IMG-LOGO

বৃহস্পতিবার, ১০ই সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

২৬ই ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮ই রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
গোদাগাড়ীতে ডেঙ্গুসহ রোগ প্রতিরোধে পরিষ্কার-পরিচ্ছন্নতা ও মশক নিধন অভিযানের উদ্বোধন‘ড. ইউনূসকে ৬৬৬ কোটি টাকা কর পরিশোধ করতে হবে’ধামইরহাটে সর্বদলীয় নেতাকর্মীদের শ্রদ্ধায় উপজেলা বিএনপির সভাপতি এম এ ওয়াদুদের দাফন সম্পন্নগোরহাঙ্গা রেলগেটে নির্মাণাধীন ফ্লাইওভার এবং সড়কও ড্রেনের উন্নয়নে পরিদর্শন করলেন রাসিক প্রশাসকমার্কিন ঘাঁটিতে ইরানের হামলা, একাধিক যুদ্ধবিমান ক্ষতিগ্রস্তফুলবাড়ীতে প্রিপেইড মিটার স্থাপন বন্ধ দাবিতে স্মারকলিপি প্রদানরাজশাহী জেলা পরিষদের আয়োজনে চেক বিতরণ ও আলোচনা সভাঅস্বাভাবিক বিদ্যুৎ বিল নিয়ে বিপাকে গ্রাহকনিয়ামতপুরে ৯ মাসে ৩১ জনের আত্মহত্যাএসএসসির খাতা চ্যালেঞ্জ করে ৩০৭৯ শিক্ষার্থী জিপিএ-৫ পেলবাংলাদেশ থেকে ১০ হাজার কর্মী নেবে ওমান সরকারমিরপুর প্রেসক্লাবের সভাপতি মারফত আফ্রিদী’র পক্ষ থেকে খেলোয়াড়দের মাঝে জার্সি বিতরণজালিয়াতির অভিযোগ, বিশ্ব স্বাস্থ্য সংস্থার আঞ্চলিক পরিচালকের পদ ছাড়লেন হাসিনাকন্যা পুতুল‘রুনা লায়লার মৃত্যুর গুজব’ মেয়ে তানি লায়লা যা বললেনস্পেনে আরও একটি ক্লাব কিনতে যাচ্ছেন ফুটবল তারকা মেসি
Home >> আইন-আদালত >> লিড নিউজ >> ‘ড. ইউনূসকে ৬৬৬ কোটি টাকা কর পরিশোধ করতে হবে’

‘ড. ইউনূসকে ৬৬৬ কোটি টাকা কর পরিশোধ করতে হবে’

ফাইল ফটো

ধূমকেতু নিউজ ডেস্ক : অন্তর্বর্তীকালীন সরকারের সাবেক প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের মালিকানাধীন গ্রামীণ কল্যাণের কাছে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) দাবি করা ৬৬৬ কোটি টাকা কর পরিশোধ করতে হবে বলে রায় দিয়েছেন হাইকোর্ট।

আজ বৃহস্পতিবার বিচারপতি মো. মজিবুর রহমান মিয়ার নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চ এ রায় দেন। ফলে গ্রামীণ কল্যাণের দায়ের করা দুটি রিট খারিজ হয়ে যাওয়ায় এনবিআরের দাবি করা ওই অর্থ আদায়ের পথ খুলে গেল।

আদালতে গ্রামীণ কল্যাণের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার আবদুল্লাহ আল মামুন ও ব্যারিস্টার ফিদা এম কামাল।

মামলাটি ২০১২-১৩, ২০১৩-১৪, ২০১৪-১৫, ২০১৫-১৬ ও ২০১৬-১৭ করবর্ষের কর দাবি নিয়ে। এনবিআরের ওই দাবিকে চ্যালেঞ্জ করে ২০১৭ সালে গ্রামীণ কল্যাণ পৃথক দুটি রিট করে। প্রাথমিক শুনানি শেষে আদালত রুল জারি করেন।

এর আগে ২০২৪ সালের ৪ আগস্ট হাইকোর্টের একটি বেঞ্চ গ্রামীণ কল্যাণের রিট খারিজ করে ৬৬৬ কোটি টাকা কর আদায়ের পক্ষে রায় দিয়েছিলেন। পরে ওই রায় প্রত্যাহার করা হয়। কারণ, রায় প্রদানকারী বেঞ্চের একজন বিচারপতি আগে আইনজীবী হিসেবে একই মামলায় রাষ্ট্রপক্ষের হয়ে যুক্ত ছিলেন। বিষয়টি প্রকাশ পাওয়ার পর স্বপ্রণোদিতভাবে রায়টি প্রত্যাহার করে মামলার নথি প্রধান বিচারপতির কাছে পাঠানো হয়।

এরপর প্রধান বিচারপতির নির্দেশে মামলাটি নতুন বেঞ্চে যায়। নতুন করে শুনানি শেষে আজ বৃহস্পতিবার আগের রুল খারিজ করে দিলেন হাইকোর্ট। ফলে এনবিআরের দাবি করা ৬৬৬ কোটি টাকা গ্রামীণ কল্যাণের কাছ থেকে আয়কর হিসেবে আদায় করতে পারবে রাজস্ব বিভাগ।

তবে ড. মুহাম্মদ ইউনূসের আইনজীবী ব্যারিস্টার আবদুল্লাহ আল মামুন গণমাধ্যমকে বলেন, ‘আমরা এর বিরুদ্ধে আপিল আবেদন করব।’

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

September 2026
MTWTFSS
1234567
891011121314
15161718192021
22232425262728
293031