ধূমকেতু প্রতিবেদক : মুক্তিযুদ্ধ স্মৃতি স্টেডিয়ামে অনুষ্ঠিত শহীদ এএইচএম কামারুজ্জামান ১ম বিভাগ ক্রিকেট লীগে শুক্রবার (২১ অক্টোবর) মুক্তি সংঘ ৭ উইকেটে হারায় রানীনগর ক্রিকেট ক্লাবকে।
টসে হেরে রানীনগর ব্যাট করতে নেমে ৪১ ওভারে সবকটি উইকেট হারিয়ে তোলে ১১৫ রান।
দলের পক্ষে সর্বোচ্চ ইউনুস ৫৫ ও তারেক ২৭ রান করেন। বিপক্ষে ইমন ১৬ রানে ৪টি ও বিদ্যুৎ ২২ রানে ৩টি উইকেট নেন।
জবাবে মুক্তি সংঘ ব্যাট করতে নেমে ২১.৪ ওভারে ৩ উইকেট হারিয়ে তোলে ১১৮ রান। দলের পক্ষে সর্বোচ্চ ইমন ৬৯ ও রাজেশ ২০ রান করেন। বিপক্ষে ইয়াসিন ১৪ রানে ২টি উইকেট নেন।
প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news