IMG-LOGO

বৃহস্পতিবার, ১৯ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৪ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ৯ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
‘গোপালগঞ্জে ১৯ তারিখে নাশকতার পরিকল্পনার তথ্য আছে’সিরাজগঞ্জে দায়িত্বের এক বছরে মানবিকতার অনন্য দৃষ্টান্ত ডিসি আমিনুল ইসলামএমপিদের নির্বাচনী এলাকায় যাওয়ার নির্দেশ দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমাননিয়ামতপুরে ২০৩ বস্তা সার জব্দ, ভ্রাম্যমাণ আদালতে ২০ হাজার টাকা জরিমানা১৩ বছর প্রেমের পর বিচ্ছেদ, শেষ পর্যন্ত কেন গৌতমকেই বিয়ে করেন অভিনেত্রী কাজলনবান্ন উৎসব উপলক্ষে নন্দীগ্রামে ঐতিহ্যবাহী মাছের মেলাধামইরহাটে ৭ হাজার কৃষকের মাঝে সরিষার বীজ ও সার বিতরণধামইরহাটে ইএসডিও গোফরইপ্যাক্ট প্রকল্পের কার্যক্রম বিষয়ে উপজেলা পরিষদের সাথে সমন্বয় সভাএকনেকে সভায় ৩৩ হাজার ২৯৮ কোটি টাকার ১৬ প্রকল্প অনুমোদনশেখ হাসিনাকে ফেরাতে ৭ দফা লিগ্যাল নোটিশ৩১ ডিসেম্বর পর্যন্ত সব পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা স্থগিতের নির্দেশ হাই কোর্টেররাসিক প্রশাসকের সঙ্গে বিভিন্ন ব্যক্তি ওপ্রতিষ্ঠান/সংগঠনের নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎনিয়ামতপুরে ঘরে ঘরে নবান্ন উৎসবমহাদেবপুরে মায়ের জন্য ঔষধ কিনতে এসে ফিরলেন লাশ হয়েরাজশাহী মহানগরীতে মাদক ব্যবসায়ীসহ বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২৫
Home >> খেলা >> টপ নিউজ >> আইপিএলকে টেক্কা দিতে চান রমিজ রাজা

আইপিএলকে টেক্কা দিতে চান রমিজ রাজা

ধূমকেতু নিউজ ডেস্ক : আগামী বছর থেকে পাকিস্তান সুপার লিগে (পিএসএল) নিলাম অনুষ্ঠিত হবে। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগকে (আইপিএল) টেক্কা দিতেই পিএসএলে নিলাম পদ্ধতি চালুর পরিকল্পনা পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) চেয়ারম্যান রমিজ রাজার।

তিনি জানান, ড্রাফটের পরিবর্তে আগামী আসর থেকে পিএসএলে নিলাম করার পরিকল্পনা। নিলাম হলো টাকার খেলা। নিলাম হলে, পিএসএল বাদ দিয়ে কে আইপিএলে খেলতে যায়, সেটিই দেখতে চান।

তিনি বলেন, ‘আর্থিকভাবে নিজেদের স্বাবলম্বী হিসেবে গড়ে তুলতে আমাদের নতুন পন্থা অবলম্বন করতে হবে। পিএসএল এবং আইসিসির তহবিল ছাড়া আমাদের কিছুই নেই। আগামী বছর থেকে আমাদের মডেল কি হবে সেটা নিয়ে আলোচনার সুযোগ আছে। আগামী মৌসুম থেকেই নিলাম চালু করতে চাই। এ নিয়ে চাহিদা আছে, কিন্তু এটা নিয়ে সিদ্ধান্ত নিতে ফ্র্যাঞ্চাইজিদের সাথে বসতে হবে।’

আইপিএলকে টেক্কা দেয়াই মূল লক্ষ্য রমিজের। তিনি বলেন, ‘এটি একটি টাকার খেলা। পাকিস্তানে ক্রিকেট আর্থিকভাবে শক্তিশালী হলে আমাদের সম্মানও বাড়বে। সেই অর্থনীতির মূল চালক হলো পিএসএল। আমরা যদি পিএসএলের নিলাম মডেল চালু করি তবে আমাদের আর্থিক শক্তি বাড়বে। আমি আইপিএলের আদলে আয়োজন করতে চাই এবং এরপর দেখতে চাই পিএসএল বাদ দিয়ে কে, আইপিএল খেলতে যায়।’

এখন পর্যন্ত পিএসএলে সাতটি আসর অনুষ্ঠিত হয়েছে। সবগুলো আসরেই ড্রাফটের মাধ্যমে নিজেদের দল সাজিয়েছিলো পিএসএলের ফ্র্যাঞ্চাইজিগুলো।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31