IMG-LOGO

সোমবার, ৯ই মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ

২৫ই ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ, ১৯ই রমজান ১৪৪৭ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
যুদ্ধের মধ্যেই ইরানের নতুন সর্বোচ্চ নেতা মোজতোবা খামেনিআজ ঋতুপর্ণাদের আসল ম্যাচশরিফ ওসমান হাদি হত্যার আসামিদের দেশে ফেরানো নিয়ে যে তথ্য দিলেন আইজিপিরাজশাহীতে ভটভটি ও অটোরিকশার সংঘর্ষে নিহত ৩চাঁপাইনবাবগঞ্জে পরকীয়ার সালিশ নিয়ে সংঘর্ষে নিহত ১ আহত ৪পত্নীতলায় নারী দিবস উদযাপন উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিতরাজশাহী বরেন্দ্র প্রেসক্লাবের সভাপতিকে হত্যার চেষ্টার প্রতিবাদে মানববন্ধনরাজশাহীতে ১৪ মাসে ১৭১ জন নারী ও শিশু নির্যাতিতমোহনপুরে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভাগোদাগাড়ীতে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে আলোচনা সভাতানোরে আন্তর্জাতিক নারী দিবসে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিততানোরে তরুণ উদীয়মান যুবদল নেতা রাজার আয়োজনে দোয়া ও ইফতারবাঘায় বেশি দামে বিক্রি হচ্ছে পেট্রোল,ভ্রাম্যমান আদালতের ভয়ে দশ টাকা লোকসানে বিক্রিকুষ্টিয়ায় যুবককে কুপিয়ে হত্যানাচোলে আন্তর্জাতিক নারী দিবস পালিত
Home >> খেলা >> টপ নিউজ >> আজ ঋতুপর্ণাদের আসল ম্যাচ

আজ ঋতুপর্ণাদের আসল ম্যাচ

ধূমকেতু নিউজ ডেস্ক : পার্থের লিটিস স্টেডিয়ামে রোববার অনুশীলনে একটু বেশিই সিরিয়াস বাংলাদেশের মেয়েরা। প্রস্তুতির সময়ে মেয়েদের প্রতি কঠোর মনোভাব কোচ পিটার বাটলারের। বাংলাদেশ কোচের কড়া হেডমাস্টার হওয়ার পেছনের কারণটাও জানা আফঈদা খন্দকার-ঋতুপর্ণা চাকমাদের। ইতিহাস আর স্বপ্ন পূরণের সামনে দাঁড়িয়ে বাংলাদেশ দল।

নারী এএফসি এশিয়ান কাপে আজ উজবেকিস্তানের বিপক্ষে জিতলে লাল-সবুজের দলটি গড়বে ইতিহাস, একই সঙ্গে হতে পারে বিশ্বকাপ খেলার স্বপ্নপূরণ। পার্থের রেকটেংগুলার স্টেডিয়ামে গ্রুপ ‘বি’তে উজবেকিস্তানের বিপক্ষে আজকের ম্যাচটিই এবারের প্রতিযোগিতায় বাংলাদেশের আসল ম্যাচ। চীন আর উত্তর কোরিয়ার কাছে হারটা অনুমেয় ধরেই উজবেকিস্তানের বিপক্ষে জয়ের স্বপ্নের কথা ঢাকাতেই বলেছিলেন আফঈদারা। আজ ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় বিকেল ৩টায়।

এশিয়ান কাপে গতকাল পর্যন্ত পাঁচ দলের কোয়ার্টার ফাইনাল নিশ্চিত হয়েছে। বাংলাদেশের গ্রুপ থেকে চীন ও উত্তর কোরিয়া শেষ আটে উঠেছে। গ্রুপ ‘এ’ থেকে দক্ষিণ কোরিয়া ও অস্ট্রেলিয়া আর গ্রুপ ‘সি’ থেকে পরের রাউন্ড নিশ্চিত করেছে জাপান। কোয়ার্টার ফাইনালের এখনও তিনটি পট খালি রয়েছে। গ্রুপ ‘সি’ থেকে চায়নিজ তাইপের শেষ আটে ওঠার সম্ভাবনা আছে। সেরা দুই তৃতীয় দল খেলবে কোয়ার্টারে। চীন এবং উত্তর কোরিয়ার কাছে হারা বাংলাদেশ এখন সেরা দুই তৃতীয় হওয়া দলের একটি হতে চায়। সেই জন্য উজবেকিস্তানের বিপক্ষে শুধু জিতলেই চলবে না তাকিয়ে থাকতে হবে অন্য ম্যাচগুলোর ফলের দিকেও।

চীনের কাছে দুই গোল হারলেও লড়াকু পারফরম্যান্স উপহার দিয়েছিলেন মনিকা চাকমা-মারিয়া মান্দারা। তবে উত্তর কোরিয়ার কাছে সেই অর্থে কোনো প্রতিদ্বন্দ্বিতা গড়তে না পারা বাংলাদেশ হেরেছিল ৫-০ গোলে। সেই হার থেকে দল অনেক কিছু শিখেছে বলে গতকাল ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে বলেন বাংলাদেশ কোচ বাটলার, ‘উত্তর কোরিয়ার বিপক্ষে ম্যাচটির দিকে ফিরে তাকালে, এটি আমাদের জন্য অনেকটা রূঢ় বাস্তবতার মুখোমুখি হওয়ার মতো ছিল, তবে ইতিবাচক অর্থে। আমরা কোন স্তরে প্রতিদ্বন্দ্বিতা করছি তা বুঝতে সাহায্য করেছে ম্যাচটি। আমাদের কিছু ভালো মুহূর্ত এবং ভালো পারফরম্যান্স ছিল এবং আমরা সেই ইতিবাচক দিকগুলো নিচ্ছি। আগামীকাল (আজ) আমরা আমাদের স্টাইলের খেলা খেলতে মাঠে নামব। যখন প্রয়োজন হবে তখন আমরা রক্ষণ সামলাব, তবে আমরা প্রেসিং এবং আক্রমণাত্মক ফুটবল খেলার দিকেও নজর দেব।’

উজবেকিস্তান যে বাংলাদেশের জন্য মোটেও সহজ হবে না, তা তো ফুটে উঠেছে র‍্যাঙ্কিংয়ে। বাংলাদেশের চেয়ে ৬৩ ধাপ এগিয়ে উজবেকিস্তান। প্রতিযোগিতায় বাংলাদেশের (-৭) চেয়ে গোল কম খেয়েছে তারা (-৬)। তবে সর্বশেষ দুটি ম্যাচে যা ঘটেছে, তা ভুলে যেতে চান বাটলার। বরং উজবেকিস্তানের বিপক্ষে ভাগ্য বদলানের আশা ব্রিটিশ এ কোচের, ‘আশা করি আমরা যে প্রস্তুতি নিয়েছি, তা আমাদের ভালো অবস্থানে রাখবে। প্রতিটি দিনই শেখার দিন এবং প্রতিটি দিনই এই দলের জন্য শেখার প্রক্রিয়ার অংশ। আমরা পরবর্তী ম্যাচে ইতিবাচক মনোভাব নিয়ে মাঠে নামব। একই সঙ্গে আমরা জানি এটি সহজ হবে না। এই ম্যাচটি অনেকটা ‘ইঁদুর-বিড়াল’ লড়াইয়ের মতো হতে পারে। উভয় দল হয়তো শুরুতে কিছুটা সতর্কভাবে এগোবে। কিন্তু আমরা এমন দল নই যারা রক্ষণাত্মকভাবে বসে থাকতে পছন্দ করি– এটি আমাদের ধরন নয়। আমরা আক্রমণাত্মক মেজাজে খেলতেই পছন্দ করি।’

উত্তর কোরিয়া ও চীনের কাছে সমান তিন গোলে হেরেছে উজবেকিস্তান। র‍্যাঙ্কিংয়ে বাংলাদেশের চেয়ে এগিয়ে থাকলেও দলটির কোচ কত্রিনা কুলবাইট বাংলাদেশকে নিয়ে বেশ সতর্ক, ‘এই ম্যাচটি আমাদের এবং আমাদের প্রতিপক্ষ– উভয়ের জন্যই নির্ণায়ক হবে। আমরা জানি এটি সহজ হবে না। বাংলাদেশ অত্যন্ত শৃঙ্খলাবদ্ধ ও খুব দ্রুতগতির দল। আমরা এই ম্যাচটিকে অত্যন্ত গুরুত্বের সঙ্গে নিচ্ছি এবং সম্ভাব্য সেরা উপায়ে প্রস্তুতি নিচ্ছি। ‘গ্রুপের সমীকরণের কথা বলতে গেলে এটি অনুমান করা কঠিন। কারণ এখনও অনেক খেলা বাকি এবং যে কোনো কিছু ঘটতে পারে। তবে আমরা যদি মাঠে ভালো পারফরম্যান্স করতে পারি, তবে ফলাফল অবশ্যই আসবে।’

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

March 2026
MTWTFSS
 12
3456789
10111213141516
17181920212223
2425262728