IMG-LOGO

মঙ্গলবার, ২১ই জুলাই ২০২৬ খ্রিস্টাব্দ

৬ই শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ, ৬ই সফর ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
মহানগরীতে ভ্রাম্যমাণ আদালতে ২ ব্যক্তির কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদানচাঁপাইনবাবগঞ্জে মহানন্দা নদীতে গোসল করতে নেমে নিখোঁজ ৯ বছরের শিশুবিএনপি কৃষক শ্রমিক মেহনতি মানুষের দল, আমি তাদের সফরসঙ্গী হিসেবে থাকবো : এমপি চাঁদবাগমারায় প্রভাবশালীদের বিরুদ্ধে ভূমিহীনদের জমি দখল চেষ্টার অভিযোগশহীদ রাষ্ট্রপতি জিয়া হত্যা মামলার আসামি মোজাফফরের বিচার হবে সেনা আইনেনিয়ামতপুরে গরুবোঝাই ভটভটি উল্টে নিহত ১, আহত ৫মোহনপুরে জেলা প্রশাসকের পরিদর্শন ও মতবিনিময় সভারুয়েট ও খাজা ইউনুস আলী ইউনিভার্সিটির এমটিই বিভাগের মধ্যে এমওইউ স্বাক্ষর অনুষ্ঠিতমান্দায় আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিতচাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটে ৬ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে রিক এনজিওকর্মী আটকরাজশাহী এডিটরস ফোরামের সঙ্গে আরএমপির মতবিনিময় সভাদিল্লির রাজপথে বিক্ষোভের দিন উত্তপ্ত লোকসভাককরোচ পার্টির কর্মসূচি ঘিরে রণক্ষেত্র দিল্লিরাজশাহী মহানগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৯রাণীনগরে ক্ষতিগ্রস্থ অসহায়, গরীব ও দু:স্থ্যদের মাঝে আর্থিক অনুদান প্রদান
Home >> কৃষি >> নন্দীগ্রামে কমছে আলুর চাষ, বাড়ছে সরিষা

নন্দীগ্রামে কমছে আলুর চাষ, বাড়ছে সরিষা

ধূমকেতু প্রতিবেদক, নন্দীগ্রাম : চলতি রবি মৌসুমে বগুড়ার নন্দীগ্রামের কৃষকরা সরিষা চাষে ঝুঁকেছেন। আলু চাষ করে টানা দুই বছর লোকসান হওয়ায় তাঁদের অনেকেই এবার সরিষার চাষ করছেন।

এছাড়া আলু চাষে যে খরচ ও পরিশ্রম হয় সে তুলনায় সরিষা চাষে খরচ ও পরিশ্রম অনেক কম হয়। তাছাড়া এখন বাজারে তেলের দাম বেশি থাকায় সরিষা চাষে লাভ বেশি হয় বলে জানান উপজেলার কৃষকরা।

উপজেলা কৃষি বিভাগ সূত্রে জানা যায়, গত রবি মৌসুমে এ উপজেলায় সরিষা চাষ হয়েছিল চার হাজার ৭৫ হেক্টর জমিতে। এবার এ পর্যন্ত তা বেড়ে দাঁড়িয়েছে ৬ হাজার হেক্টর জমিতে। গত রবি মৌসুমে তিন হাজার ৩২০ হেক্টর জমিতে আলুর চাষ করা হয়েছিল। এবার ৯শো ৫৩ হেক্টর জমিতে আলু চাষ করা হয়েছে।

বাদলাশন গ্রামের কৃষক জালাল উদ্দিন জানান, এবার ৮০ বিঘা জমিতে সরিষার চাষ করেছি। আর আলু চাষ করেছি তিন বিঘা জমিতে। গতবার ১০ বিঘা জমিতে আলু ছিল। আলু চাষে খরচ ও পরিশ্রম বেশি। আলু লাগানো জমিতে ইরি ধান খুব ভাল হয় না। এজন্য সরিষার চাষ বেশি করেছি। কম খরচ ও কম পরিশ্রমে সরিষায় লাভ ভাল আবার ইরি ধানও ভাল হয়। প্রতি বিঘা জমিতে আলু চাষ করতে ৩৫-৩৬ হাজার টাকা খরচ হবে।

দোহার গ্রামের কৃষক শ্রীকৃষ্ণ চন্দ্র বলেন, এবার আলু লাগাইনি। সরিষা বুনেছি আড়াই বিঘা জমিতে। গত বছর দুই বিঘা জমিতে আলু লাগিয়েছিলাম। ফলন ভালই হয়েছিল। দাম ভাল পাইনি। সরিষা চাষে ঝামেলা কম। ইরি ধান ঠিক সময়ে লাগানো যায়। সরিষা চাষে প্রতি বিঘা জমিতে ৬-৭ হাজার টাকা খরচ হয়। তাছাড়া সরিষার জমিতে ধানের আবাদও ভালো হয় এবং ইরি ধান চাষে খরচ কম হয়।

উপজেলা কৃষি কর্মকর্তা আদনান বাবু বলেন, নন্দীগ্রামের কৃষকরা আলু চাষে আগ্রহ হারিয়ে ফেলেছেন। বেশিরভাগ কৃষক এবার সরিষার চাষ করেছে। উপজেলা কৃষি বিভাগ হতে কৃষকদের সবধরনের সহযোগিতা করা হচ্ছে। ২০২২-২৩ অর্থবছরের রবি মৌসুমে প্রণোদনার আওতায় এ উপজেলার মোট ৪ হাজার ৩৩০ জন কৃষককে বীজ ও সার দেওয়া হয়েছে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930