IMG-LOGO

মঙ্গলবার, ৩ই মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ

১৯ই ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ, ১৩ই রমজান ১৪৪৭ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
নতুন করে ইসরায়েলে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরানস্থলসেনা পাঠানোর সম্ভাবনা উড়িয়ে দেননি ডনাল্ড ট্রাম্পএ পরিস্থিতিতে মানুষের মধ্যে কল্পনা, প্রজ্ঞা ও পারস্পরিক অনুভূতির চর্চা জরুরী: ফরহাদ মজহার‘মধ্যপ্রাচ্যে আমাদের নাগরিকদের স্বার্থ রক্ষাই অগ্রাধিকার’সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আত্মার মাগফেরাত কামনায় রাজশাহীতে ছাত্রদলের ইফতার সামগ্রী বিতরণতারাগঞ্জে হতদরিদ্রদের মাঝে বিনামূল্যে ঢেউটিন ও নগদ অর্থ বিতরণরাজশাহী মহানগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৬ জনমারা গেলেন আয়াতুল্লাহ আলী খামেনির স্ত্রীওখাস পুকুরে মাছ ধরা নিয়ে সংঘর্ষে নিহত বিএনপির ২ কর্মীনুরুল ইসলামকে চিফ হুইপ করে ছয় হুইপ নিযুক্ত করলেন রাষ্ট্রপতিরমজানের প্রকৃত শিক্ষা ধারণ করতে পারলে সমাজ থেকে অন্যায়, অবিচার ও দুর্নীতি দূর হয়ে যাবেরাজশাহীতে ২নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিতরায়গঞ্জে বসতঘরে আগুনে লক্ষ টাকার ক্ষয় ক্ষতিপুঠিয়ার তিন সার ব্যবসায়ীকে জরিমানা ২০ হাজার টাকাকুষ্টিয়ায় জেলা প্রশাসকের প্রত্যাহারের আদেশ নিয়ে পক্ষে-বিপক্ষে মিছিল সমাবেশ, উত্তেজনা
Home >> খেলা >> টপ নিউজ >> ইংলিশ প্রিমিয়ার লিগ শিরোপা লড়াই ২ পয়েন্টে নামিয়ে আনলো ম্যানসিটি

ইংলিশ প্রিমিয়ার লিগ শিরোপা লড়াই ২ পয়েন্টে নামিয়ে আনলো ম্যানসিটি

ধূমকেতু নিউজ ডেস্ক : প্রিমিয়ার লিগের শিরোপা দৌড়ে নতুন উত্তেজনা যোগ করেছে ম্যানচেস্টার সিটি। নিউক্যাসল ইউনাইটেডকে ২-১ গোলে হারিয়ে শীর্ষে থাকা আর্সেনালের সঙ্গে ব্যবধান কমিয়ে এনেছে মাত্র দুই পয়েন্টে।

ইত্তিহাদ স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে নায়ক ছিলেন ২০ বছর বয়সী নিকো ও’রাইলি। প্রথমার্ধেই জোড়া গোল করে দলকে জয়ের পথে এগিয়ে দেন এই তরুণ মিডফিল্ডার।

ম্যাচের শুরু থেকেই দাপট দেখায় পেপ গার্দিওলার দল। তার ফলও আসে দ্রুত। ম্যাচের ১৪তম দূরপাল্লার দুর্দান্ত শটে জাল কাঁপান ও’রাইলি। গোলটি সিটির আত্মবিশ্বাস বাড়িয়ে দেয়।

তবে নিউক্যাসল দ্রুত ম্যাচে ফেরার চেষ্টা করে। ২২তম মিনিটে লুইস হলের শট ডিফ্লেকশন হয়ে জালে ঢুকে গেলে সমতায় ফেরে অতিথিরা; কিন্তু বেশি সময় স্থায়ী হয়নি সেই সমতা। কিছুক্ষণ পর (২৭তম মিনিটে) কর্নার থেকে আসা বলে হেড করে নিজের দ্বিতীয় গোলটি করেন ও’রাইলি, আবারও এগিয়ে যায় সিটি।

বৃষ্টিভেজা দ্বিতীয়ার্ধে বলের দখল বেশিরভাগ সময় নিজেদের নিয়ন্ত্রণে রাখে ম্যানসিটি। তবে গোলের ব্যবধান বাড়াতে পারেনি তারা। অন্যদিকে নিউক্যাসলও চেষ্টা চালিয়ে যায় সমতায় ফেরার।

যোগ করা সময়ে হার্ভে বার্নসের জোরালো শট প্রায় জালে ঢুকে যাচ্ছিল, কিন্তু গোলরক্ষক জিয়ানলুইজি দোন্নারুম্মা অসাধারণ ফিঙ্গারটিপ সেভ করে দলকে রক্ষা করেন।

মাঝ সপ্তাহে আর্সেনালের অপ্রত্যাশিত ড্র শিরোপা লড়াইকে আরও জমিয়ে তোলে। সেই সুযোগ কাজে লাগিয়ে পূর্ণ তিন পয়েন্ট তুলে নেয় সিটি।

শেষ বাঁশি বাজার পর সিটির খেলোয়াড়দের উচ্ছ্বাসের পাশাপাশি ছিল স্বস্তির ছাপও। শিরোপা দৌড়ের চাপ যে ক্রমেই বাড়ছে, তা স্পষ্ট ছিল পুরো ম্যাচজুড়ে।
জাগোনিউজের খবর পেতে ফলো করুন

এই জয়ে পেপ গার্দিওলার দল প্রিমিয়ার লিগে আর্সেনালের সঙ্গে ব্যবধান কমিয়ে মাত্র দুই পয়েন্টে নামিয়ে আনলো, ফলে শিরোপা লড়াই এখন আরও তীব্র ও রোমাঞ্চকর হয়ে উঠেছে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

March 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
2425262728