IMG-LOGO

সোমবার, ৭ই সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

২২ই ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ, ২৫ই রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
‘আমরা রাস্তায় নেমেছি আপনাদের ঘরে গ্যাস-বিদ্যুৎ ফিরিয়ে দেওয়ার জন্য’তানোরে মাটির দেয়াল ধসে গৃহবধুর মৃত্যুচিত্রনায়ক রিয়াজের আগাম জামিন আবেদন ফেরত দিল হাই কোর্টবাগমারায় আধুনিক ড্রেনেজ ব্যবস্থা ও ডাম্পিং স্টেশন নির্মাণের দাবি এমপি ডাঃ আব্দুল বারীরতানোরের কামারগাঁ ইউপিতে চেয়ারম্যান পদে সোহেল রানা সকলের দোয়া প্রার্থীবাগমারায় নদীতে ভ্রাম্যমান আদালতের অভিযানে অবৈধ সুতি জালের বাঁধ উচ্ছেদপাটের বাম্পার ফলন ও ভালো দামে খুশি রায়গঞ্জের কৃষকেরানয়াদিল্লিতে ছয় তলা মেসবাড়ি ধ্বংসস্তূপে আটকে আছে বহু শিক্ষার্থীসিংড়ায় এসএসসি ’৯৪ ব্যাচের বন্ধুদের মিলনমেলা, স্মৃতিচারণ ও নৌকা ভ্রমণএকশত পরিবারকে শুকনো খাবার দিলেন সংসদ সদস্যরাজশাহীতে বিএসটিআই’র ভ্রাম্যমাণ আদালতে দশ হাজার টাকা জরিমানা‘লংমার্চের নামে বিরোধী দল গণতন্ত্র বিনষ্টের চেষ্টা করছে’রাজশাহী মহানগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৫রাণীনগরে ইউনিয়ন ভূমি অফিসের ভবন নির্মাণ কাজের উদ্বোধনপুঠিয়ায় ৪ মাদকসেবী ও বিক্রেতা আটক
Home >> আইন-আদালত >> ৬১ বছর ধরে চলছে বাটোয়ারা মামলা

৬১ বছর ধরে চলছে বাটোয়ারা মামলা

ধূমকেতু নিউজ ডেস্ক : আদালতে ৬১ বছর ধরে চলছে একটি বাটোয়ারা মামলা। মামলাটি খোদ সাবেক আইনমন্ত্রী ও সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী আব্দুল মতিন খসরুর স্ত্রীর পরিবারের। বছরের পর বছর এ রকম মামলার ভার বইছেন আরও অনেক বিচারপ্রার্থীরা। আইনের পরিবর্তন, বিচারক ও আইনজীবীদের দক্ষতাই পারে এসব মামলার জট থেকে পরিত্রাণ দিতে।

চট্টগ্রামের চান্দনাইশের ৭০ বছরের বিমল চন্দ্র পাল। পৈত্রিক সম্পত্তিতে নিজের অংশ বুঝে পেতে মামলা চালাচ্ছেন ৩১ বছর ধরে। ১৯৮৯ সালে বিমল চন্দ্রের বাবা রামচন্দ্র মামলা করেন চট্টগ্রামের পটিয়ার জজ কোর্টে। ১৯৯৩ সালে মামলাটি আসে উচ্চ আদালতে। এরই মধ্যে মারা যান রামচন্দ্র। সেই থেকে বিমলই চালাচ্ছেন মামলা।

মামলার কাজে চট্টগ্রাম থেকে প্রায়ই ঢাকায় আসেন। সময় ও অর্থ দুটোই যায় তার। এর শেষ কি তিনি দেখে যেতে পারবেন?

রামচন্দ্রের ছেলে বিমল চন্দ্র পাল জানান, উচ্চ আদালতে মামলাটা এখনও শেষ হয়নি। তবে কবে শেষ হয় আল্লাহ জানেন।

বিমল চন্দ্র রায়ের আইনজীবী ও ডেপুটি অ্যাটর্নি জেনারেল অপূর্ব কুমার ভট্টাচার্য বলেন, বেঞ্চ ভেঙ্গে যাচ্ছে। এখন মামলাটি ৪শ’ নম্বরে আসলো, ৪শ’টা মামলা তো একজন জজ সাহেব করতে পারবেন না। আমি মনে করি, ল’ইয়ারের দায়িত্বটা সবচেয়ে গুরুত্বপূর্ণ।

সাবেক আইনমন্ত্রী আবদুল মতিন খসরু বলেন, বিচারিক আদালতে স্ত্রীর পরিবারের বাটোয়ারা মামলা চলছে ৬১ বছর ধরে। আমার স্ত্রীর পূর্বপুরুষদের একটা মামলা আছে, এটা ৬১ বছর ধরে চলছে দেওয়ানী আদালতে। এছাড়া অনেক মামলা আছে, যা ২০-২৫ বছর ধরে চলছে। ২০০৮ সালের প্রসিডিউর তো ২০২০ সালে চলবে না।

বর্তমানে সারাদেশে বিচারাধীন মামলার সংখ্যা প্রায় ৩৭ লাখ। এর বেশির ভাগই জমি-জমা ও দখল সংক্রান্ত মামলা।

ব্লাস্টের আইনজীবী জামিউল হক বলেন, এই মামলাগুলোর অধিকাংশই হচ্ছে সিভিল মামলা। যার ৬০% সিভিল মামলা বাকি ৪০% সিভিল থেকে ক্রিমিনাল ও ফৌজদারী মামলায় রূপান্তরিত হচ্ছে।

সমস্যা সমাধানে ১৯০৮ সালের আইনের পরিবর্তন করার পরামর্শ বিশেষজ্ঞদের।

আব্দুল মতিন খসরু বলেন, একটা মামলা কোর্টে করলে উকিল, মোহরী, পেশকার, পিয়ন, হোটেলওয়ালা, বাসওয়ালা, রিক্সাওয়াল এরকম ১৮ ঘাটে টাকা দিতে হয়। প্রসিডিউরাল কিছু পরিবর্তন করতে হবে এবং হাকিমদের মন-মানসিকতা পরিবর্তন করতে হবে। ন্যায়প্রাপ্তির আশায় কোর্টে এসে মানুষ অবিচারের শিকার হতে পারে না।

তিনি বলেন, ওয়ারিশ বা উত্তরাধিকার সূত্রে পাওয়া সম্পত্তির সীমানা চিহ্নিত করে যার যার প্রাপ্ত বুঝে নেওয়ার প্রক্রিয়াটিই বন্টন। এর জন্য সকল শরিককে এক্তিয়ার সম্পন্ন দেওয়ানী আদালতে একটি মামলা করতে হয়। যা বাটোয়ারা মামলা নামে পরিচিত।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031