IMG-LOGO

রবিবার, ১৫ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ৫ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
সাপাহারে মানসম্মত শিক্ষার বিকল্প নেই: মোস্তাফিজুর রহমান এমপিরহনপুরে আম ব্যবসায়ি সমিতির সাধারণ সভাশহীদ মামুন মাহমুদ পুলিশ লাইনস্ স্কুল অ্যান্ড কলেজেরএকাদশ শ্রেণির শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠিতসিরাজগঞ্জে ৮ নভেম্বর গণ প্রকৌশল দিবস উপলক্ষে বনার্ঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভাগ্লোবাল ওয়ান সুবিধাবঞ্চিত পরিবারের জীবনমান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে: এমপি মিলনসত্য ও নিরপেক্ষতার ৫০ বছর: রাজশাহীতে দৈনিক সমাচার পত্রিকার সুবর্ণজয়ন্তী উদযাপিত১৪৭টি পোশাক কারখানা সম্পূর্ণ বন্ধ ঘোষণারাজশাহী মহানগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১২পরিদর্শন বিরোধীদলীয় সংসদীয় টিমের‘স্বরাষ্ট্রমন্ত্রী সহমর্মিতা না দেখিয়ে দায় এড়ানোর চেষ্টা করেছেন’:ডা. মাহমুদা মিতুউত্তরবঙ্গের কৃষি অর্থনীতির গুরুত্বপূর্ণ চালিকাশক্তি রাজশাহী সুগার মিল: এমপি মিলনমীর মশাররফ হোসেনের ১৭৯তম জন্মবার্ষিকী পালিতরাজশাহীতে পাখি চিহ্নিতকরণ ও গবেষণাবিষয়ক দুই দিনব্যাপী কর্মশালা শুরুরাণীনগরে পুকুরে বিষ প্রয়োগে সাত লাখ টাকার মাছ নিধনশর্টসার্কিট থেকে এমপি নুসরাতের বাড়িতে অগ্নিকাণ্ডের সম্ভাবনা দেখছি না’পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষচাঁপাইনবাবগঞ্জের নাচোলে বিশ্ব ডায়াবেটিস দিবস-২০২৬ পালন
Home >> খেলা >> টপ নিউজ >> শরীর দেখাতে লজ্জা কিসের

শরীর দেখাতে লজ্জা কিসের

ধূমকেতু নিউজ ডেস্ক : গোল করার পর খালি গায়ে উদযাপনের দৃশ্য ফুটবল মাঠে নতুন কিছু নয়। শুধু গোল করেই যে খালি গায়ে উদ্‌যাপন করেন এমন নয়। ছুটিতে গেলেও লিভারপুলের মিসরীয় ফরোয়ার্ড মোহামেদ সালাহকে খালি গায়ে দেখা যায় নিয়মিত।

ফ্রান্স ফুটবলের সঙ্গে সাক্ষাৎকারে লিভারপুলের মিসরীয় ফরোয়ার্ড এক প্রশ্নের উত্তরে বলেন, আপনি যখন একটা ঝরঝরে শরীর পেতে এত কষ্ট করবেন, তখন এ শরীর দেখানো নিয়ে আর লজ্জা কিসের! আমার স্ত্রী তো বলে যে, আমি ওর চেয়েও আমার মেশিনের (ব্যায়ামাগার) সঙ্গে বেশি সময় কাটাই।

ফিটনেস ধরে রাখতে গড়ে তোলা নিজের ব্যায়ামাগার নিয়ে সালাহ বলেন, ঘরে দুটি কক্ষ বরাদ্দ ফিটনেস মেশিনগুলোর জন্য। বাসায় আমি ক্রাইওথেরাপি নিতে পারি, একটা হাইপারবারিক চেম্বারও আছে। আমি সব সময়ই আমার শরীরের অবস্থা আরও ভালো করার চেষ্টা করে যাই। এটা সত্যি যে আমার ঘরটাকে মাঝে-মধ্যে হাসপাতাল মনে হয়। আমার স্ত্রী এটা একেবারেই পছন্দ করে না।

শরীর ফিট রাখতে নিজের খাদ্যাভাস নিয়ে সালাহ বলেন, আমার ব্রকোলি পছন্দ। মিষ্টি আলু, মাছ, মুরগি আর সব সময় সালাদ খাই। আর লন্ডনে বড় রেস্টুরেন্টে নিজেকে ভালো কিছুর স্বাদ দিতে চাইলে সুশি খাই। মাসে সর্বোচ্চ একবার পিৎজা খাই। বার্গারও আমার পছন্দের, তবে সেটা বলতে গেলে খাই-ই না। কারণ ওটা খাওয়ার পর পেট ভারি লাগে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31