ধূমকেতু প্রতিবেদক : রাজশাহীর বেলপুকুরিয়া ইউনিয়ন পরিষদের ২০২৪-২৫ অর্থ বছরের উন্মুক্ত বাজেট সভা অনুষ্ঠিত হয়। বাজেট সভায় বাজেট উত্থাপন করেন বেলপুকুরিয়া ইউনিয়ন পরিষদের সচিব আমিনুল হক।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, বেলপুকুরিয়া ইউনিয়ন পরিষদের বার বার নির্বাচিত চেয়ারম্যান বদিউজ্জামান।
এসময় উপস্থিত ছিলেন, ইউপি সদস্যবৃন্দ, ইউপি হিসাব সহকারী, গ্রামপুলিশ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গসহ সাধারণ জনগণ।
এতে অত্র ইউপির ২০২৪-২০২৫ অর্থ বছরের আয় ও ব্যয় সমান ধরে ৩ কোটি ৩৩ লক্ষ ২৬ হাজার ৩ শত টাকার সম্ভাব্য বাজেট পেশ করা হয়।
আরও নিউজ ও ভিডিও পেতে ক্লিক করুন :
ওয়েব সাইট : https://dhumkatunews.com/
ইউটিউব ভিডিও লিংক : https://www.youtube.com/@dhumkatunews/featured
টুইটার : https://twitter.com/dhumkatunews
ইন্সটেগ্রাম : https://www.instagram.com/dhumkatunews/
লিংকডইন : https://www.linkedin.com/in/dhumkatunews/
পিনটারেস্ট : https://www.pinterest.com/dhumkatunew


