IMG-LOGO

বৃহস্পতিবার, ১৯ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৫ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ৯ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
‘গোপালগঞ্জে ১৯ তারিখে নাশকতার পরিকল্পনার তথ্য আছে’সিরাজগঞ্জে দায়িত্বের এক বছরে মানবিকতার অনন্য দৃষ্টান্ত ডিসি আমিনুল ইসলামএমপিদের নির্বাচনী এলাকায় যাওয়ার নির্দেশ দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমাননিয়ামতপুরে ২০৩ বস্তা সার জব্দ, ভ্রাম্যমাণ আদালতে ২০ হাজার টাকা জরিমানা১৩ বছর প্রেমের পর বিচ্ছেদ, শেষ পর্যন্ত কেন গৌতমকেই বিয়ে করেন অভিনেত্রী কাজলনবান্ন উৎসব উপলক্ষে নন্দীগ্রামে ঐতিহ্যবাহী মাছের মেলাধামইরহাটে ৭ হাজার কৃষকের মাঝে সরিষার বীজ ও সার বিতরণধামইরহাটে ইএসডিও গোফরইপ্যাক্ট প্রকল্পের কার্যক্রম বিষয়ে উপজেলা পরিষদের সাথে সমন্বয় সভাএকনেকে সভায় ৩৩ হাজার ২৯৮ কোটি টাকার ১৬ প্রকল্প অনুমোদনশেখ হাসিনাকে ফেরাতে ৭ দফা লিগ্যাল নোটিশ৩১ ডিসেম্বর পর্যন্ত সব পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা স্থগিতের নির্দেশ হাই কোর্টেররাসিক প্রশাসকের সঙ্গে বিভিন্ন ব্যক্তি ওপ্রতিষ্ঠান/সংগঠনের নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎনিয়ামতপুরে ঘরে ঘরে নবান্ন উৎসবমহাদেবপুরে মায়ের জন্য ঔষধ কিনতে এসে ফিরলেন লাশ হয়েরাজশাহী মহানগরীতে মাদক ব্যবসায়ীসহ বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২৫
Home >> খেলা >> টপ নিউজ >> গতবারে হ্যাটট্রিক করেও দল পাননি অজি তারকা

গতবারে হ্যাটট্রিক করেও দল পাননি অজি তারকা

ধূমকেতু নিউজ ডেস্ক : গত বছরের আগস্টে বাংলাদেশ সফরে এসে টি-টোয়েন্টি ক্রিকেটে অভিষেক ম্যাচে হ্যাটট্রিক করে আলোচনায় ঝড় তুলে দিয়েছিলেন নাথান এলিস। অস্ট্রেলিয়ান এই তারকা পেসারকে আইপিএলের কোনো ফ্র্যাঞ্চাইজি দলে নেয়নি।

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) আসন্ন ১৫তম আসরের নিলামে অবিক্রীত রয়েছেন বিভিন্ন দেশের একাধিক তারকা ক্রিকেটার।

রোববার দুপুর সাড়ে ১২টায় বেঙ্গালুরুর একটি হোটেলে শুরু হয় দ্বিতীয় দিনের নিলাম।

প্রথম দিনের নিলামে দল পাননি সাকিব আল হাসান, ডেভিড মিলার, স্টিভ স্মিথরা। গত দিনের মতো আজও অপ্রত্যাশিতভাবে দল পাননি ডেভিড মালান, মারনাস লাবুশেন, অ্যারন ফিঞ্চ ও এউইন মরগ্যান, জিমি নিশাম ও লুঙ্গি এনগিডিরা।

গতকাল নিলামে অবিক্রিত থাকেন ২ কোটি ভিত্তি মূল্যে থাকা বাংলাদেশ দলের তারকা ক্রিকেটার সাকিব আল হাসান।

রোববার দল পাননি ইংল্যান্ডকে প্রথমবার ওয়ানডে বিশ্বকাপ উপহার দেওয়া অধিনায়ক ইয়ন মরগান। তিনি আইপিএলের গত আসরে নেতৃত্ব দেন কলকাতা নাইট রাইডার্সকে। কিন্তু আইপিএলের এবারের আসরে দেড় কোটি ভিত্তি মূল্যে থাকা মরগানকে দলে নেয়নি কোনো ফ্র্যাঞ্চাইজি।

দেড় কোটি মূ্ল্যে থাকা ভারতের তারকা পেসার ইশান্ত শর্মাও নিলামে অবিক্রীত।

দল পাননি দক্ষিণ আফ্রিকার তারকা পেগার লুঙ্গি এনগিডি। ২০ লাখ বেস প্রাইজে থাকা শচিন ববি ও বিরাট সিং।

দল পাননি ক্যারিবীয় ব্যাটিং দানব এভিন লুইস, ইংলিশ ওপেনার অ্যালেক্স হেলস, ভারতীয় টেস্ট তারকা করুন নায়ার। দল পাননি নিউজিল্যান্ডের তারকা ক্রিকেটার ইস সৌদি, নিল কোল্টার নিল, ক্রিস জর্ডান, মার্নাস লাবুশেন, অ্যারন ফিঞ্চ ও ডেভিড মালান।

প্রসঙ্গত, শনিবার প্রথম দিনে ৯৭জন খেলোয়াড়ের নিলাম হয়।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31