলা নং-৮৫/২৬, তারিখ-২৭ জুন ২০২৬ মূলে বিচার কার্যক্রম পরিচালনা করেন জাফর আহাম্মদ, সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট, জেলা প্রশাসকের কার্যালয়, রাজশাহী।
পুলিশ জানায়, বিচার শেষে মাদকসেবনের অপরাধে মো. অনিককে ০৭ (সাত) দিনের বিনাশ্রম কারাদণ্ড এবং ৫০০ (পাঁচশত) টাকা অর্থদণ্ড প্রদান করে তাকে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।



