IMG-LOGO

বৃহস্পতিবার, ১৯ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৫ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ৯ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
‘গোপালগঞ্জে ১৯ তারিখে নাশকতার পরিকল্পনার তথ্য আছে’সিরাজগঞ্জে দায়িত্বের এক বছরে মানবিকতার অনন্য দৃষ্টান্ত ডিসি আমিনুল ইসলামএমপিদের নির্বাচনী এলাকায় যাওয়ার নির্দেশ দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমাননিয়ামতপুরে ২০৩ বস্তা সার জব্দ, ভ্রাম্যমাণ আদালতে ২০ হাজার টাকা জরিমানা১৩ বছর প্রেমের পর বিচ্ছেদ, শেষ পর্যন্ত কেন গৌতমকেই বিয়ে করেন অভিনেত্রী কাজলনবান্ন উৎসব উপলক্ষে নন্দীগ্রামে ঐতিহ্যবাহী মাছের মেলাধামইরহাটে ৭ হাজার কৃষকের মাঝে সরিষার বীজ ও সার বিতরণধামইরহাটে ইএসডিও গোফরইপ্যাক্ট প্রকল্পের কার্যক্রম বিষয়ে উপজেলা পরিষদের সাথে সমন্বয় সভাএকনেকে সভায় ৩৩ হাজার ২৯৮ কোটি টাকার ১৬ প্রকল্প অনুমোদনশেখ হাসিনাকে ফেরাতে ৭ দফা লিগ্যাল নোটিশ৩১ ডিসেম্বর পর্যন্ত সব পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা স্থগিতের নির্দেশ হাই কোর্টেররাসিক প্রশাসকের সঙ্গে বিভিন্ন ব্যক্তি ওপ্রতিষ্ঠান/সংগঠনের নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎনিয়ামতপুরে ঘরে ঘরে নবান্ন উৎসবমহাদেবপুরে মায়ের জন্য ঔষধ কিনতে এসে ফিরলেন লাশ হয়েরাজশাহী মহানগরীতে মাদক ব্যবসায়ীসহ বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২৫
Home >> খেলা >> স্বর্ণাক্ষরে লেখা থাকবে এই আফগান ব্যাটসম্যানের নাম

স্বর্ণাক্ষরে লেখা থাকবে এই আফগান ব্যাটসম্যানের নাম

ধূমকেতু নিউজ ডেস্ক : ইতিহাসের পাতায় স্বর্ণাক্ষরে লেখা থাকবে হাসমতউল্লাহর নাম। আফগানিস্তানের প্রথম ক্রিকেটার হিসেবে টেস্টের অভিজাত ফরম্যাটে ডাবল সেঞ্চুরির রেকর্ড গড়েছেন এই তারকা ব্যাটসম্যান।

জিম্বাবুয়ের বিপক্ষে দুই টেস্ট সিরিজের দ্বিতীয় খেলায় প্রথম ইনিংসে হাসমতউল্লাহ শহীদির ২০০ এবং অধিনায়ক আসগর আফগানের ১৬৪ রানের ইনিংসে ভর করে ৪ উইকেটে ৫৪৫ রান করে ইনিংস ঘোষণা করে আফগানিস্তান।

বুধবার আবুধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে শুরু হওয়া টেস্টে টস জিতে প্রথম দিনে আসগর আফগানের সেঞ্চুরিতে ৩ উকেটে ৩০৭ রান করে আফগানিস্তান। ১০৬ ও ৮৬ রানে অপরাজিত থেকে বৃহস্পতিবার দ্বিতীয় দিনে ব্যাটিংয়ে নামেন অধিনায়ক আসগর আফগান ও হাসমতউল্লাহ।

ক্যারিয়ারের প্রথম এবং আফগানিস্তানের হয়ে টেস্টে দ্বিতীয় সেঞ্চুরি তুলে নেয়া আসগর আফগান ফেরেন ১৪টি চার ও দুটি ছক্কায় ১৬৪ রান করে। তার আগে হাসমতউল্লাহর সঙ্গে চতুর্থ উইকেটে ৩০৭ রানের জুটির রেকর্ড গড়েন তিনি।

আসগর আফগান যখন ১২১ রানে ব্যাট করছিলেন তখনই দেশের হয়ে টেস্টে তৃতীয় সেঞ্চুরি পূর্ণ করেন হসমতউল্লাহ। ২৭৬ বলে সেঞ্চুরি তুলে নেয়া হাসমতউল্লাহ পরের একশ’ করতে খেলেন ১৬৭ বল। আফগানিস্তানের হয়ে প্রথম খেলোয়াড় হিসেবে টেস্টে ডাবল সেঞ্চুরির ইতিহাস গড়েন ২৬ বছর বয়সী এই তারকা ব্যাটসম্যান।

১৬০.৪ ওভারে হাসমতউল্লাহ ডাবল সেঞ্চুরি করার পরই ইনিংস ঘোষণা করে আফগানিস্তান। বৃহস্পতিবার দিনের একেবারে শেষ মুহূর্তে ব্যাটিংয়ে নেমে কোনো উইকেট না হারিয়ে ৫০ রান করে জিম্বাবুয়ে।

৪৯৫ রানে পিছিয়ে থেকে শুক্রবার তৃতীয় দিনে ব্যাটিংয়ে নেমে এদিন স্কোর বোর্ডে আরও ৪১ যোগ কেরে উদ্বোধনীতে ৯১ রানের ‍জুটি গড়ে ফেরেন কেভিন কাসুজা (৪১)। এরপর ৫৪ রানের ব্যবধানে জিম্বাবুয়ে হারায় ৩ উইকেট। ওপেনার প্রিন্স মাসাভুরা ৬৫ রান করে আউট হন। অধিনায়ক শেন উইলিয়ামসন ফেরেন ৮ রানে। ওয়েসলি মাধাভেরা গোল্ডেন ডাক পান। ৫ উইকেটে ১৮৬ রান করা জিম্বাবুয়ে এরপর ৯ রানের ব্যবধানে হারায় ২ উইকেট। তারিসাই মুসাকান্দা ৪১ রান করলেও রানের খাতা খোলার সুযোগ পাননি রায়ান বুল।

ব্যাটসম্যানদের এই আসা-যাওয়ার মিছিলে একাই প্রতিরোধ গড়ার চেষ্টা করেন সিকান্দার রাজা। দলীয় ২৪২ ও ২৫১ রানে ফেরেন ক্রিস চাকাভা (৩৩) ও ডোনাল্ড ত্রিপানো।

তৃতীয় দিনের খেলা শেষ হতে এখনো ১৬ ওভার বাকি। জিম্বাবুয়ের সংগ্রহ ৮ উইকেটে ২৮১ রান। ৭৯ রানে ব্যাট করছেন সিকান্দার রাজা।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31