IMG-LOGO

মঙ্গলবার, ৩ই মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ

১৯ই ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ, ১৩ই রমজান ১৪৪৭ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
এ পরিস্থিতিতে মানুষের মধ্যে কল্পনা, প্রজ্ঞা ও পারস্পরিক অনুভূতির চর্চা জরুরী: ফরহাদ মজহার‘মধ্যপ্রাচ্যে আমাদের নাগরিকদের স্বার্থ রক্ষাই অগ্রাধিকার’সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আত্মার মাগফেরাত কামনায় রাজশাহীতে ছাত্রদলের ইফতার সামগ্রী বিতরণতারাগঞ্জে হতদরিদ্রদের মাঝে বিনামূল্যে ঢেউটিন ও নগদ অর্থ বিতরণরাজশাহী মহানগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৬ জনমারা গেলেন আয়াতুল্লাহ আলী খামেনির স্ত্রীওখাস পুকুরে মাছ ধরা নিয়ে সংঘর্ষে নিহত বিএনপির ২ কর্মীনুরুল ইসলামকে চিফ হুইপ করে ছয় হুইপ নিযুক্ত করলেন রাষ্ট্রপতিরমজানের প্রকৃত শিক্ষা ধারণ করতে পারলে সমাজ থেকে অন্যায়, অবিচার ও দুর্নীতি দূর হয়ে যাবেরাজশাহীতে ২নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিতরায়গঞ্জে বসতঘরে আগুনে লক্ষ টাকার ক্ষয় ক্ষতিপুঠিয়ার তিন সার ব্যবসায়ীকে জরিমানা ২০ হাজার টাকাকুষ্টিয়ায় জেলা প্রশাসকের প্রত্যাহারের আদেশ নিয়ে পক্ষে-বিপক্ষে মিছিল সমাবেশ, উত্তেজনামধ্যপ্রাচ্যে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় ২ বাংলাদেশি নিহতকুষ্টিয়ায় ওসির বিরুদ্ধে অর্থ ও ল্যাপটপ দাবির অভিযোগ
Home >> খেলা >> টি-টোয়েন্টি ব্যাটারদের জন্য বিশেষ ক্যাম্প, শুরু হবে শনিবার

টি-টোয়েন্টি ব্যাটারদের জন্য বিশেষ ক্যাম্প, শুরু হবে শনিবার

ছবি-সংগৃহীত

ধূমকেতু নিউজ ডেস্ক : আগামী বছর ফেব্রুয়ারির আগে আর কোনো আন্তর্জাতিক টি-টোয়েন্টি ম্যাচ নেই । তাই টি-টোয়েন্টি ফরম্যাটে বছর শেষ টিম বাংলাদেশের। সব বিবেচনায় ২০২৫ সাল ছিল সাফল্যে ঘেরা। পাঁচ-পাঁচটি সিরিজ বিজয় আর ১৪টি ম্যাচ জয়, সব মিলিয়ে দারুণ সাফল্যে ঘেরা ছিল ২০২৫ সালটি।

যদিও বছর শুরু হয়েছিল আরব আমিরাতের মত আইসিসির সহযোগি সদস্য দেশের কাছে সিরিজ হার দিয়ে। আরব আমিরাতে হওয়া ওই তিন ম্যাচ সিরিজে টাইগাররা হেরেছিল ১-২ ব্যবধানে। মে মাসে আরব আমিরাতের মাটিতে অপ্রত্যাশিত ফলই শেষ নয়। এরপর মে-জুনে লাহোরে পাকিস্তানের কাছে তিন ম্যাচের সিরিজে সব খেলায় হেরে একদম হোয়াইটওয়াশ হয়েছে লিটন দাসের দল।

তখন কি কেউ ভেবেছিল, এই দলটিই আবার ২০২৫ সালে পাঁচ-পাঁচটি সিরিজ জয় করে নেবে! বাস্তবে হয়েছেও তাই। এরপর টিম বাংলাদেশ নেদারল্যান্ডস, পাকিস্তান, শ্রীলঙ্কা, আফগানিস্তান ও আয়ারল্যান্ডের বিপক্ষে পাঁচটি সিরিজ জিতে শেষ করলো ২০২৫ সাল।

সিরিজ বিজয়ের হিসেবে কোনো এক বছরে এ পরিসংখ্যান সর্বাধিক। এর আগে এক বছরে টিম বাংলাদেশের টি-টোয়েন্টিতে এতগুলো সিরিজ জয়ের কৃতিত্ব ছিল না। এমন সাফল্যে মোড়ানো বছরেও টিম পারফরমেন্সে, বিশেষ করে ব্যাটিংয়ে বড় ধরনের ঘাটতি, কমতি ও দূর্বলতা রয়ে গেছে। ব্যাটিংটা এখনো আশানুরূপ হয়নি। ব্যাটারদের ব্যাটে ধারাবাহিকতা কম। লম্বা ইনিংস খেলায় রয়েছে প্রচুর দূর্বলতা।

আগামী বছর ফেব্রুয়ারি মাসে ভারতে টি-টোয়েন্টি বিশ্বকাপ। অথচ তার আগে ব্যাটিং লাইনআপে বিরাট দূর্বলতা। পুরো ব্যাটিং ডিপার্টমেন্টেই সমস্যা। ওপেনিং, টপ অর্ডার আর মিডল অর্ডার তিন জায়গাতেই ঘাটতি। ওপেনারদের ধারাবাহিকতা নেই। এক ম্যাচ ভাল খেলে পরের দুই তিন ম্যাচে রান করতে পারছেন না সাইফ, তানজিদ তামিম আর পারভেজে ইমনরা।

টপ অর্ডার থেকে দীর্ঘ ইনিংস বেরিয়ে আসছে খুব কম। অধিনায়ক লিটনের ব্যাটেও ধারাবাহিকতা নেই। তিনিও হঠাৎ জ্বলে উঠে পরের ম্যাচেই নিজেকে হারিয়ে ফেলছেন। শুরুর ধাক্কা গিয়ে লাগছে মিডল অর্ডারেও। সেখানে দুই রকম সমস্যা। এক মিডল অর্ডারেও কেউ দীর্ঘ ইনিংস খেলতে পারছেন না। ইনিংসের শেষ বল পর্যন্ত উইকেটে থাকার কাজটি করতে পারছেন না ৪, ৫, ৬ ও ৭ নম্বরে নামা কেউ। যে কারণে শেষ দিকে হাত খুলে খেলাও সম্ভব হচ্ছে না।

ব্যাটারদের দূর্বলতা কাটাতে এবার তাদের নিয়ে আলাদাভাবে কাজ করার উদ্যোগ নিয়েছেন হেড কোচ ফিল সিমন্স। এক সময়ের ওয়েস্ট ইন্ডিজ টপ ও মিডল অর্ডার সিমন্স নিজেই এবার সাদা বলে তানজিদ তামিম, সাইফ, পারভেজ ইমন, লিটন দাস, শামীম পাটোয়ারী, জাকের আলী অনিক ও নুরুল হাসান সোহানদের নিয়ে কাজ করবেন।

আগামী পরশু ৬ ডিসেম্বর থেকে ঢাকার মিরপুরের শেরে বাংলা স্টেডিয়ামে সাদা বলে জাতীয় দলের ব্যাটারদের বিশেষ ট্রেনিং শুরু হবে। চলবে ১৩ ডিসেম্বর পর্যন্ত।

জাতীয় দলের ম্যানেজমেন্ট সূত্র জানিয়েছে, এনসিএলের শেষ পর্বে যারা খেলবেন না, তাদের মধ্যে যারা সাদা বলে জাতীয় দলের পারফরমার, তাদের নিয়ে ৭ দিনের বিশেষ ব্যাটিং অনুশীলন শুরু হবে আগামী শনিবার থেকে।

জানা গেছে, হেড কোচ ফিল সিমন্স, প্রধান সহকারি কোচ মোহাম্মদ সালাউদ্দীন ও ব্যাটিং কোচ মোহাম্মদ আশরাফুল থাকবেন এ বিশেষ ব্যাটিং ক্যাম্পের পরিচালনায়।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

March 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
2425262728