IMG-LOGO

বৃহস্পতিবার, ১৯ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৫ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ৯ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
ফুলবাড়ীতে ২ হাজার ২০০ কৃষকের মাঝে বিনামূল্যে সরিষার বীজ ও সার বিতরণ‘গোপালগঞ্জে ১৯ তারিখে নাশকতার পরিকল্পনার তথ্য আছে’সিরাজগঞ্জে দায়িত্বের এক বছরে মানবিকতার অনন্য দৃষ্টান্ত ডিসি আমিনুল ইসলামএমপিদের নির্বাচনী এলাকায় যাওয়ার নির্দেশ দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমাননিয়ামতপুরে ২০৩ বস্তা সার জব্দ, ভ্রাম্যমাণ আদালতে ২০ হাজার টাকা জরিমানা১৩ বছর প্রেমের পর বিচ্ছেদ, শেষ পর্যন্ত কেন গৌতমকেই বিয়ে করেন অভিনেত্রী কাজলনবান্ন উৎসব উপলক্ষে নন্দীগ্রামে ঐতিহ্যবাহী মাছের মেলাধামইরহাটে ৭ হাজার কৃষকের মাঝে সরিষার বীজ ও সার বিতরণধামইরহাটে ইএসডিও গোফরইপ্যাক্ট প্রকল্পের কার্যক্রম বিষয়ে উপজেলা পরিষদের সাথে সমন্বয় সভাএকনেকে সভায় ৩৩ হাজার ২৯৮ কোটি টাকার ১৬ প্রকল্প অনুমোদনশেখ হাসিনাকে ফেরাতে ৭ দফা লিগ্যাল নোটিশ৩১ ডিসেম্বর পর্যন্ত সব পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা স্থগিতের নির্দেশ হাই কোর্টেররাসিক প্রশাসকের সঙ্গে বিভিন্ন ব্যক্তি ওপ্রতিষ্ঠান/সংগঠনের নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎনিয়ামতপুরে ঘরে ঘরে নবান্ন উৎসবমহাদেবপুরে মায়ের জন্য ঔষধ কিনতে এসে ফিরলেন লাশ হয়ে
Home >> খেলা >> টপ নিউজ >> তাইজুলের ঘূর্ণিতে বিপাকে লঙ্কানরা

তাইজুলের ঘূর্ণিতে বিপাকে লঙ্কানরা

ধূমকেতু নিউজ ডেস্ক : চট্টগ্রাম টেস্টের পঞ্চম দিন সকাল থেকে বেশ আগ্রাসী ব্যাটিং শুরু করে শ্রীলঙ্কা। বাংলাদেশের নেয়া ৬৮ রানের লিড টপকে যায় প্রথম ঘণ্টাতেই। দিমুথ করুণারত্নে আর কুশল মেন্ডিস মিলে চড়াও হতে থাকেন সাকিব-তাইজুলদের ওপর। তাইজুল ইসলামের জোড়া আঘাতে সেই চাপ কাটিয়ে খেলার লাগাম আবার নিজেদের হাতে নিয়েছে টাইগাররা।

করুণারত্নে কিছুটা দেখেশুনে খেললেও কুশলের আগ্রাসী ব্যাটিংয়ে পঞ্চম দিনের শুরুর এক ঘণ্টাতেই বাংলাদেশের নেয়া লিড তো টপকে যায়ই সাথে আগেরদিনের ২ উইকেটেই শতরান পার করে ফেলে লঙ্কানরা। তবে প্রথম এক ঘণ্টার ওই রান বন্যার পরই দৃশ্যপটে আগমন প্রথম ইনিংসে মাত্র এক উইকেট পাওয়া তাইজুল ইসলামের। পানি পানের বিরতির পর ফিরে দ্বিতীয় বলেই আগ্রাসী কুসল মেন্ডিসকে দারুণ এক বলে বোকা বানিয়ে বোল্ড করেন তাইজুল। ৮ চার আর ১ ছক্কায় ৪৩ বলে ঝড়ো ৪৮ রানের ইনিংস খেলেন কুশল।

৬৭ রানের জুটি ভাঙার পর ক্রিজে আসেন আগের ইনিংসের ১৯৯ করে লঙ্কান্দের একাই টেনে নিয়ে যাওয়া অ্যাঞ্জেলো ম্যাথিউস। তবে আজ আর শ্রীলঙ্কাকে বাঁচাতে পারেননি তিনিও। উল্টো দলকে খাদের কিনারায় ফেলেই ম্যাথিউস বিদায় নিয়েছেন শূণ্য হাতেই। ১৫ বল খেলে তাইজুলের বলে তার হাতেই ক্যাচ দিয়ে ফেরেন প্রথম ইনিংসে টাইগার বোলারদের মাথাব্যাথার কারণ হওয়া এই ব্যাটসম্যান।

সাগরিকায় প্রথম ইনিংসে বাংলাদেশের নেয়া ৬৮ রানের লিডের বিপরীতে চতুর্থ দিন শেষ বিকেলে ২ উইকেট হারিয়ে ৩৯ রান তোলে শ্রীলঙ্কা। আরও ২৯ রানে পিছিয়ে থেকেই আজ সকালে ব্যাটিংয়ে নেমেই যেন তেড়েফুঁড়ে খেলতে থাকে করুণারত্নে আর কুশল। পিছিয়ে থাকা ২৯ রান করতে মোটে ৪ ওভার লাগে লঙ্কানদের।

শেষ দিনের প্রথম ওভারেই তাইজুলকে জোড়া বাউন্ডারি হাঁকান কুশল মেন্ডিস। দুই ওভার পরই খালেদ আহমেদকে মারেন হ্যাটট্রিক বাউন্ডারি। প্রথম ইনিংসের টাইগারদের সেরা বোলার নাইম হাসানের চার-ছক্কা দিয়েই স্বাগত জানান ডানহাতি এই মিডল-অর্ডার ব্যাটসম্যান।

অবশেষে রানের চাকায় বাঁধ দিতে সাকিব আল হাসানকে বোলিংয়ে আনেন অধিনায়ক মমিনুল হক। সাকিবকে আনাটাই যেন কাল হয়ে দাঁড়ায় লঙ্কান দুই ব্যাটসম্যানের জন্য। সাকিবের আটসাট বোলিংয়ের সামনে কিছুটা বিপদেই পড়ে যায় তারা।

এরপর পানি পানের বিরতি থেকে ফিরেই তাইজুলের ঘূর্ণিতে ফিরতে হয় কুশলকে। আক্রমণ অব্যাহত রেখে ৩৬ তম ওভারে ম্যাথিউসকেও শূণ্য রানেই ফিরতে বাধ্য করেন তাইজুল।

সাগরিকায় শেষদিন লাঞ্চ বিরতির আগ পর্যন্ত শ্রীলঙ্কার সংগ্রহ ৪ উইকেটে ১২৮ রান রান। ১২৭ বলে ৪৪ রান করে ক্রিজে আছেন করুণারত্নে আর ২৪ বলে ১২ রান করে তাকে সঙ্গ দিচ্ছেন ধনঞ্জয়া ডি সিলভা।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31