IMG-LOGO

বৃহস্পতিবার, ১৯ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৫ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ৯ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
‘গোপালগঞ্জে ১৯ তারিখে নাশকতার পরিকল্পনার তথ্য আছে’সিরাজগঞ্জে দায়িত্বের এক বছরে মানবিকতার অনন্য দৃষ্টান্ত ডিসি আমিনুল ইসলামএমপিদের নির্বাচনী এলাকায় যাওয়ার নির্দেশ দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমাননিয়ামতপুরে ২০৩ বস্তা সার জব্দ, ভ্রাম্যমাণ আদালতে ২০ হাজার টাকা জরিমানা১৩ বছর প্রেমের পর বিচ্ছেদ, শেষ পর্যন্ত কেন গৌতমকেই বিয়ে করেন অভিনেত্রী কাজলনবান্ন উৎসব উপলক্ষে নন্দীগ্রামে ঐতিহ্যবাহী মাছের মেলাধামইরহাটে ৭ হাজার কৃষকের মাঝে সরিষার বীজ ও সার বিতরণধামইরহাটে ইএসডিও গোফরইপ্যাক্ট প্রকল্পের কার্যক্রম বিষয়ে উপজেলা পরিষদের সাথে সমন্বয় সভাএকনেকে সভায় ৩৩ হাজার ২৯৮ কোটি টাকার ১৬ প্রকল্প অনুমোদনশেখ হাসিনাকে ফেরাতে ৭ দফা লিগ্যাল নোটিশ৩১ ডিসেম্বর পর্যন্ত সব পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা স্থগিতের নির্দেশ হাই কোর্টেররাসিক প্রশাসকের সঙ্গে বিভিন্ন ব্যক্তি ওপ্রতিষ্ঠান/সংগঠনের নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎনিয়ামতপুরে ঘরে ঘরে নবান্ন উৎসবমহাদেবপুরে মায়ের জন্য ঔষধ কিনতে এসে ফিরলেন লাশ হয়েরাজশাহী মহানগরীতে মাদক ব্যবসায়ীসহ বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২৫
Home >> খেলা >> টপ নিউজ >> কাতার বিশ্বকাপে কোন দল কত টাকা পেল

কাতার বিশ্বকাপে কোন দল কত টাকা পেল

ধূমকেতু নিউজ ডেস্ক : কাতার বিশ্বকাপ আয়োজনে যে খরচ করা হয়েছে, তা অতীতের ২১ আসরের মোট খরচের সব রেকর্ডকে ছাড়িয়ে গেছে। এজন্য বর্তমান প্রযুক্তির যুগে বল ও অফ সাইড টেকনোলজি, অতিরিক্ত খেলোয়াড়ের সংখ্যাবৃদ্ধিসহ অনেক নতুন নিয়ম এবং প্রযুক্তি যুক্ত হয়েছে কাতার বিশ্বকাপে।

প্রাইজমানিতেও প্রতিফলন দেখা যায় সর্বোচ্চ ব্যয়ের বিশ্বকাপে। আগের যে কোন আসরের চেয়ে এবারের প্রাইজমানি দেয়া হবে অনেক বেশি পরিমাণেই।

তৃতীয় বারের জন্য বিশ্বকাপ জিতেছে আর্জেন্টিনা। বিশ্বকাপ জেতায় বিপুল পরিমাণ পুরস্কারমূল্য জিতেছেন লিয়োনেল মেসিরা। বিশ্বকাপ জিততে না পারলেও ফ্রান্সের ঘরে ঢুকেছে বড় অঙ্কের পুরস্কারমূল্য। কোন দল কত টাকা পেল, দেখে নেয়া যাক।

এ বারের বিশ্বকাপে সব মিলিয়ে ৪৪ কোটি ডলার পুরস্কারমূল্য দিয়েছে ফিফা। গত বারের থেকে ৪ কোটি ডলার বেশি। ২০১৪ সালের বিশ্বকাপে ৩৫ কোটি ৮০ লাখ ডলার পুরস্কারমূল্য ছিল। ফিফার নিয়ম অনুযায়ী, প্রতিটি দেশই কিছু না কিছু অর্থ পেয়েছে। ফাইনালের দিকে যে দল যত এগিয়েছে তত তাদের পুরস্কারমূল্য বেড়েছে।

ফিফার তথ্যমতে, এবারের বিশ্বকাপে অংশ নেয়া ৩২ দলের জন্যই থাকছে প্রাইজমানি। যেখানে বিশ্বকাপে চ্যাম্পিয়ন দল পেয়েছে ৪ কোটি ২০ লাখ ডলার, বাংলাদেশি মুদ্রায় যা প্রায় ৪৩৩ কোটি ৬০ লাখ টাকা। ২০১৮ সালের রাশিয়া বিশ্বকাপের চেয়ে এবারের প্রাইজমানি ৪০ মিলিয়ন ডলার বেশি।

বিশ্বকাপ জিতে মেসিরা পেয়েছেন ৪ কোটি ২০ লাখ ডলার। অন্য দিকে রানার্স অর্থাৎ, দ্বিতীয় স্থানাধিকারী দল হিসাবে ফ্রান্স পেয়েছে ৩ কোটি ডলার।

এ বারের বিশ্বকাপে তৃতীয় স্থানে শেষ করেছে ক্রোয়েশিয়া। সেই সুবাদে পুরস্কারমূল্য হিসাবে লুকা মদ্রিচরা পেয়েছেন ২ কোটি ৭০ লাখ ডলার। এ বারের বিশ্বকাপের চমক মরক্কো। চতুর্থ স্থানে শেষ করেছে তারা। মরক্কো পেয়েছে আড়াই কোটি ডলার।

বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে উঠে পরের রাউন্ডে যেতে পারেনি নেদারল্যান্ড, ব্রাজিল, ইংল্যান্ড ও পর্তুগাল। তারা প্রত্যেকে ১ কোটি ৭০ লাখ ডলার। প্রি-কোয়ার্টার ফাইনালে উঠে পরের ধাপে যেতে পারেনি আমেরিকা, অস্ট্রেলিয়া, জাপান, দক্ষিণ কোরিয়া, পোল্যান্ড, সেনেগাল, স্পেন ও সুইজারল্যান্ড। এই ৮টি দেশ ১ কোটি ৩০ লাখ ডলার পেয়েছে।

বিশ্বকাপের গ্রুপ পর্ব থেকে বিদায় নেয়া দেশগুলিও পুরস্কারমূল্য পেয়েছে। গ্রুপ থেকে বিদায় নেয়া ১৬টি দেশ ৯০ লাখ ডলার পেয়েছে।

২০১৮ সালে বিশ্ব চ্যাম্পিয়ন ফ্রান্স পেয়েছিল ৩ কোটি ৮০ লাখ ডলার। রানার্স আপ ক্রোয়েশিয়ার ঘরে ঢোকে ২ কোটি ৮০ লাখ ডলার। ২০০৬ বিশ্বকাপের আগে ট্রফিজয়ী দল কখনওই ১ কোটি ডলারের বেশি পায়নি। প্রায় প্রতি বছরই ফিফা পুরস্কারমূল্য বাড়িয়েছে। ১৯৮২ সালে যেখানে ফিফার মোট পুরস্কারমূল্য ছিল ২.২ মিলিয়ন ডলার বা ১৭.৯৭ কোটি টাকা, তাই ৩০ বছরে বেড়ে গিয়েছে কয়েকশো গুণ।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31